রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। আলী ইবনু আবূ তালিব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা আল্লাহর নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِيْ ‘এ দু’টি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম’ (আবূ দাঊদ, হা/৪০৫৭, ৪০৪০-৪০৫৩; নাসাঈ, হা/৫১৪৪; ইবনু মাজাহ, হা/৩৫৯৫, সনদ ছহীহ)। চার মাযহাবের সম্মতিক্রমেও এটা হারাম (ফাৎহুল ক্বাদীর, ১০ম খণ্ড, পৃ. ১৭; মাওয়াহিবুল জালীল, ২/১৮৯; আল-মাজমূউ ৪/৪৩৫; আল-মুগনী, ১ম খণ্ড, পৃ. ৪২১)। ইবনু আব্দুল বার্র (রাহিমাহুল্লাহ) বলেন, পূর্ববর্তী ও পরবর্তী উলামার সর্বসম্মতিক্রমে পুরুষের জন্য খাঁটি রেশমের বস্ত্রকে হারাম করা হয়েছে এবং মহিলাদের জন্য হালাল করা হয়েছে (আল-ইসতিযকার, ৮ম খণ্ড, পৃ. ৩১৮-৩২৩)। ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, রেশমের বস্ত্র পুরুষের উপর হারাম হওয়ার ব্যাপারে কোন মতপার্থক্য আছে বলে আমি জানি না (আল-মুগনী, ১ম খণ্ড, পৃ. ৪২১)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, রেশমের বস্ত্র পুরুষের উপর হারাম এবং মহিলাদের জন্য বৈধ, এটাই আমাদের মতামত এবং জমহূর আলেমের মতামত (শারহুন নববী আলা মুসলিম, ১৪তম খণ্ড, পৃ. ৩২)। ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত ও উলামার ইজমা দ্বারা প্রমাণিত যে, রেশমের বস্ত্র পরিধান করা পুরুষের জন্য হারাম (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৯তম খণ্ড, পৃ. ২৯৮)। তবে কাপড়ে তালি দেয়ার উদ্দেশ্যে পুরুষের জন্য স্বল্প পরিমাণ তথা দুই আঙ্গুল বা তিন আঙ্গুল বা চার আঙ্গুল পরিমাণ রেশম ব্যবহার করা জায়েয (ছহীহ মুসলিম, হা/২০৬৯; রওযাতুত ত্বালিবীন, ২য় খণ্ড, পৃ. ৬৬)।


প্রশ্নকারী : মুজাহিদ, নরসিংদী।




প্রশ্ন (২৮) : অনেকে বলেন, বিদ‘আত দুই প্রকার, এর দলীল হিসাবে আলেমের (ইমাম নববী রহ.) উক্তি দেন। বিদ‘আত কি আসলেই দু প্রকার? কোন সাহাবী তাবেঈ কি এরূপ ভাগ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আল্লাহ তা‘আলার বাণী- ‘নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হেদায়াত দিতে পারবেন না’ (সূরা আল-ক্বাছাছ : ৫৬) এবং তাঁর বাণী: ‘নিশ্চয় আপনি সরল পথের দিকে হেদায়াত করেন’ (সূরা আশ-শূরা : ৫২)। উক্ত আয়াতদ্বয়ের মাঝে সমন্বয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সম্মিলিত দু‘আ করে এমন মাযহাবী ইমামের পিছনে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার দুই সন্তান আছে। আমরা তাদের নিয়ে একটা সুখী পরিবার। এখন আমরা আর সন্তান নিতে চাই না। উল্লেখ্য, দরিদ্র্য হওয়ার ভয়ে নয়। এই দু’জনকে আমরা আমাদের সর্বোচ্চ শ্রম এবং সময় দিয়ে যোগ্য দ্বীনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এই চিন্তায় কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : কোন্ অবস্থায় ছাদাক্বাহ করলে নেকী বেশি পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঋণ নিয়ে কুরবানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদের পশ্চিম দিকে কবর থাকলে ঐ মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘ঈমান ও ইসলাম’-এর অর্থ ও পার্থক্য কী? এতোদুভয়ের মধ্যে কোন্টি আগে গ্রহণ করা মানুষের জন্য প্রয়োজন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : কবরে লাশকে কিভাবে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাচ্চাদের আশেপাশে জিন পরী বা শয়তান যেন আসতে না পারে, সে জন্য তাদের তারকাটা, রসুন, ম্যাচের কাঠি ইত্যাদি রাখা হয়। এগুলো কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ