উত্তর : প্রথমতঃ যদি সন্তান ভূমিষ্ট হয়ে কান্না করার পর মারা যায় সেক্ষেত্রে হানাফী, মালিকী, শাফিঈ ও হাম্বালী মাযহাব এবং জামহূর আলিমগণের সর্বসম্মতিক্রমে তার জানাযার ছালাত আদায় করতে হবে (শারহু মুখতাছার খালীল, ২/১৪২; আল-মাজমূঊ, ৫/২৫৫; মুগনীউল মুহ্তাজ, ১/৩৪৯; কাশশাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী, ২/৩৮৯)। দ্বিতীয়তঃ যদি ভ্রƒণের বয়স চার মাস হওয়ার আগে নষ্ট হয়ে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে তার জানাযার ছালাত আদায় করতে হবে না। কেননা এখনো তার মধ্যে রূহ বা আত্মা দেয়া হয়নি (আল-মাজমূঊ, ৫/২৫৫; কাশশাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী ২/৩৮৯ পৃ.)।
তৃতীয়তঃ যদিও সন্তান ভূমিষ্ট হয়ে কান্না করেনি, তবে ভ্রƒণের বয়স চার মাস বা তার থেকে বেশি হয়ে গেছে তখন তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে। মুগীরা ইবনু শু‘বা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন,
السِّقطُ يُصلَّى عليه، ويُدْعَى لوالِدَيه بالمغفرةِ والرحمةِ
‘অকালপ্রসূত ভ্রূণ বা অপূর্ণাঙ্গভাবে প্রসবিত বাচ্চার জানাযার স্বালাত আদায় করতে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রাহমাতের দু‘আ করতে হবে’ (আবূ দাঊদ, হা/৩১৮৯; ইবনু মাজাহ, হা/১৫০৭; মুসনাদে আহমাদ, হা/১৮১৭৪)।
ইমাম বাহুতী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যেহেতু চার মাসে ভ্রƒণের মধ্যে রূহ দেয়া হয়, তাই তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে (কাশশাফুল ক্বিনা,‘ ২/১০১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩১৯৮)। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) এবং শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, যেহেতু চার মাসে ভ্রƒণের মধ্যে রূহ দেয়া হয় তাই তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে (কাশশাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী, ২/৩৮৯; শারহুন নাবাবী ‘আলা মুসলিম, ৭/৪৮; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৩/১৬৪; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৭/১৪৩ পৃ.)।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম, গাজীপুর, কালিগঞ্জ।