রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : কোন পুরুষের জন্য চারের অধিক বিবাহ করা হারাম। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) ও ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, আলেমদের ঐকমত্যানুসারে চারের অধিক বিবাহ করা হারাম। এক্ষেত্রে অবশ্যই পঞ্চম বিবাহ বাতিল হয়ে যাবে। কারণ এটি কুরআন, ছহীহ হাদীছ ও ইজমা বিরোধী কার্যকলাপ’ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ২০/২১ পৃ.; ইসলাম সাওয়াল জাওয়াব, ফৎওয়া নং-২৩৪২৯৮)। আল্লাহ্ তা‘আলা বলেছেন, ‘আর যদি আশঙ্কা কর যে, তোমরা ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে (স্বাধীন) নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে, তাদের মধ্যে হতে দুই, তিন বা চারজনকে বিয়ে করবে, আর যদি আশঙ্কা কর যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই (স্ত্রীরূপে) গ্রহণ কর। এটাই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিকতর নিকটবর্তী’ (সূরা আন-নিসা : ৩)। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, একজন পুরুষ একই সঙ্গে সর্বাধিক চারজন মহিলাকে বিবাহ করতে পারবে। কেননা এখানে বিবাহের সর্বোচ্চ সংখ্যা বর্ণনা করা হয়েছে, আর তা হল, ‘চার’ (ইসলাম সাওয়াল জাওয়াব, ফৎওয়া নং-২৩৪২৯৮)।

আবূ হাইয়ান আন্দালুসী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘(দুই, তিন বা চার) এখান থেকে প্রমাণিত হয় যে, আমাদের জন্য দু’টি, তিনটি অথবা চারটি পর্যন্ত বিবাহ করা বৈধ। আর আমাদের জন্য পাঁচটি বা এর বেশি বিবাহ করা জায়েয নয়’ (আল-বাহরুল মুহীত্ব, ৩/১৭১ পৃ.)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি এক সঙ্গে চারের অধিক স্ত্রী রাখা জায়েয হত, তাহলে অবশ্যই আল্লাহ তা‘আলা সেটা বর্ণনা করতেন’ (তাফসীরে ইবনু কাছীর, ২/২০৯ পৃ.)। হাদীছে এসেছে

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ غَيْلَانَ بْنَ سَلَمَةَ الثَّقَفِيَّ أَسْلَمَ وَلَهُ عَشْرُ نِسْوَةٍ فِي الجَاهِلِيَّةِ فَأَسْلَمْنَ مَعَهُ فَأَمَرَهُ النَّبِيُّ ﷺ أَنْ يَتَخَيَّرَ أَرْبَعًا مِنْهُنَّ

ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যে সময়ে গাইলান ইবনু সালামাহ আছ-ছাক্বাফী ইসলাম গ্রহণ করেন, সে সময়ে তাঁর দশজন স্ত্রী ছিল, যাদের তিনি জাহিলী যুগে বিয়ে করেছিলেন। তাঁর সাথে সাথে তাঁরাও মুসলিম হয়। রাসূল (ﷺ) তাঁকে এদের মধ্যে হতে যে কোন চারজনকে বেছে নেয়ার নির্দেশ দেন’ (তিরমিযী, হা/১১২৮)।

হারিছ ইবনু ক্বায়িস ইবনু ‘উমাইর আল-আসাদী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, أَسْلَمْتُ وَعِنْدِيْ ثَمَان نِسْوَةٍ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ النَّبِيُّ ﷺ اخْتَرْ مِنْهُنَّ أَرْبَعًا ‘আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার আটজন স্ত্রী ছিল। বিষয়টি আমি নবী (ﷺ)-কে জানালে তিনি বলেন, তাদের মধ্যে হতে যে কোন চারজনকে বেছে নাও’ (আবূ দাঊদ, হা/২২৪১; ইবনু মাজাহ, হা/১৯৫২)। ইমাম ইবনু হায্ম (রাহিমাহুল্লাহ) ও ইমাম বাগাবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আলেমগণ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে, রাসূল (ﷺ)-এর পরে কোন পুরুষের জন্য চারের অধিক বিবাহ করা হালাল নয়। কেননা এটি রাসূল (ﷺ)-এর জন্য নির্দিষ্ট ছিল’ (মারাতিবুল ইজমা, পৃ. ১১৫; তাফসীরে বাগাবী, ২/১৬১ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ছাহাবীদের ইজমা অনুযায়ী চারের অধিক বিবাহ করা হারাম’ (আল-ফাতাওয়াউল কুবরা, ৬/২৬৪ পৃ)।

যে কুরআন ও ছহীহ হাদীছের বিধানকে অমান্য করে চারের অধিক বিবাহ করেছে, নিঃসন্দেহে সে কাবীরা গুনাহ করেছে। আর বিধানকে অস্বীকার করলে সে কাফির হিসাবে বিবেচিত হবে (সূরা আন-নিসা : ৬৫ ও  ১১৫)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল, ইমাম ইসহাক্ব ইবনু রাহ্ওয়াইহ্, শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম সূয়ুত্বী, ইমাম ইবনু দাক্বীক্ব আল-ঈদ, ইমাম ইবনু হায্ম, শায়খ আবূ বকর আল-আজুর্রী, শায়খ আব্দুল্লাহ্ ইবনু বায (রাহিমাহুমুল্লাহ) ও সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘যারা সুন্নাতকে অস্বীকার করে তারা কাফির ও স্বধর্মত্যাগী। কেননা সুন্নাতকে অস্বীকার করা কুরআনকে অস্বীকার করার নামান্তর। যে কিতাব ও সুন্নাতকে অস্বীকার করে অথবা এর কোন একটিকে সে সর্বসম্মতিক্রমে কাফির। অবশ্যই তাকে এ সম্পর্কে ভীতি প্রদর্শন করা দরকার’ (শারহু উছূলি ই‘তিক্বাদি আহলিস সুন্নাতি ওয়াল-জামা‘আতি, ৩/৪৭৮ পৃ.; ইসলাম সাওয়াল জাওয়াব, ৪/১৯ পৃ., প্রশ্ন নং-১১৫১২৫; আল-ওয়াসিয়্যাতুল কুবরা লি ইবনি তাইমিয়্যাহ, ১/৩১৫ পৃ.; মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজি বিস-সুন্নাহ, পৃ. ১৪; শারহুল ইলমাম, ২/১৭৭-১৭৮ পৃ.; আল-ইহ্কাম ফী উছূলিল আহকাম, ২/৮০ পৃ.; আশ-শারী‘আহ, ১/৪১২ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৩/১৯৪ ও ৫/১৯-২০ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ২/৪০৩ ও ৯/১৭৬-১৭৮ পৃ.)।


প্রশ্নকারী : মুহাম্মাদ বেলাল, ঢাকা।





প্রশ্ন (২৩) : কঠিন রোগে আক্রান্ত হলে আরোগ্য লাভের উদ্দেশ্যে নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সরকারি জায়গার মধ্যে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেখানে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মানুষ বিপদে পতিত হলে হতাশা প্রকাশ করে চিন্তিত হয়ে পড়ে। অনেকেই অসন্তুষ্টি প্রকাশও করে। প্রশ্ন হল- বিপদে অসন্তুষ্টি প্রকাশ করলে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): বর্ণিত আছে, ‘যে ব্যক্তি রাতে ‘সূরা হা-মীম দুখান’ পড়ে সকালে উঠে, তার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর নিকট ক্ষমা প্রর্থনা করতে থাকেন (তিরমিযী, হা/২৮৮৮; মিশকাত, হা/২১৪৯)। এ বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক বক্তা বলেন, ক্বদরের রাতে মানুষের বার্ষিক রিযিক, হায়াত, মউত ইত্যাদি নির্ধারণ করা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : পোশাকে রংধনুর ছাপ থাকলে তা পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মসজিদের ছাদের উপরে ফ্লাট বাড়ীর মত দু’টি রুম তৈরি করা হয়েছে। সেখানে ইমাম ছাহেব স্ত্রী-সন্তান নিয়ে থাকবেন। উক্ত মসজিদে ছালাত আদায় করলে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিছু দিন শুধু কথা বলেছি। যখন জানতে পেরেছি এই সম্পর্ক হারাম  তখন ছেড়ে দিয়েছি। কিন্তু কথা বলার সময় কিছু ওয়াদা করেছিলাম। এখন কি সেই ওয়াদা পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক আলেম ফৎওয়া দিয়েছেন যে, হানাফী এলাকাতে আছরের ছালাত শেষ ওয়াক্তে হওয়ায় এবং সেই এলাকায় আহলেহাদীছ মসজিদ না থাকলে বাড়িতে ছালাত আদায় করা যাবে। প্রশ্ন হল, এটা কি শরী‘আতসম্মত? আওয়াল ওয়াক্তে একাকী ফরয ছালাত পড়া উত্তম হবে, না-কি শেষ ওয়াক্ত হলেও জামা‘আতে ছালাত আদায় করা উত্তম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রতিদিন রাতে সূরা মুলক পড়া সুন্নাহ। প্রশ্ন হল- যদি কেউ মাগরিবের ছালাত অথবা এশার ছালাতের পর সময়ের ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থানে যেতে যেতে সূরা মুলক পাঠ করে, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একইসাথে টয়লেট ও গোসল খানা। সে ক্ষেত্রে টয়লেটের ভিতরে বসে ওযূ করলে বসা অবস্থায় ওযূর দু‘আ সমূহ পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ