মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

 অমিয় বাণী

- হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান



١- عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يَعْلَمَ أَنَّهُ يُحِبُّ الله‌‌َ فَلْيَنْظُرْ فَإِنْ كَانَ يُحِبُّ الْقُرْآنَ فَإِنَّهُ يُحِبُّ الله‌‌َ وَرَسُوْلَهُ

১- আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, যে ব্যক্তি জানতে পসন্দ করে যে সে আল্লাহকে ভালোবাসে কি না, তাহলে তার লক্ষ্য করা উচিত যে, যদি সে কুরআনকে ভালোবাসে তাহলে আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) তাকে ভালোবাসবেন।[১]

٢- قَالَ يَحْيَى بْنُ مُعَاذٍ مِثْقَالُ خَرْدَلَةٍ مِنَ الْحُبِّ أَحَبُّ إِلَيَّ مِنْ عِبَادَةِ سَبْعِيْنَ سَنَةً بِلَا حُبٍّ

২- ইয়াহইয়া ইবনু মু‘আয (রাহিমাহুল্লাহ) বলেন, সরিষার দানা সমপরিমাণ ভালোবাসা আমার নিকটে সত্তর বছরের ইবাদতের চেয়েও প্রিয়, যা ভালোবাসা ছাড়া করা হয়ে থাকে।[২]

٣- قَالَ يَحْيَى بْنُ مُعَاذٍ لَيْسَ بِصَادِقٍ مَنْ ادَّعَى مَحَبَّةَ اللهِ وَلَمْ يَحْفَظْ حُدُوْدَهُ

৩- ইয়াহইয়া ইবনু মু‘আয (রাহিমাহুল্লাহ) বলেন, সে ব্যক্তি সত্যবাদী নয়- যে দাবি করে যে, সে আল্লাহকে ভালোবাসে, অথচ সে তাঁর (আল্লাহর) নির্ধারিত সীমা রেখা হেফাযত করে না।[৩]

٤- عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ قَالَ ابْنُ آدَمَ أَحِبَّ اللهَ يُحِبُّكَ اللهُ وَاعْلَمْ أَنَّكَ لَنْ تُحِبَّ اللهَ حَتَّى تُحِبَّ طَاعَتَهُ

৪- হাসান আল-বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, হে আদম সন্তান! তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবেন। আর জেনে রেখো তুমি কখনোই আল্লাহকে ভালোবাসতে পারবে না, যতক্ষণ না তুমি তাঁর আনুগত্যকে ভালোবাসবে।[৪]

٥- قَالَ الْفُضَيْلُ طُوْبَى لِمَنْ اسْتَوْحَشَ مِنَ النَّاسِ وَأَنِسَ بِرَبِّهِ وَبَكَى عَلَى خَطِيْئَتِهِ

৫- ফুযাইল (রাহিমাহুল্লাহ) বলেন, ধন্য সেই ব্যক্তি যে মানুষ থেকে নির্জনে থাকে ও তাঁর রবের ঘনিষ্ঠ হ‌ওয়া পসন্দ করে এবং নিজ পাপের কারণে অশ্রু ঝরায়।[৫]

٦- عَنْ كَثِيْرِ بْنِ عُبَيْدٍ الْحِمْصِيِّ قَالَ مَا دَخَلْتُ مِنْ بَابِ الْمَسْجِدِ قَطُّ وَفِيْ نَفْسِيْ غَيْرُ اللهِ

৬- কাছীর ইবনু উবাইদ আল-হিমছী (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, আমার হৃদয়ে আল্লাহ ছাড়া আমি কখনো মসজিদের দরজায় প্রবেশ করিনি।[৬]

٧- عَنْ عُرْوَةَ البَارِقِيِّ قَالَ حُبُّ اللهِ عَزَّ وَجَلَّ حُبُّ الْقُرْآنِ، وَحُبُّ رَسُولِهِ ﷺ الْعَمَلُ بِسُنَّتِهِ

৭- উরওয়াহ্ আল-বারিকী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, মহান আল্লাহকে ভালোবাসার অর্থ হলো কুরআনকে ভালোবাসা, আর তাঁর রাসূল (ﷺ)-কে ভালোবাসার মানে হলো তাঁর সুন্নাহ অনুযায়ী আমল করা।[৭]

٨- عَنْ شُعَيْبِ بْنِ حَرْبٍ قَالَ دَخَلْتُ عَلَى مَالِكِ بْنِ مِغْوَلٍ وَهُوَ جَالِسٌ فِي بَيْتِهِ وَحْدَهُ فَقُلْتُ أَلَا تَسْتَوْحِشُ؟ قَالَ أَوَ يَسْتَوْحِشُ مَعَ اللهِ أَحَدٌ؟

৮- শু‘আইব ইবনু হারব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি মালেক বিন মিগওয়ালের নিকটে প্রবেশ করলাম তিনি বাড়িতে একাই বসে ছিলেন, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, আপনি একা একা থাকলে একাকিত্ব বোধ করেন না? তিনি বললেন, আল্লাহর সঙ্গে থাকলে কেউ কি কখনো একা থাকতে পারে?[৮]

٩- قَالَ مُحَمَّدُ بْنُ نُعَيْمٍ إِنَّ الْقَلْبَ الَّذِيْ يُحِبُّ اللهَ يُحِبُّ التَّعَبَ وَالنَّصْبَ لِلّٰهِ إنَّهُ لَنْ يَنَالَ حُبَّ اللهِ بِالرَّاحَةِ

৯- মুহাম্মাদ ইবনু নু‘আইম (রাহিমাহুল্লাহ) বলেন, নিশ্চয় যে হৃদয়, আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর জন্য কষ্ট ও পরিশ্রমকেও ভালোবাসে। আর সে আরাম-আয়েশের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে না।[৯]

١٠- عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: نَظَرْنَا فَلَمْ نَجِدْ شَيْئًا يَلْتَذِذُ بِهِ الْمُتَلَذِّذُونَ أَفْضَلَ مِنْ حُبِّ اللهِ تَعَالَى وَطَلَبِ مَرْضَاتِهِ

১০- ইয়াহইয়া ইবনু আবু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, উপভোগকারীরা যেগুলোর মধ্যে আনন্দ খোঁজে, তার মধ্যে আল্লাহ তা‘আলার ভালোবাসা ও তাঁর সন্তুষ্টি অর্জনের চেয়ে উত্তম আর কিছুই পাইনি।[১০]

١١- قَالَ الصُّوْرِي عَلَامَةُ الْحُبِّ لِلهِ الْمُرَاقَبَةُ لِلْمَحْبُوْبِ، وَالتَّحَرِّيْ لِمَرْضَاتِهِ

১১- আছ-ছূরী (রাহিমাহুল্লাহ) বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন হলো প্রিয়জন (আল্লাহ) এর প্রতি সর্বদা সচেতন থাকা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।[১১]

তথ্যসূত্র :
[১]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮০।
[২]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮১।
[৩]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩।
[৪]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩।
[৫]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩।
[৬]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৪।
[৭]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৪।
[৮]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৪।
[৯]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৪।
[১০]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৪।
[১১]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৫।




প্রসঙ্গসমূহ »: অমিয় বাণী
অমিয় বাণী (৭ম বর্ষ : তৃতীয় সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ১০ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ১০ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী - ইউনুস বিন আহসান
অমিয় বাণী (৭ম বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ৫ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৪র্থ বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ