মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

 অমিয় বাণী

-হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান



١ - عَنْ بُدَيْلٍ الْعُقَيْلِيِّ قَالَ: الصِّيَامُ مَعْقِلُ الْعَابِدِيْنَ

১- বুদাইল আল-উক্বাইলী (রাহিমাহুল্লাহ) বলেন, ছিয়াম হল ইবাদতকারীদের দুর্গ বা নিরাপদ আশ্রয়স্থল।[১]

٢- عَنْ إِبْرَاهِيْمَ قَالَ: كَانَ الْأَسْوَدُ يَصُوْمُ حَتَّى يَسْوَدَّ لِسَانُهُ مِنَ الْحَرِّ

২- ইবরাহীম নাখ‌ঈ (রাহিমাহুল্লাহ) বলেন, আল-আসওয়াদ (বিন ইয়াযিদ) ছিয়াম রাখতেন, এমনকি গরমের দিনে তৃষ্ণার কারণে তার জিহ্বার রং কৃষ্ণ হয়ে যেত।[২]

٣- عَنِ الْحَسَنِ قَالَ: عُرِضَ عَلَيْهِ طَعَامٌ فَقَالَ: إِنِّيْ صَائِمٌ فَقِيْلَ لَهُ فِيْ هَذَا الْحَرِّ الشَّدِيْدِ تَصُوْمُ؟ قَالَ: إِنِّيْ أَحَبُّ أَنْ أَكُوْنَ فِي الرَّعِيْلِ الْأَوَّلِ

৩- হাসান বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, তার সামনে একবার খাবার পরিবেশন করা হল। তখন তিনি বললেন, আমি ছায়েম বা ছিয়াম পালনকারী। তাকে বলা হল, এই তীব্র গরমের মধ্যেও আপনি ছিয়াম রাখছেন? তিনি বললেন, আমি চাই যেন আমি প্রথম দলের অন্তর্ভুক্ত হতে পারি।[৩]

٤- عَنِ ابْنِ شَوْذَبٍ قَالَ: كَانَ ابْنُ سِيْرِيْنَ يَصُوْمُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَكَانَ الْيَوْمُ الَّذِيْ يُفْطِرُ فِيْهِ يَتَغَدَّى وَلَا يَتَعَشَّى ثُمَّ يَتَسَحَّرُ وَيُصْبِحُ صَائِمًا

৪- ইবনু শাওযাব (রাহিমাহুল্লাহ) বলেন, ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ) একদিন ছিয়াম রাখতেন এবং একদিন ছিয়াম রাখতেন না। যে দিন তিনি ছিয়াম রাখতেন না, সে দিন তিনি দুপুরে খাবার খেতেন, কিন্তু রাতের খাবার খেতেন না। এরপর সাহরি খেতেন এবং ছিয়াম অবস্থায় সকালে প্রবেশ করতেন।[৪]

٥- عَنِ السَّرِيِّ بْنِ يَحْيَى قَالَ: كَانَ الْحَسَنُ يَصُوْمُ الْبِيْضِ وَأَشْهُرَ الْحُرُمِ وَالِاثْنَيْنِ وَالْخَمِيْسَ

৫- সারী ইবনু ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) বলেন, হাসান (রাহিমাহুল্লাহ) আইয়ামে বীয, হারাম মাসসমূহ এবং সোমবার ও বৃহস্পতিবারে ছিয়াম রাখতেন।[৫]

٦- عَنْ عَبْدِ اللهِ بْنِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ قَالَ: كَانَ أَبِيْ لَا يَتْرُكُ صَوْمَ الْإِثْنَيْنِ وَالْخَمِيْسِ وَأَيَّامَ الْبِيْضِ

৬- আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, আমার পিতা সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীযের ছিয়াম কখনো ছাড়তেন না।[৬]

٧- عَنْ يَحْيَى بْنِ مَعِيْنٍ قَالَ: كَانَ غُنْدَرٌ يَصُوْمُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا مُنْذُ خَمْسِيْنَ سَنَةً

৭- ইয়াহইয়া ইবনু মাঈন (রাহিমাহুল্লাহ) বলেন, গুনদার (রাহিমাহুল্লাহ) পঞ্চাশ বছর ধরে এক দিন ছিয়াম রাখতেন এবং এক দিন ইফতার করতেন।[৭]

٨- عَنْ عَلِيِّ بْنِ الْجَعْدِ أَنَّهُ مُنْذُ نَحْوِ مِنْ سِتِّيْنَ سَنَةً يَصُوْمُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا

৮- আলী ইবনুল জা‘দ (রাহিমাহুল্লাহ) বলেন, তিনি প্রায় ষাট বছর ধরে একদিন ছিয়াম রাখতেন এবং একদিন ইফতার করতেন।[৮]

٩- قِيْلَ لِلأَحْنَفِ بْنِ قَيْسٍ: إِنَّكَ كَبِيْرٌ، وَالصَّوْمُ يُضْعِفُكَ. قَالَ: إِنِّي أُعِدُّهُ لِسَفَرٍ طَوِيْلٍ

৯- আহনাফ ইবনু কায়েস (রাহিমাহুল্লাহ)-কে বলা হলো, আপনি তো বৃদ্ধ, আর ছিয়াম আপনাকে দুর্বল করে দেয়। তিনি বললেন, আমি এটিকে এক দীর্ঘ সফরের জন্য প্রস্তুত করে রাখছি।[৯]

١٠- قَالَتْ حَفْصَةُ بِنْتُ سِيْرِيْنَ: قَالَ أَبُو الْعَالِيَةِ: الصَّائِمُ فِيْ عِبَادَةٍ مَا لَمْ يَغْتَبْ أَحَدًا وَإِنْ كَانَ نَائِمًا عَلَى فِرَاشِهِ. فَكَانَتْ حَفْصَةُ تَقُولُ: يَا حَبَّذَا عِبَادَةٌ وَأَنَا نَائِمَةٌ عَلَى فِرَاشِي

১০- হাফছা বিনতে সীরীন বলেন, আবুল আলিয়া (রাহিমাহুল্লাহ) বলেছেন, ছিয়াম পালনকারী ব্যক্তি ইবাদতের মধ্যেই থাকে, যতক্ষণ না সে কারো গীবত করে, যদিও সে নিজের বিছানায় ঘুমিয়ে থাকে। তখন হাফছা বলতেন, কত‌ই না উত্তম ইবাদত! আমি আমার বিছানায় ঘুমিয়েও ইবাদতে আছি।[১০]



 তথ্যসূত্র : 
[১]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৬।
[২]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৬।
[৩]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৬।
[৪]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৬।
[৫]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৬।
[৬]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৭।
[৭]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৭।
[৮]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৭।
[৯]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৭।
[১০]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১১৭।




প্রসঙ্গসমূহ »: অমিয় বাণী
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ১২তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৪র্থ বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৩য় বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ৭ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (আল-ইখলাছ সম্পর্কিত) - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী (৭ম বর্ষ : ৫ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী : ইখলাছ - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী - ইউনুস বিন আহসান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ