রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর :  রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাতের পর ফাদাক নামক বাগানের মালিকানা ও উত্তরাধিকার নিয়ে ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা) এবং প্রথম খলীফা আবূ বকর ছিদ্দীক (রাযিয়াল্লাহু আনহু)-এর মধ্যে একটি আলোচনার বিষয়টি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। তবে বর্তমানে ‘খুতবায়ে ফাদাক’ নামে যে দীর্ঘ ও আলঙ্কারিক ভাষণটি বিভিন্ন বইয়ে বা অনলাইনে পাওয়া যায়, তা সঠিক নয়। এটা রাফেযী শী‘আদের বানানো খুত্ববা। এটি কোন হাদীছের কিতাবে বর্ণিত হয়নি। হাদীছ গ্রন্থসমূহে ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর ফাদাক দাবি করার বিষয়টি সবিস্তারে বর্ণিত হয়েছে। কিন্তু সেখানে এই দীর্ঘ ভাষণের কোন অস্তিত্ব নেই। বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী, ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা) তাঁর উত্তরাধিকার দাবি করেছিলেন এবং আবূবকর (রাযিয়াল্লাহু আনহু) রাসূল (ﷺ)-এর একটি বাণীর (আমরা নবীরা কোন উত্তরাধিকার রেখে যাই না) প্রেক্ষিতে তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা) মনঃক্ষুণ্ন হয়েছিলেন-এতটুকুই প্রমাণিত।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘মিনহাজুস সুন্নাহ আন-নববিয়্যাহ’-তে এই ভাষণটির ঐতিহাসিক ও সনদগত অসারতা তুলে ধরেছেন। ‘অতঃপর ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর পক্ষ থেকে এই যে ভাষণ বা কথাগুলো বর্ণনা করা হয়, তা এমন সব কিতাবে বর্ণিত হয়েছে, যার ওপর নির্ভর করা যায় না...। এই কথাগুলোর এমন কোন পরিচিত সনদ নেই যা দলীল হিসাবে পেশ করা যায়...। ছাহাবায়ে কেরামের অবস্থা সম্পর্কে অবগত প্রত্যেক বিবেকবান ও আলেম ব্যক্তি মাত্রই বুঝতে পারেন যে, এটি একটি মিথ্যা ও বানোয়াট বিষয় (ইবনু তায়মিয়াহ, মিনহাজুস সুন্নাহ, ৪/২২৬-২২৭ পৃ.)।


প্রশ্নকারী : আবু হুরাইরা সিফাত, মান্দা, নওগাঁ।





প্রশ্ন (১৯) : স্বামী তার স্ত্রীকে বিবাহের মোহর আদায় করেনি এমতাবস্থায় স্ত্রী মারা গিয়েছে, এখন স্বামীর জন্য করণীয় কী? ঐ ধার্যকৃত মোহরের টাকা স্বামী কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সুস্থ সক্ষম পিতা-মাতার জন্য বদলি ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পরিবার বা আত্মীয়-স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হয় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘হিন্দু সম্প্রদায়ের লোকেরা দাবি করে যে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম’। তাদের উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বাইরে গেলে ওযূ করার সময় মহিলারা হিজাবের উপর মাথা মাসাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক ব্যক্তির হজ্জ করার সামর্থ্য আছে। কিন্তু তার অর্থ অন্যের কাছে ধার দেয়া আছে। এখন সে কি আরেকজনের নিকট থেকে টাকা ধার নিয়ে হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের ছিয়ামের তারিখে মাঝেমধ্যে সোম বা বৃহস্পতিবার পড়ে, এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে, যা আমল দেখতে একই কিন্তু তার ফযীলাত ভিন্ন ভিন্ন। তাহলে  সেই আমল একাধিক ফযীলত লাভের নিয়তে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : চুক্তিতে ৩ বছর মেয়াদে নির্ধারিত পরিমাণ অর্থের বিনিময়ে লিচু বা আম বাগান ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মানুষের একথা বলা যে, যদি এ কুকুর না থাকত তবে রাত্রে চোর আমাদের ঘরে ঢুকে পড়ত, যদি হাঁস বাড়ীতে না থাকত তবে চুরি হয়ে যেত, কারও একথা বলা যে, যা আল্লাহ চান ও আপনি চান, যদি আল্লাহ না হতেন অমুক না হতো ইত্যাদি জাতীয় কথা বলা কি শিরকের অন্তর্ভুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেকে ছেলে বিড়াল দ্বারা মেয়ে বিড়াল এর সাথে ব্রীড করায় বা মেটিং করায় এবং তার বিনিময়ে টাকাও নেয়। এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ইলিয়াসী তাবলীগের ফাযায়েলে আমল বইয়ে বলা হয়েছে, আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে এক হাযার বার হজ্জ করেছেন (ফাজায়েলে হজ্জ, পৃ.দ ৪০)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ