মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : এটাচড বাথরুমে ওযূ করা যাবে। তবে বিসমিল্লাহ মনে মনে পড়তে হবে এবং বাথরুম থেকে বের হয়ে ওযূর পরের দু‘আ পড়তে হবে। ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আধুনিক বাথরুমে, যেখানে পানির ব্যবস্থা থাকে, সেখানে ওযূ করার অনুমতি আছে। তবে সেখানে মুখে ‘বিসমিল্লাহ’ বলা মাকরুহ। বরং অন্তরে বলা হবে’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১০/২৭ পৃ.)। তিনি আরও বলেন, ‘যেহেতু ওযূ করা আল্লাহ্র ইবাদতের অংশ, তাই বাথরুমে করা যাবে। তবে ওযূ শেষ করে বাথরুমের বাইরে এসে দু‘আ পড়বে’। ইমাম ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি বাথরুমে টয়লেট ও হাত-মুখ ধোয়ার স্থান একসাথে থাকে, তাহলে সেখানে ওযূ করতে পারবে। তবে ‘বিসমিল্লাহ’ মনে মনে বলবে, উচ্চারণ করবে না’ (লিকাউল বাবিল মাফতূহ, ৪/৩৫ পৃ.)।

নবী (ﷺ)-এর যুগের টয়লেট বলতে এমন জায়গা বোঝাত, যা খোলামেলা বা নির্দিষ্টভাবে পেশাব-পায়খানার জন্য ব্যবহার হত। নবী (ﷺ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ প্রয়োজনের স্থানে যাবে, তখন সে যেন আল্লাহর নাম উচ্চারণ না করে’ (আবূ দাঊদ, হা/৬, সনদ ছহীহ)। সরাসরি টয়লেটের ভেতরে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ। উল্লেখ্য, পাটিশন দেয়া টয়লেটের ভিতরে দু‘আ পাঠে বাধা নেই। কেবল পেশাব-পায়খানারত অবস্থায় দু‘আ সহ সকল প্রকার যিকির থেকে বিরত থাকবে (ছহীহ বুখারী, ছহীহ মুসলিম, মিশকাত হা/৫৩৫)।


প্রশ্নকারী : আব্দুল হান্নান, সঊদী আরব প্রবাসী।





প্রশ্ন (৬) : ইফতারের শুরুতে ও শেষে কোন্ দু‘আ পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কী? পরিশোধ করা সম্ভব না হলে, করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি ভাড়া বাসায় থাকে। সেখানে একজন হিন্দু ও আরেকজন মুসলিম থাকে। মুসলিম নিয়মিত ছালাত আদায় করে না এবং দ্বীন সম্পর্কে কিছুটা জানলেও আমল করে না। এদের সাথে থাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ডিএনএ টেস্ট (DNA TEST)-এর মাধ্যমে যিনা-ব্যভিচার, ধর্ষণ অথবা পিতৃ পরিচয়ের হুকুম প্রতিষ্ঠা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দস্তরখানের উপর ময়লা ফেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ‘তাওহীদে আসমা ওয়াছ ছিফাত’ কাকে বলে এবং এর দাবি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কখন ফজর ছালাত আদায় করতে হবে এবং এর সঠিক সময় কোন্টি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : দলবদ্ধ মুনাজাত করার পক্ষে জনৈক আলেম নিম্নের হাদীছটি পেশ করে থাকেন- কিছু লোক একত্রিত হয়ে তার মধ্যে কেউ কেউ দু‘আ করলে আর কেউ কেউ আমীন আমীন বললে, আল্লাহ তাদের দু‘আ কবুল করেন। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কোন মুসাফির যখন কোন মসজিদে জামা‘আতের সাথে এশার ফরয ছালাত আদায় করতে চাইবে, তখন সে কি দুই রাক‘আত পড়বে, না-কি চার রাক‘আত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): ইনসূরেন্স কোম্পানিতে ১২ বছরের জন্য টাকা রাখা আছে এবং ফিক্সড ডিপোজিটও করা আছে। এগুলো হারাম জানার পর এখন আর চলমান থাকবে না। কিন্তু মূলধন এখন তোলা যাবে না, কয়েক বছর পর তোলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে- প্রতি বছরই কি ঐ টাকার যাকাত দিতে হবে, না- টাকা হাতে আসার পর যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ছালাতের সময় কোন্ কোন্ সূরা ও আয়াতের জবাব প্রদান করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে বরকত তত বেশি’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ