মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : কোনও ওয়েবসাইটের মালিক বা ভিজিটরের জন্য এমন কোনও ভিডিও বা অডিও ক্লিপ শেয়ার করা বৈধ নয়, যাতে মিউজিক ব্যাকগ্রাউন্ড থাকে। কারণ এটি পাপ প্রচারে সহায়তার শামিল। আর পাপের কাজে সহযোগিতা করতে আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন (সূরা আল-মায়েদাহ: ২)। ওয়েবসাইটের ভিজিটরদেরকে এ বিষয়ে সতর্ক করা যথেষ্ট নয়। কারণ এটি জানা কথা যে, যারা এই ক্লিপটি ডাউনলোড করবে, তাদের সবাই এই সতর্কতা মেনে চলবে না। ফলে পোস্টকারী তাদের পাপ করার কারণ হয়ে দাঁড়াবে। আবূবকর ছিদ্দীক (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি সকালে ও সন্ধ্যায় কী বলব তা আমাকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘হে আবূ বকর! তুমি বল যে,

اَللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِيْ سُوْءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ

‘হে আল্লাহ! আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য ও প্রকাশ্য বিষয়ের জ্ঞানী। আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি সবকিছুর প্রভু ও মালিক। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিজের মন্দ থেকে, শয়তানের মন্দ থেকে এবং তার ফাঁদ থেকে। আর আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমি নিজের উপর কোনও ক্ষতি না করি বা তা কোনও মুসলিমের প্রতি নিয়ে না যাই’ (তিরমিযী, হা/৩৫২৯; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৭৮১৩)। সুতরাং নিঃসন্দেহে এই ধরনের ক্লিপ শেয়ার করা অন্যান্য মুসলিমের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, যদি কোনও ভিডিওতে কপিরাইট দেয়া থাকে বা তাদের ভিডিও কপি করা নিষিদ্ধ মর্মে এমন কোনও নির্দেশনা থাকে, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেগুলো ব্যবহার করা বৈধ হবে না। অন্যথা তা হবে অন্যের অধিকার লঙ্ঘন। তবে এমন কপিরাইট বা নিষেধাজ্ঞা না থাকলে তা নিয়ে বৈধ কাজে নিজের প্রয়োজনে কিংবা ইসলামিক কিংবা অন্য যেকোন উপকারী কনটেন্ট হলে সেগুলো ইসলাম প্রচার বা মানুষের কল্যাণের স্বার্থে প্রচার বা ব্যবহার করতে কোনও আপত্তি নেই ইনশাআল্লাহ।


প্রশ্নকারী: সাইফুল্লাহ, মীরপুর, ঢাকা।





প্রশ্ন (৩৩) : অপবিত্র কাপড় পরিধান অবস্থায় ওযূ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার বাবার মাসিক আয় জানি না। অনেক রকম কাজ করে উপার্জন করেন। সরকার আমার ইনস্টিটিউটকে উপবৃত্তি প্রদান করে থাকে আর আমি যতদুর জানি যাদের বাবার মাসিক ইনকাম ২০ হাজার টাকার বেশি তাদের সরকার উপবৃত্তি দিবে না। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমার উপবৃত্তি গ্রহণ করা জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : অপবিত্র অবস্থায় কুরআন বা হাদীছ অডিও শুনা যাবে কি? অথবা মোবাইলে দেখে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেক বক্তা বলেন, জুমু‘আর দিনটি গরীবের হজ্জ। এই দাবী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সোস্যাল মিডিয়াতে মেয়েদের বেপর্দা ছবি দেখা যায়। মহিলারা এসব ছবি দেখলে কি গুনাহ হবে? একজন মেয়ের সামনে আরেক মেয়ের পর্দার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : অনেক দিনের পুরাতন করবের ওপর থেকে কিছু মাটি ফেলে ঐ মাটি থেকে ৩ ফুট ওপরে মাচা পেতে ধান রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি' মর্মে বর্ণিত হাদীছ কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনেকে বাড়ী থেকে এবং বিমান বন্দর থেকেই তালবিয়া পাঠ করেন। এর পক্ষে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কা‘বা ঘর ত্বাওয়াফের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণের পর তার পরিবারেই জীবন-যাপন করছে। সে কি তার পিতা-মাতাকে বাবা-মা বলে সম্বোধন করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : নিকটাত্মীয়দের উপস্থিত হওয়ার জন্য মৃত ব্যক্তিকে দাফন করতে দেরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন ব্যক্তি যদি খেজুর গাছ লাগায়, বীজ বপন করে কিংবা অন্য কিছু লাগায় এবং তার মৃত্যুর পর তার ওয়ারিছগণ এর থেকে উপকৃত হয়; তাহলে কি সে এর প্রতিদান পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ