রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরিধান করা জায়েয নয়। কারণ কোন অবস্থাতেই শাড়ী মহিলাদের পুরো শরীরকে আবৃত করে না। তাই শুধু শাড়ি পরে ছালাত আদায় করা যাবে না। শাড়ী পরে ছালাত পড়তে চাইলে তার উপর বোরকা অথবা লম্বা চাদর পরিধান করা অপরিহার্য। কারণ ছালাতের জন্য শর্ত হল, মহিলাদেরকে পুরো শরীর আবৃত করতে হবে। আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) বলেন, ‏لَا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ إِلَّا بِخِمَارٍ ‘ওড়না ব্যতীত প্রাপ্তবয়স্কা মেয়েদের ছালাত ক্ববুল হয় না’ (আবূ দাঊদ, হা/৬৪১; তিরমিযী, হা/৩৭৭, সনদ ছহীহ)। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, الْمَرْأَةُ عَوْرَة ‘মহিলারা হচ্ছে আওরাত অর্থাৎ আবরণীয় বস্তু’। সে বাইরে বের হলে শয়তান তার দিকে চোখ তুলে তাকায়’ (তিরমিযী, হা/১১৭৩; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/২৭৩)

ইমাম ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন,

والضيِّق لا يجوز لا عند المحارم، ولا عند النساء إذا كان ضيِّقاً شديداً يبيِّن مفاتن المرأة  

‘যদি পোশাক এতোটাই সংকীর্ণ বা আটোসাঁটো হয় যে, মহিলাদের আকর্ষণীয় বিষয়গুলো পরিস্ফুটিত হচ্ছে এবং তাদের রূপ-যৌবন বিকশিত হচ্ছে, তাহলে এ জাতীয় পোশাক মাহরিম ও গায়ের মাহরিম উভয়ের সামনেই পরিধান করা যাবে না’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ২/৮২৫ পৃ.)। ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নারী-পুরুষ উভয়ের জন্যই সংকীর্ণ বা আটোসাঁটো পোশাক পরিধান করা অপসন্দনীয়। মধ্যবর্তী পোশাক পরিধান করাই শরী‘আত সম্মত। এমন আটোসাঁটো বা সংকীর্ণও নয় যে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ গোচরীভূত হয়, আবার এমন শিথিল বা ঢিলেঢালাও নয় যে, রক্ষণাবেক্ষণ করা দুষ্কর হয়ে যায়। বরং এই দু’য়ের মধ্যবর্তী পোশাক হতে হবে। মুমিন নারী-পুরুষের জন্য পাতলা, অল্পায়তন, স্বল্পায়তন, সংকীর্ন ও আটোসাঁটো পোশাক পরিধান করা অশোভনীয়’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৯/২২৭ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘দেহের অঙ্গ-প্রত্যঙ্গ গোচরীভূত হয় বা লজ্জাস্থান বিকশিত হয় এমন পোশাক পরিধান করা অবৈধ। যেমন: কিছু ট্রাউজার, জিম বা সুইমিং এর পোশাক ইত্যাদি’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৩/৪৩০, ২৪/৪০ পৃ.)।

বর্তমানে বহু মুসলিম নারী পাতলা শাড়ী পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করে এবং বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে। অনেকে নাভি, উদর, গ্রীবা, পৃষ্ঠ, হস্তদ্বয় ইত্যাদি শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত রাখে! চরম পর্যায়ের হারাম কাজ। কাফিরদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় ইত্যাদি (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৩৪০৬)। এ ধরনের নারীদেরকে রাসূল (ﷺ) উলঙ্গ বলেছেন এবং জাহান্নামে যাবে বলে সাবধান করেছেন (ছহীহ মুসলিম, হা/২১২৮)। শাড়ী মূলত উপমহাদেশের বাঙালি হিন্দু নারীদের একটি বিশেষ সাংস্কৃতিক (Cultural) পোশাক। তাই একে সম্পূর্ণরূপে বর্জন করাটাই সর্বাধিক নিরাপদ।


প্রশ্নকারী : সাদ্দাম, কুমিল্লা।





প্রশ্ন (২০) : নবী করীম (ﷺ)-এর ই‘তিকাফ কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : প্রচলিত আছে যে, কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুছাফাহা করে আর সেদিন মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক ব্যক্তির পিতা সূদী ব্যাংকে টাকা রেখে সেই টাকার সূদ ভক্ষণ করে। তাকে বুঝালেও সে বুঝে না। তিনি মারা যাওয়ার পর যদি তার কবরের পাশে গিয়ে তার সন্তান ৪০ দিন পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তবে তার পিতার কবরের আযাব মাফ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : টিকটিকি মারার ফযীলত সংক্রান্ত কয়েকটি হাদীছ বর্ণিত হয়েছে। অনেকেই বলে, তা টিকটিকি নয়, বরং তা গিরগিটি কিংবা কাঁকলাস মারতে হবে। এর সঠিক অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি ছালাতের পদ্ধতি ও নিয়ম জানি না। আমি যদি জামা‘আতে ছালাত আদায় করি, তাহলে কি আমার ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পিতা-মাতার দিকে রহমতের নযরে তাকালে একটি কবুল হজ্জের ছওয়াব পাওয়া যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে শরী‘আতের নামে একটি কথা চালু আছে যে, মুহাররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ছিয়াম পালন করলে ৫০ বছরের নফল ছিয়ামের নেকী লেখা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : ছালাতে একাকী কাতারের পিছনে দাঁড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
শ্ন (১২) : ‘যখন বান্দার গুনাহ অধিক হয়ে যায় এবং সেগুলোর কাফ্ফারার জন্য তার কোন নেক আমল থাকে না, আল্লাহ তা‘আলা তখন তাকে চিন্তায় ফেলে পরীক্ষা করেন, যাতে তা তার সকল গুনাহর কাফফারা হতে পারে’ (মুসনাদে আহমাদ, হা/২৫২৭৫) মর্মে হাদীছটি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সমাজে প্রচলিত রয়েছে যে, ‘আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে ১০০০ বার হজ্জ করেছেন’। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ