রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : এভাবে বলা যাবে না যে, অমুক ছাহাবী সর্বপ্রথম ঈমান এনেছেন। কারণ নবুওয়াত প্রাপ্তির পর প্রথমে খাদীজার নিকট এসে যখন বর্ণনা দিলেন, তখন রাসূল (ﷺ) কাউকে ইসলামের দাওয়াত দেননি; কারো ইসলাম কবুল করার প্রসঙ্গ আসেনি। তবে খাদীজা (রাযিয়াল্লাহু আনহা) যে মন্তব্য করেছিলেন, তা গ্রহণ করার শামিল। যেমন তিনি বলেছিলেন, না কখনোই না; বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। মহান আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আপনি আত্মীয়দের খোঁজ-খবর নেন, সত্য কথা বলেন, সহায়হীন লোকদের বোঝা লাঘব করে দেন, নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আসা বিপদাপদের পতিত লোকদেরকে সাহায্য করে থাকেন (ছহীহ বুখারী, হা/৪৯৫৩)। দাওয়াত পাওয়ার পর ঘরে থাকা খাদীজা (রাযিয়াল্লাহু আনহা) ইসলাম গ্রহণ করেন। পুরুষদের মাঝে প্রথমে শুনেই আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। অতঃপর কিশোরদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আলী ইবনু আবী তালেব (রাযিয়াল্লাহু আনহু)। জায়েদ বিন হারেছ (রাযিয়াল্লাহু আনহু) গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন (আস-সীরাহ আল-হালাবী, ১/৪৪৪ পৃ.)।

প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।
 




প্রশ্ন (৩৮) : যে রুমে কুরআনের মাছহাফ রাখা আছে সে রুমে স্ত্রী সহবাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন ধরনের ঔষধ, খাবার বা অন্যান্য প্যাকেটের সাথে মানুষ বা জীবজন্তুর ছবি দেয়া থাকে। এগুলো থেকে বাঁচার উপায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কারো সাথে আলাপ করার পর বিদায়ের সময় ‘আল্লাহ হাফেয’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য জানিয়ে বাধিত করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১): মক্তবের বেতন কি উশরের টাকা দিয়ে দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ওয়াহহাবী কারা? এটা কি কোন মাযহাব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক অবিবাহিত যুবক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্বালাক্বপ্রাপ্তা অসহায় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু সম্মানবোধ উল্লেখ করে পরিবার তা মেনে নিচ্ছে না। তাদের মতের বাইরে এসে ঐ মেয়েকে বিয়ে করলে আমি কি তাদের অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ওযূ ছাড়া কুরআনের আয়াত লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : টার্কী মুরগীর গোশত খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): আযান ও ইকামতের মাঝে দু‘আ কবুল হয়। এক্ষণে আযান ও ইকামতের মাঝে দু‘আ করার সময় হামদ ও দরুদ পাঠ করতে হবে কি, আর দুই হাত তুলে দু‘আ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জর্দা খাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ