মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর :  ফরয গোসলের পর ছালাতের জন্য নতুন করে ওযূ করার প্রয়োজন নেই। গোসলের নিয়ত এবং গোসলের অন্তর্নিহিত পবিত্রতাই ছালাতের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ (ﷺ) ফরয গোসলের পর পুনরায় ওযূ করতেন না- এটি একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বর্ণনা করেন, أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ ‘নবী করীম (ﷺ) গোসলের পর আর ওযূ করতেন না’ (তিরমিযী, হা/১০৭)। আপনি যে ‘নিয়তের’ (ছহীহ বুখারী, হা/১) কথা উল্লেখ করেছেন, তার ব্যাখ্যায় ফক্বীহগণ বলেনÑ ফরয গোসল হল ‘বড় নাপাকি’ (حدث أكبر) দূর করা। বড় নাপাকি দূর করার নিয়ত করলে ছোট নাপাকি (حدث أصغر) স্বয়ংক্রিয়ভাবে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন,

إذا نواه عن الجنابة فإنه يجزئ عن الوضوء، لأن الله تعالى لم يوجب عند الجنابة إلا الغسل

‘যদি কেউ জানাবাতের (অপবিত্রতার) গোসলের নিয়ত করে, তবে তা ওযূর জন্য যথেষ্ট হবে। কারণ আল্লাহ তা‘আলা জানাবাতের ক্ষেত্রে কেবল গোসল করাকেই ফরয করেছেন’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১১/২৮০ পৃ.)। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) তাঁর ‘নাইলুল আওতার’ গ্রন্থে লিখেছেন, الْغُسْلُ طُهْرٌ أَعْظَمُ، فَيَدْخُلُ فِيْهِ الطُّهْرُ الْأَصْغَرُ ‘গোসল হল মহত্তম পবিত্রতা (বড় নাপাকি দূরকারী)। সুতরাং এর মধ্যে ক্ষুদ্রতম পবিত্রতা (ওযূ) অন্তর্ভুক্ত হয়ে যায়’ (নাইলুল আওতার, ১/২৪৩ পৃ.)। ইমাম ইবনুল আরাবী (রাহিমাহুল্লাহ) বলেন, এ বিষয়ে উম্মতের আলেমদের মধ্যে কোন দ্বিমত নেই যে, ওযূ গোসলের অন্তর্ভুক্ত (আরিজাতুল আহওয়াযী, ১/১৭৩ পৃ.)।


প্রশ্নকারী : কবিরুল ফারাজী, গোপালগঞ্জ।





প্রশ্ন (১৮) : যিলহজ্জ মাসের প্রতিটি দিনের ছিয়াম এক বছরের ছিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল ক্বদরের ইবাদতের সমতুল্য। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত ৪ মাস ১০ দিন। বৃদ্ধ নারী বা যার সন্তান হওয়ার সম্ভবনা নেই তার ক্ষেত্রেও কি এটিই প্রযোজ্য? আর উক্ত ইদ্দত চলাকালীন কী কী কাজ থেকে বিরত থাকতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্বামী যদি স্ত্রীর সাথে কাজের লোকের মত আচরণ করে, উঠতে বসতে বিশ্রী গালি-গালাজ করে, রাস্তা-ঘাট অপমান ও অবহেলা করে। এমতাবস্থায় উক্ত সমস্যার সমাধানের জন্য স্ত্রী কি তার পিতা-মাতাকে জানাতে পারে? জানালে কি অন্যায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন ব্যক্তি নিরুপায় হয়ে সূদভিত্তিক লোন গ্রহণ করে তার নিজস্ব প্রয়োজন মেটায়, তাহলে তার দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তায়াম্মুমের সঠিক পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর কেউ যদি ভুলে দুরূদে ইবরাহীম পড়ে, তাহলে তাকে কি সাহু সিজদাহ দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফাহ হয়। এক্ষণে উক্ত ছিয়াম তারিখের সাথে মিলিয়ে রাখবে না আরাফার সাথে মিলিয়ে রাখবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : প্রচলিত চার মাযহাব কি স্ব স্ব ইমাম সৃষ্টি করেছেন, না-কি তাঁদের মৃত্যুর পরে তৈরি হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ফরয ছালাত শেষ করে অর্থাৎ সালাম ফিরিয়ে সুন্নতী যিকিরগুলো পড়ার পর একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : সুলায়মান (আলাইহিস সালাম)-এর স্ত্রী কতজন ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) :  জনৈক ব্যক্তি ইলিয়াসী তাবলীগ জামা‘আতের সাথে ১ চিল্লা সময় দিয়েছে। তারপর সালাফী আক্বীদার অনুসারী হয়েছে। কিন্তু তারা এখনো তাকে নিয়ে যেতে চায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : এক ব্যক্তি সূদভিত্তিক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এবং সংসার চালান। পরবর্তীতে তিনি সূদ থেকে মুক্ত হওয়ার নিয়ত করেছেন। তবে এখনো সূদসহ কিছু ঋণ বাকি আছে। প্রশ্ন হল, ঐ টাকা শোধ হওয়া পর্যন্ত কি তার গুনাহ হতে থাকবে?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ