শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
উত্তর : পালক পুত্র শরী‘আত নির্ধারিত কোন ‘উত্তরাধিকারী’ নয়। ফলে পালক বাবার মৃত্যুর পর সে স্বয়ংক্রিয়ভাবে কোন সম্পত্তি পাবে না। তবে পালক বাবা-মা তাদের জীবদ্দশায় সুস্থ মস্তিষ্কে চাইলে তাদের পালক সন্তানকে সম্পত্তির কোন অংশ ‘হেবা’ বা দান করে দিতে পারেন। এটি গুনাহের কাজ নয়, বরং একটি নেক কাজ হতে পারে যদি সন্তানটি অভাবী হয়। তবে মনে রাখতে হবে, এই দান যেন অন্য কোন বৈধ উত্তরাধিকারীকে (যেমন: নিজের ভাই-বোন বা নিকটাত্মীয়) বঞ্চিত করার অশুভ উদ্দেশ্যে না হয়। অথবা পালক বাবা-মা চাইলে তাদের মৃত্যুর পর কার্যকর হবে এমন ‘অছিয়ত’ করে যেতে পারেন। এক্ষেত্রে নিয়ম হলো- মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের (১/৩) বেশি অছিয়ত করা যাবে না। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) এ বিষয়ে বলেন, ‘পালক পুত্রের উত্তরাধিকারের কোন অধিকার নেই। তবে লালন-পালনকারী ব্যক্তি চাইলে তার জন্য তার মালের অনধিক এক-তৃতীয়াংশ অছিয়ত করতে পারেন, অথবা তার জীবদ্দশায় তাকে মাল থেকে দান করতে পারেন’ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ২০/৩৫১ পৃ.)। পালক বাবা-মা সম্পত্তি দিলে গুনাহগার হবেন না, বরং তারা ছাওয়াব পাবেন যদি নিয়ত সঠিক থাকে। তবে দু’টি ক্ষেত্রে গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে: যদি পালক সন্তানকে নিজের ‘আসল সন্তান’ হিসাবে পরিচয় দিয়ে কাগজপত্রে বংশ পরিচয় পরিবর্তন করা হয় (এটি কবীরা গুনাহ)। যদি বৈধ উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে সম্পত্তি লিখে দেয়া হয়। রাসূলুল্লাহ (ﷺ) উত্তরাধিকারীদের বঞ্চিত করার ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়েছেন (ইবনু মাজাহ, হা/২৭০৩)।


প্রশ্নকারী : আসাদুযযামান, চিরিরবন্দর, দিনাজপুর।





প্রশ্ন (১৯) : সমাজে যুলুমকারী বা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে বদ দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের ছিয়ামের তারিখে মাঝেমধ্যে সোম বা বৃহস্পতিবার পড়ে, এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে, যা আমল দেখতে একই কিন্তু তার ফযীলাত ভিন্ন ভিন্ন। তাহলে  সেই আমল একাধিক ফযীলত লাভের নিয়তে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কিভাবে বুঝব যে, আমার মধ্যে অল্পেতুষ্টি গুণটি রয়েছে? আর যদি না থাকে তাহলে কিভাবে এই গুণ নিজের মধ্যে আনতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সকাল ও বিকালে যে ১০০ বার সুবহানাল্লা-হিল আযীম ওয়াবিহামদিহী পাঠ করবে তাকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জুমু‘আহ ও পাঁচ ওয়াক্ত ছালাতের আযান মসজিদের কোন্ জায়গা থেকে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আয়না দেখার প্রসিদ্ধ দু‘আটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : দুগ্ধদানকারিণী মা ছিয়াম ভঙ্গ করতে পারবে কি? ভঙ্গ করলে কখন তা পূরণ করবে, না-কি ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : একাকী ফরজ ছালাত আদায় করলে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ফার্মাসিস্ট বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রয় করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? এই হাদীছ নাকি হাসান। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : গান শুনা ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : যে ব্যক্তি ছালাত ছেড়ে দিল সে শিরক করল। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ