বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

 অমিয় বাণী 

-হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান*



١ -قَالَ عُمَرُ الْعَرْبَاوِي: الْخِلَافَةُ الْإِسْلَامِيَّةُ الَّتِيْ هِيَ رُكْنٌ مِنْ أَرْكَانِ الدِّيْنِ.

১. উমার আল-আরবাবী (রাহিমাহুল্লাহ) বলেন, ইসলামী খেলাফত হল দ্বীনের রোকনসমূহের মধ্যে একটি রোকন।[১]

٢ -قَالَ ابْنُ تَيْمِيَّةَ: يَجِبُ أَنْ يُعْرَفَ أَنَّ وِلَايَةَ أَمْرِ النَّاسِ مِنْ أَعْظَمِ وَاجِبَاتِ الدِّينِ بَلْ لَا قِيَامَ لِلدِّينِ وَلَا لِلدُّنْيَا إلَّا بِهَا.

২. ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, এটা জানা আবশ্যক যে, মানুষের নেতৃত্ব (খিলাফত) দ্বীনের অন্যতম মহান কর্তব্যসমূহের একটি, এমনকি এটা ছাড়া দ্বীন ও দুনিয়া প্রতিষ্ঠিত হতে পারে না।[২]

٣ -قَالَ الدَّهْلَوِيُّ الْإِمَامَةَ: رِيَاسَةٌ عَامَّةٌ لِشَخْصٍ مَخْصُوصٍ بِحُكْمِ الشَّرْعِ لَيْسَ فَوْقَهَا يَدَ.

৩. শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (রাহিমাহুল্লাহ) বলেন, ইমামত (খেলাফত) হলো শারী‘আতের বিধান অনুযায়ী নির্দিষ্ট একজন ব্যক্তির জন্য এমন এক সর্বজনীন নেতৃত্ব, যার উপরে আর কোনো কর্তৃত্ব থাকে না।[৩]

٤ -قَالَ بَعْضُ الْعُلَمَاءِ الْمُتَأَخِّرِيْنَ: الْخِلَافَةَ هِيَ الرِّيَاسَةُ الْعُظْمَى وَالْوِلَايَةُ الْعَامَّةُ الْجَامِعَةُ الْقَائِمَةُ بِحِرَاسَةِ الدِّيْنِ وَالدُّنْيَا.

৪. পরবর্তী যুগের কিছু আলেম বলেছেন, খেলাফত হলো সর্বোচ্চ নেতৃত্ব ও সার্বিক শাসনক্ষমতা, যা দ্বীন ও দুনিয়ার হিফাযত ও তত্ত্বাবধানের জন্য প্রতিষ্ঠিত।[৪]

٥ -قَالَ الْمَاوَرْدِيُّ: الْإِمَامَةُ مَوْضُوْعَةٌ لِخِلَافَةِ النُّبُوَّةِ فِيْ حِرَاسَةِ الدِّيْنِ وَسِيَاسَةِ الدُّنْيَا.

৫. আল-মাওয়ার্দী (রাহিমাহুল্লাহ) বলেন, ইমামত (খিলাফত) এমন একটি ব্যবস্থা, যা নবুওয়াতের প্রতিনিধিত্ব করা, দ্বীনকে রক্ষা করা এবং দুনিয়ার বিষয়সমূহ পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে।[৫]

٦ -قَالَ السَّعْدُ التَّفْتَازَانِيُّ:  الْإِمَامَةُ هِيَ رِيَاسَةٌ عَامَّةٌ فِيْ أَمْرِ الدِّيْنِ وَالدُّنْيَا خِلَافَةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

৬. সা‘দ তাফতাযানী (রাহিমাহুল্লাহ) বলেন, ইমামত (খেলাফত) হলো দ্বীন ও দুনিয়ার বিষয়ে একটি সার্বজনীন নেতৃত্ব, যা নবী (ﷺ)-এর প্রতিনিধিত্ব হিসেবে প্রতিষ্ঠিত।[৬]

٧ -قَالَ ابْنُ خَلْدُوْنَ: الْخِلَافَةُ هِيَ حَمْلُ الْكَافَّةِ عَلَى مُقْتَضَى النَّظَرِ الشَّرْعِيِّ فِي مَصَالِحِهِمُ الْأُخْرَوِيَّةِ وَالدُّنْيَوِيَّةِ الرَّاجِعَةِ إِلَيْهَا.

৭. ইবনু খালদুন (রাহিমাহুল্লাহ) বলেন, খিলাফত হলো সমগ্র মানবসমাজকে শারী‘আতসম্মত দৃষ্টিভঙ্গির অধীনে পরিচালিত করা, যাতে তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।[৭]

٨ -قَالَ الْإِمَامُ الذَّهَبِيُّ: اتَّفَقَ أَهْلُ السُّنَّةِ وَالْمُعْتَزِلَةُ وَالْمُرْجِئَةُ وَالْخَوَارِجُ وَالشِّيْعَةُ عَلَى وُجُوْبِ الْإِمَامَةِ وَأَنَّ الْأُمَّةَ فَرْضَ عَلَيْهَا الِانْقِيَادُ إِلَى إِمَامٍ عَدْلٍ.

৮. ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, আহলুস সুন্নাহ, মু‘তাযিলা, মুরজিয়া, খারিজি ও শিয়া সবাই এ বিষয়ে একমত যে, ইমামত (খেলাফত) প্রতিষ্ঠা করা আবশ্যক এবং উম্মতের উপর একজন ন্যায়পরায়ণ ইমামের আনুগত্য করা বাধ্যতামূলক।[৮]

٩ -قَالَ النبوي: أجمعوا على أنه يجب على المسلمين نصب خليفة.

৯. ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, মুসলিমদের জন্য একজন খলীফা নিয়োগ করা ওয়াজিব, এ ব্যাপারে ঐকমত্য রয়েছে।[৯]


* অধ্যায়নরত, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব।

তথ্যসূত্র :
[১]. আল-ই’তিছামু বিল ইসলাম, পৃ. ৪৭।
[২]. মাজমুঊল ফাতাওয়া, ২৮মত খণ্ড, পৃ. ৩৯০।
[৩]. আয-যুহাইলী, আল ফিক্বহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ৮ম খণ্ড, পৃ. ৬৩৬১।
[৪]. প্রাগুক্ত, ৮ম খণ্ড, পৃ. ৬৩৬২।
[৫]. আয-যুহাইলী, আল ফিক্বহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ৮ম খণ্ড, পৃ. ৬৩৬২।
[৬]. প্রাগুক্ত
[৭]. প্রাগুক্ত; তারিখু ইবনি খালদুন, ১ম খণ্ড, পৃ. ২৩৯।
[৮]. আল মুক্বাদ্দিমাতুয যাহরা ফী ইযাহিল ইমামাতিল কুবরা, পৃ. ১২।
[৯]. ইমাম নববী, শারহুন নববী আলা মুসলিমিন, ১২তম খণ্ড, পৃ. ২০৫।




প্রসঙ্গসমূহ »: অমিয় বাণী
অমিয় বাণী (৭ম বর্ষ : ৮ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী : ইখলাছ - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী (৭ম বর্ষ : তৃতীয় সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী - ইউনুস বিন আহসান
অমিয় বাণী - ইউনুস বিন আহসান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৪র্থ বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৩য় বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : ৭ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী - অনুবাদ : ইউনুস বিন আহসান

ফেসবুক পেজ