শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

অমিয় বাণী

-হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান



١- عَنْ عَمْرِو بْنِ مَيْمُوْنٍ يَقُوْلُ مَا كَانَ أَبِيْ بِكَثِيْرِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَلَكِنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يُعْصَى اللهُ

১- আমর ইবনু মাইমূন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমার পিতা খুব বেশি ছিয়াম রাখতেন না বা বেশি ছালাত পড়তেন না, তবে তিনি আল্লাহর অবাধ্যতা অপসন্দ করতেন।[১]
----

٢- عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ قَالَ مِنْ إِضَاعَةِ الْمَالِ أَنْ يَرْزُقَكَ اللهُ حَلَالًا فَتُنْفِقَهُ فِيْ مَعْصِيَةِ اللهِ

২- সাঈদ ইবনু যুবাইর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সম্পদ নষ্ট করার অন্যতম রূপ হল আল্লাহ তোমাকে যে হালাল রিযিক দিয়েছেন তা তুমি আল্লাহর অবাধ্যতায় ব্যয় কর’।[২]
-----

٣- قَالَ الْحَسَنُ كُلُّ يَوْمٍ لَا تَعْصِي اللهَ فِيْهِ فَهُوَ لَكَ عِيدٌ

৩- হাসান বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে দিন তুমি আল্লাহর নাফরমানি করবে না, সেই দিনই তোমার জন্য ঈদ’।[৩]
-----

٤- قَالَ بَكْرُ بْنُ عَبْدِ اللهِ اجْتَهِدُوْا فِي الْعَمَلِ فَإِنْ قَصَّرَ بِكُمُ الضَّعْفُ فَأَمْسِكُوْا عَنِ الْمَعَاصِيْ

৪- বকর ইবনু আব্দুল্লাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তোমরা সৎকর্মে চেষ্টা কর। আর যদি দুর্বলতার কারণে তোমাদের আমল কমে যায় তাহলে অন্তত গুনাহ থেকে বিরত থাক’।[৪]
-----

٥- قَالَ الحَسَنُ مَنْ كَانَ قَوِيًّا فَلْيَعْتَمِدْ عَلَى قُوَّتِهِ فِيْ طَاعَةِ اللهِ وَإِنْ كَانَ ضَعِيْفًا فَلْيَكُفَّ عَنْ مَعَاصِي اللهِ

৫- হাসান আল-বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি শক্তিশালী সে যেন তার শক্তিকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়, আর যদি দুর্বল হয়, তবে সে যেন অন্তত আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে’।[৫]
-----

٦- عَنِ الْمُعْتَمِرِ بْنِ سُلَيْمَانَ عَنْ أَبِيْهِ قَالَ إِنَّ الرَّجُلَ لَيُذْنِبُ الذَّنْبَ فِي السِّرِّ فَيُصْبِحُ وَعَلَيْهِ مَذَلَّتُهُ

৬- মু‘তামির ইবনু সুলাইমান (রাহিমাহুল্লাহ) তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, ‘নিশ্চয় যে ব্যক্তি গোপনে কোন গুনাহ করবে, অতঃপর সে সকালে উঠে দেখবে সেই গুনাহর লাঞ্ছনা তার ওপর নেমে এসেছে’।[৬]
-----

٧- عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ قَالَ كَانَ يُقَالُ الِابْتِهَاجُ بِالذَّنْبِ أَشَدُّ مِنْ رُكُوْبِهِ

৭- আউওয়াম ইবনু হাওশাব (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বলা হয়ে থাকে গুনাহ করে আনন্দিত হওয়া, গুনাহ করার চেয়েও মারাত্মক’।[৭]
-----

٨- عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ كَانَ يُقَالُ مِنَ الْكَبَائِرِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ الذَّنْبَ فَيَحْتَقِرَهُ

৮- ইমাম আওযাঈ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বলা হয়ে থাকে, কাবীরা গুনাহসমূহের মধ্যে একটি হল, একজন ব্যক্তি গুনাহ করেও তাকে তুচ্ছ মনে করে’।[৮]
-----

٩- عَنْ مَكْحُوْلٍ الدِّمَشْقِيِّ قَالَ أَرَقُّ النَّاسِ قُلُوْبًا أَقَلُّهُمْ ذُنُوْبًا

৯- মাকহূল আদ-দিমাশকী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মানুষের মধ্যে সবচেয়ে নরম হৃদয় তাদের যাদের গুনাহ কম’।[৯]
-----

١٠- عَنْ بِشْرِ بْنِ الْحَارِثِ قَالَ لَا تَجِدُ حَلَاوَةَ الْعِبَادَةِ حَتَّى تَجْعَلَ بَيْنَكَ وَبَيْنَ الشَّهَوَاتِ سَدًّا

১০- বিশর ইবনুল হারিছ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তুমি কখনোই ইবাদতের স্বাদ লাভ করবে না, যতক্ষণ না তোমার আর প্রবৃত্তির মাঝে একটি বাঁধ তৈরি করবে’।[১০]

তথ্যসূত্র :
[১]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ২৭৯।
[২]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৭৯।
[৩]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৭৯।
[৪]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮০।
[৫]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮০।
[৬]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮০।
[৭]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮১।
[৮]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮১।
[৯]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮১।
[১০]. কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ পৃ. ২৮১।




প্রসঙ্গসমূহ »: অমিয় বাণী
অমিয় বাণী : ইখলাছ - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী - অনুবাদ : ইউনুস বিন আহসান
অমিয় বাণী (৫ম বর্ষ : নবম সংখ্যা - এপ্রিল ২০২৪) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ৯ম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (১ম বর্ষ, ২য় সংখ্যা) - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী - আল-ইখলাছ ডেস্ক
অমিয় বাণী (৬ষ্ঠ বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : তৃতীয় সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৩য় বর্ষ : ১১তম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী - ইউনুস বিন আহসান
অমিয় বাণী (৪র্থ বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান
অমিয় বাণী (৭ম বর্ষ : প্রথম সংখ্যা) - হাফেয আবূ তাহের বিন মজিবুর রহমান

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ