রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সূদী ব্যাংকে চাকুরী করা হারাম। যদিও দায়িত্বটা সূদের লেনদেনের সাথে জড়িত নাও হয়। কারণ আল্লাহ তা‘আলা সূদকে হারাম করেছেন (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)। জাবের (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সূদ গ্রহীতা, সূদ দাতা, লেখক এবং সূদের সাক্ষীর উপর প্রতি লা‘নত করেছেন। তিনি আরো বলেন যে, পাপের দিক দিয়ে তারা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন, ‘কোন ব্যক্তি জেনে শুনে এক দিরহাম সূদ গ্রহণ করলে ছত্রিশবার যেনা করার চেয়ে কঠিন পাপ হবে (আহমাদ, হা/২২০০৭; সনদ ছহীহ)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন, ‘সূদের ৭০টি পাপের স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ পাপ হচ্ছে কেউ যেন তার মায়ের সাথে যেনায় লিপ্ত হল’ (ইবনে মাজাহ, হা/২২৭৪; সনদ ছহীহ)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘চালক বা প্রহরী হয়েও সূদ ভিত্তিক সংস্থার পক্ষে কাজ করা বৈধ নয়। কারণ সূদ ভিত্তিক সংস্থার সাথে চাকরি গ্রহণের অর্থ এই যে, আপনি তাদের অনুমোদন করেছেন। কেননা যে ব্যক্তি কোনও কিছুকে নিন্দা করে, সে তার পক্ষে কাজ করতে পারে না। যদি সে তা করে তবে তাতে তার অনুমোদন রয়েছে বলেই ধরা হবে। অতএব যে ব্যক্তি হারামের কোন কাজ অনুমোদন করে, সে তার গুনাহের অংশীদার হয়। আর যারা সরাসরি লেনদেন লেখা-লেখি, অর্থ লেনদেন ইত্যাদির সাথে জড়িত, তারা নিঃসন্দেহে হারামের সাথে সরাসরি সম্পৃক্ত (ফাতাওয়া ইসলামিয়া, ২য় খণ্ড, পৃ. ৪০১; ফাতাওয়া ইসলাম সাওয়াল ও জওয়াব, প্রশ্ন নং-২১১১৩;)।

ব্যাংকের নাইট গার্ড হিসাবে কাজ করা যাবে কি-না মর্মে সৌদি আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের কাছে জিজ্ঞেস করা হলে, তারা জবাবে বলেন, ‘সূদী ব্যাংকে নাইট গার্ড বা দারওয়ান হিসাবে কোন মুসলিমের কাজ করা বৈধ নয়। কারণ এটি পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতার শামিল। আল্লাহ তা‘আলা বলেন, ‘পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করবে না’ (সূরা আল-মায়েদাহ : ২; ফাতাওয়া লাজনাহ আ- দায়েমাহ, ১৩তম খণ্ড, পৃ. ২৮৫)।


প্রশ্নকারী : আতাউর রহমান, নাটোর।




প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বিবাহ করা ফরয, না-কি সুন্নাত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : চুলে কালো কলপ করার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর খুতবাহ চলাকালীন খত্বীব কর্তৃক হাত তুলে দু‘আ করা এবং মুক্তাদীগণের হাত তুলে আমীন আমীন বলা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জুমু‘আহ ও পাঁচ ওয়াক্ত ছালাতের আযান মসজিদের কোন্ জায়গা থেকে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আল্লাহ চিরস্থায়ী। কিন্তু যেসকল মানুষ শিরক করে মারা যায় তারা তো চিরস্থায়ী জাহান্নামী এবং যারা প্রকৃত মুসলিম তারা চিরস্থায়ী জান্নাতী। তাহলে আল্লাহর চিরস্থায়ীত্বের সাথে মানুষের স্থায়িত্ব তুলনা করা শিরক হবে কি? এখানে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোন পার্থক্য থাকল না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বামীর যদি ফোড়া হয় আর সেই ফোড়ার পুঁজ যদি স্ত্রী জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে, তবুও স্বামীর হক আদায় হবে না এবং স্বামীর নাক থেকে নির্গত মল যদি স্ত্রী ঠোঁট দিয়ে চুষে পরিষ্কার করে, তবুও স্বামীর হক আদায় হবে না। অনলাইনে এটাকে হাদীছ বলে প্রচার করা হচ্ছে। হাদীছটির মান কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এক জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু জমির দলীল হয়নি। উক্ত জায়গায় ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পুরুষ চিকিৎসক দ্বারা মহিলাদের চিকিৎসা করালে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক আলেম বলেন, মিশরের জাদুঘরে ফের‘আউনের লাশ বলে যা রাখা হয়েছে, সেটা ফেরাউনের লাশ নয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কারো নাম পরিবর্তন করে রাখলে তার জন্য নতুন করে আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ