রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
উত্তর : আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের মৌলিক আক্বীদা হল- আল্লাহর ইচ্ছা ছাড়া বিশ্বজাহানে একটি অণু-পরমাণুও নড়তে পারে না। তাই কাফিরের কুফরিও আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তবে আল্লাহর ‘ইচ্ছা’ বা ‘ইরাদা’ দু’টি ভাগে বিভক্ত। যথা:
(১) ইরাদা কওনিয়্যা ক্বাদরিয়্যা (মহাজাগতিক বা সৃষ্টিগত ইচ্ছা): আল্লাহ মহাবিশ্বে যা কিছু ঘটতে দেন (ভালো বা মন্দ)। কাফিরের কুফরি ও পাপাচার আল্লাহর এই কাওনি ইচ্ছার সৃষ্টি।
(২) ইরাদা শারঈয়্যা দ্বীনিয়্যা (বিধানগত বা সন্তুষ্টির ইচ্ছা): আল্লাহ যা পসন্দ করেন, ভালোবাসেন এবং করার আদেশ দেন (যেমন: ঈমান, ছালাত)। কাফিরের কুফরি আল্লাহর এই শারঈ ইচ্ছার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আল্লাহ কুফরি হতে দেন বটে, কিন্তু তিনি এতে সন্তুষ্ট নন।

কাওনী ইচ্ছার দলীল হল- আল্লাহ তা‘আলা বলেন, وَ لَوۡ شَآءَ اللّٰہُ مَاۤ  اَشۡرَکُوۡا ‘আল্লাহ যদি (কাওনি) ইচ্ছা করতেন, তবে তারা শিরক করত না’ (সূরা আল-আন‘আম : ১০৭)।

শারঈ ইচ্ছার দলীল হল- মহান আল্লাহ বলেন, وَ لَا یَرۡضٰی لِعِبَادِہِ  الۡکُفۡرَ ‘আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফ্রি পসন্দ করেন না (শারঈ ইচ্ছা নেই)’  (সূরা আয-যুমার : ৭)।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইরাদা কাওনিয়্যা ও শারঈয়্যার পার্থক্য হল- কাওনিয়্যা সেই ব্যাপক ইচ্ছা, যা মহাবিশ্বে ঘটে যাওয়া ভালো-মন্দ সবকিছুকে অন্তর্ভুক্ত করে; কাফিরের কুফরিও এর অন্তর্ভুক্ত। আর শারঈয়্যা হল ভালোবাসা ও সন্তুষ্টির ইচ্ছা, আর আল্লাহ কুফ্রিকে ভালোবাসেন না এবং তাতে সন্তুষ্ট হন না’ (মাজমূঊল ফাতাওয়া, ৮/১৮৯-১৯০)।

ইমাম ইবনু আবিল ইজ্জ আল-হানাফী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সুতরাং কাফির আল্লাহর কাওনি ইচ্ছায় কুফ্রি করে, তাঁর শারঈ ইচ্ছা ও ভালোবাসায় নয়’ (শারহুল আক্বীদাহ আত-তাহাবিয়্যা, ১/৭৮)।


প্রশ্নকারী : আশিক ইকবাল, মাকলাহাট, নওগাঁ।





প্রশ্ন (৯) : বাড়ির মধ্যে পুরুষরা হাফপ্যান্ট পরতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : যারা সমকামিতার সাথে জড়িত তাদের শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হায়েযগ্রস্ত নারী ক্বদরের রাতগুলো কিভাবে জাগবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যে ব্যক্তি সূর্যাস্তের পর ইফতার করল, অতঃপর বিমান উড্ডয়নের পর সূর্য দেখতে পেল। তার জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : তাকবীরে তাহরিমার সময় আঙ্গুলগুলো বাঁকা থাকবে, না-কি সোজা থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫): কোন যালিম শাসক মৃত্যুবরণ করলে ‘আল-হামদুলিল্লাহ’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামী শরী‘আতের আলোকে সূদ কাকে বলে? কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : দুধ বোনের ভাই-বোন মাহরাম হবে কি? তাদের সাথে দেখা করার শারঈ পদ্ধতি কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পরিবারের একজন কুরবানী করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : এক রাক‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন কত রাক‘আত পড়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ