রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলাম বিদ্বেষী, ইসলামের চিরশত্রু, ইসলামের দুশমন কোন কাফির অথবা ভয়ঙ্কর বিদ‘আতী অথবা প্রকাশ্য গুনাহকারী ব্যক্তি মারা গেলে আনন্দ প্রকাশ করা বা আল-হামদলিল্লাহ পাঠ করা জায়েয। কারণ, ইসলামের দুশমনদের ধ্বংস মুসলিমদের জন্য এমনকি গাছপালা ও পশুপাখির জন্যও একটি নে‘মত। এ মর্মে কুরআন ও সুন্নাহর দলীল এবং সালাফদের আমল রয়েছে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫৪৭২৭)। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর নে‘মত ও অনুগ্রহের কথা স্মরণ কর, যখন শত্রুবাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি ওদের বিরুদ্ধে ঝড় এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম, যা তোমরা দেখতে পাওনি। আর তোমরা যা কর, আল্লাহ তার দ্রষ্টা’ (সূরা আল-আহযাব: ৯)। উপরিউক্ত আয়াতের মধ্যে বলা হয়েছে যে, ইসলামের দুশমনদের ধ্বংস করাটাও আল্লাহ তা‘আলার পক্ষ থেকে মুসলিমদের উপর একটি বিশাল বড় নে‘মত। সুতরাং মুসলিমদের উপর অপরিহার্য এর জন্য আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করা।

আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘কিছু সংখ্যক ছাহাবী একটি জানাযার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁরা তার প্রশংসা করলেন। তখন নবী (ﷺ) বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাযা অতিক্রম করলেন। তখন তাঁরা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। (এবারও) নবী (ﷺ) বললেন, ওয়াজিব হয়ে গেলে। তখন উমার ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) আরয করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, এ (প্রথম) ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এ (দ্বিতীয়) ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী’ (ছহীহ বুখারী, হা/১৩৬৭, ২৬৪২; ছহীহ মুসলিম, হা/৯৪৯)। ক্বাতাদা ইবনু রিবঈ আনছারী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একবার রাসূল (ﷺ)-এর পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, সে সুখী অথবা (অন্য লোকেরা) তার থেকে শান্তি লাভকারী। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! ‘মুস্তারিহ’ ও ‘মুস্তারাহ মিনহু’-এর অর্থ কী? তিনি বললেন, মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌঁছে শান্তি প্রাপ্ত হয়। আর গুনাহগার বান্দার আচার-আচরণ থেকে সকল মানুষ, শহর-বন্দর, বৃক্ষলতা ও জীবজন্তু শান্তি প্রাপ্ত হয়’ (ছহীহ বুখারী, হা/৬৫১২, ৬৫১৩; ছহীহ মুসলিম, হা/৯৫০)।

উপরে বর্ণিত হাদীছে অত্যাচারী, পেশী শক্তি ব্যবহারকারী যালিমের মৃত্যুতে মুমিন বান্দার শান্তি লাভের কথা বলা হয়েছে। আর শান্তি ও খুশির খবরে আল-হামদুলিল্লাহ বলতে কোন সমস্যা নেই (শারহুল মুসলিম লিন নববী, ৭/২০-২১; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১২/৩৩৮ পৃ.)। সুতরাং কোন চিহ্নিত, পরিচিত, প্রসিদ্ধ ও সুনির্দিষ্ট যুলুমকারী, অত্যাচারী, নির্যাতনকারী ও পেশী শক্তি ব্যবহারকারী যালিমের মৃত্যুতে খুশি হওয়া জায়েয। সেই হিসাবে ‘আল-হামদুলিল্লাহ’ বলাও যাবে। তবে কারো ব্যাপারে সুনির্দিষ্টভাবে পেশী শক্তি ব্যবহারকারী, যালিম হওয়া প্রমাণিত না হলে সন্দেহের বশে কোন মুসলিমের মৃত্যুতে খুশি প্রকাশ করা জায়েয নয়। তবে যালিম ও অত্যাচারী হওয়া নিশ্চিত হলে জায়েয আছে (তারীখে বাগদাদ, ১০/৩৮২ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, ভারত।





প্রশ্ন (৩৫) : জন্মের পর পরেই একটি ছেলেকে একজন দত্তক হিসাবে নিয়ে নেয়। ঐ ব্যক্তি তার বাবা-মায়ের নাম জানতে পারেননি। এখন কিভাবে তার পরিচয় দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলা যুগে যুগে কতজন নবী-রাসূল প্রেরণ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কতটুকু বা কয় ঢোক দুধ পান করলে দুধ মাতা হিসাবে গণ্য হবে? যে মেয়ে বা ছেলে দুধ পান করেছে ঐ মেয়ের বা ছেলের অন্যান্য ভাই ও বোনেরা দুধ মায়ের অন্য ছেলে বা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি? দুধমাতা সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন আছে কি, থাকলে কতজন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : পাশ্চাত্য সভ্যতার অনুকরণে আঙ্গুলের নখ বড় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : দুনিয়াতে বেইমান, প্রতারক, পাপী, মিথ্যাবাদী লোকেরাই কেন সবচেয়ে বেশি সুখে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আমার পিতামাতা আমায় পড়াশোনা করায় যাতে আমি বড় হয়ে তাদের মোটা অঙ্গের টাকা পাঠাই। কিন্তু আমার পিতা-মাতার যদি সংসার চালানোর মত সামার্থ্য থাকে তবুও কি তাদের টাকা পাঠানো আমার জন্য ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : অনেককেই দেখা যায় যে, ফরয ছালাত শেষে আয়াতুল কুরসী পড়ে বুকে ফুঁক দেয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : রামাযান মাসে একই রাত্রিতে তারাবীহ ও তাহাজ্জুদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআন হিফয করার পর ভুলে যাওয়ার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জনৈক ব্যক্তি স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবাসে থাকে। প্রতি সপ্তাহে ২৪ ঘণ্টা কাজের অনুমতি থাকলেও রাত জেগে সে ২টা কাজ করে। এছাড়া হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায়। প্রশ্ন হল- এইভাবে কাজ করা বা টাকা পাঠানো কি হারাম হচ্ছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আমার একটি সাইকেল চুরি হয়ে গিয়েছিল। পরে আমি জানতে পারি, কে সেটি চুরি করেছে। আমি তার কাছে আমার সাইকেল ফেরত চাইলে সে আমাকে আরেকটি সাইকেল দেয়। কিন্তু আমি জানি, সেই সাইকেলটিও চুরি করা। তবে এর প্রকৃত মালিক কে, তা আমি জানি না। এ অবস্থায় ঐ সাইকেলটি গ্রহণ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি সুন্নাত ছালাত বাসায় আদায় করে মসজিদে গিয়ে ফরয আদায় করি। মসজিদে পৌঁছানোর পর যদি দেখি জামা‘আত শুরু হতে ৪/৫ মিনিট বাকি আছে, তাহলে কি দু’রাক‘আত ছালাত পড়ে বসব, না-কি জামা‘আত শুরু অবধি দাঁড়িয়ে থাকব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ