রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : সূর্যাস্তের পর যে ব্যক্তি ইফতার করেছে, অতঃপর বিমান উড্ডয়নের পর সূর্য দেখতে পেলেও, সে খাওয়া-দাওয়া অব্যহত রাখবে এবং তার ছিয়াম বিশুদ্ধ বলে পরিগণিত হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ১/২৭৫)। ইমাম ইবনু হায্ম, ইবনু আব্দিল বার্র ও ইমাম নববী (রাহিমাহুমুল্লাহ) বলেন, আলিমদের ঐকমত্যানুসারে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ছিয়ামের পরিসমাপ্তি ঘটে। কেননা ছিয়ামের সময় হল, ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত (মারাতিবুল ইজমা‘, পৃ. ৩৯; আত-তামহীদ, ১০/৬২; আল-মাজমূঊ, ৬/৩১০ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি, শায়খ ইবনু বায, শায়খ আল-উছাইমীন ও শায়খ আব্দুর রাযযাক আফিফী (রাহিমাহুমুল্লাহ) বলেন, যে ব্যক্তি নিজের শহরে সূর্যাস্তের পর ইফতার করে বিমানে উঠলো, অথবা বিমানের উঠার পর উড্ডয়নের পূর্বে ইফতার করল, অতঃপর বিমান বায়ুতে উঠার পর সূর্য দেখতে পেল, এমতাবস্থায় তার ছিয়াম বিশুদ্ধ বলে পরিগণিত হবে। কেননা সে সূর্যাস্তের পর ইফতার করেছে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১০/১৩৬-১৩৭ পৃ.; মাজাল্লাতুল বুহূছিল ইসলামিয়্যাহ, ১৪/১২৫ ও ১৬/১৩০ পৃ.; আশ-শারহুল মুমতি‘, ৬/৩৯৭; মাজমূঊ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৯/৩৩১-৩৩৪; ফাতাওয়া শায়খ আব্দুর রাযযাক আফীফী, পৃ. ১৬৮)।

ওমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَا هُنَا وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَا هُنَا وَغَرَبَتْ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‘যখন রাত্রী ঐ দিক থেকে আবির্ভূত হয়, আর দিন এ দিক থেকে চলে যায় এবং সূর্য অদৃশ্য হয়ে যায়, তখন ছিয়াম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৮, ৫২৯৭; ছহীহ মুসলিম, হা/১১০০' ১১০১; আবূ দাঊদ, হা/২৩৫২)। এখানে ইফতারকে সূর্যাস্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। অতএব ছিয়াম পালনকারী যখন সূর্য অস্তমিত হতে দেখবে তখনই ইফতার করবে (মাজাল্লাতুল বুহূছিল ইসলামিয়্যাহ, ১৪/১২৫ পৃ.)।

প্রশ্নকারী : হাফছা বিনতে উমর, লন্ডন।





প্রশ্ন (২০) : ইমু, মেসেঞ্জার বা অনলাইনে কারো সাথে কথা বলা শেষ হলে বৈঠক ভঙ্গের দু‘আ পড়লে বিদ‘আত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : তাওহীদে রুবূবিয়্যাহ, উলূহিয়্যাহ ও আসমা ওয়াছ ছিফাত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক মহিলা বিয়ের সময় প্রায় ১২ ভরি স্বর্ণ পেয়েছিল। তার অন্য কোন আয় নেই। শুধু স্বামী কিছু হাত খরচ দেন। এক্ষণে ঐ স্বর্ণের যাকাত মহিলা নিজে দিবে, না তার স্বামী দিবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একটি হাসপাতালে গেলে সেখানে আমার স্যান্ডেল পাচ্ছিলাম না। প্রথমে মনে হয়েছিল, হয়তো কেউ ভুলবশত বা সাময়িকভাবে পায়ে দিয়ে বাইরে গেছে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অন্য একজনের স্যান্ডেল পসন্দ করে নিয়ে চলে আসি। এখন বিষয়টি নিয়ে আমার ভেতরে অনুশোচনা কাজ করে। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইবাদতে শিরক কিভাবে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ঈদের মাঠ আলোকসজ্জা করা, আগরবাতী জ্বালানো এবং ঈদের দিন পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫): আমি কোন এক লোকের কাছে শুনেছি যে, কোন নারীর জন্য সারাক্ষণ তার চুল খুলে রাখা ভালো নয়; এমনকি সে যদি তার নিজের বাসায় একাকী হয় তবুও। কারণ হলো চুল বাঁধা না থাকলে শয়তান তার চুল নিয়ে তামাশা করে। এর গূঢ়রহস্য কী? এ কথা শুনার পর থেকে আমি সারাক্ষণ আমার চুল বেঁধে রাখি; এমনকি যদি আমার চুল ভেজা থাকে তবুও। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের শেষদিনের উৎসব (জঅএ উধু) পালন করা হয়। যদি সেখানে ফ্রি মিক্সিং, গান-বাজনা, রং মাখানো না থাকে শুধু টি-শার্টে স্বাক্ষর ও খাওয়া-দাওয়া করা হয়, তাহলে তা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ‘যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহও তাকে তাঁর রহমত দ্বারা মিলাবেন। আর যে ব্যক্তি কাতার ভঙ্গ করবে, আল্লাহও তাকে তাঁর রহমত হতে কর্তন করবেন’। উক্ত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জনৈক ইমাম বলেন, যে ব্যক্তি ক্বদরের রাত্রে চার রাক‘আত ছালাত আদায় করবে এবং প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহার পর ২১ বার করে সূরা ইখলাছ পাঠ করবে, আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় করে দিবেন। আর তার জন্য জান্নাতে এক হাজার মনোরম বালাখানা তৈরি করা হবে (আশরাফ আলী থানবী, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, পৃঃ ৩০৯)। উক্ত মর্মে ছহীহ কোন বর্ণনা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ২৭ শে রামাযানের রাত্রিকে সারা বিশ্বে ক্বদরের রাত্রি হিসাবে পালন করা হয়। এ ব্যাপারে ইসলামের পরিষ্কার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ