মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
উত্তর : বর্তমান গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ শরী‘আতসম্মত নয়। এর অর্থ এই নয় যে, ইসলাম প্রতিষ্ঠার সব পথ বন্ধ হয়ে গেছে। বরং ইসলাম প্রতিষ্ঠার মূল পদ্ধতি কুরআন ও ছহীহ সুন্নাহ দ্বারা নির্ধারিত এবং সেটিই সকল নবী-রাসূলের অনুসৃত পদ্ধতি। ইসলাম কখনো কেবল রাষ্ট্রক্ষমতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; বরং মানুষের অন্তরে ঈমান, সমাজে ইসলামী মূল্যবোধ এবং নেতৃত্বে দ্বীনি যোগ্যতা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয়। রাষ্ট্রক্ষমতা সেই প্রচেষ্টার একটি ফল হতে পারে, কিন্তু সেটিই শুরু নয়। নবী (ﷺ)-এর জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি মক্কায় প্রায় ১৩ বছর কোন নির্বাচন, রাজনৈতিক দল বা রাষ্ট্রীয় ক্ষমতার চেষ্টা করেননি। বরং তিনি প্রথমে মানুষের আক্বীদা সংশোধন করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুরআনের শিক্ষা দিয়েছেন, ছাহাবীদের চরিত্র গঠন করেছেন এবং একটি ঈমানদার জামা‘আত তৈরি করেছেন। এরপর যখন আল্লাহ তা‘আলা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলেন, তখন মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এটাই নববী মানহাজ। তাই ইসলাম প্রতিষ্ঠার জন্য করণীয় হল-

১. তাওহীদ ও বিশুদ্ধ আক্বীদার দাওয়াত- শিরক, বিদ‘আত ও কুসংস্কার থেকে মানুষকে ফিরিয়ে আনা। ২. কুরআন ও ছহীহ সুন্নাহর শিক্ষা প্রসারÑ সঠিক দ্বীনি জ্ঞান ছাড়া ইসলামী সমাজ গঠন সম্ভব নয়। ৩. ব্যক্তি, পরিবার ও সমাজের ইসলামী সংস্কার- সৎ চরিত্র, আমানতদারিতা, ন্যায়বিচার ও তাক্বওয়া প্রতিষ্ঠা করা। ৪. সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধÑ হিকমত, ধৈর্য ও উত্তম উপদেশের মাধ্যমে। ৫. যোগ্য আলেম, দাঈ ও নেতৃত্ব গড়ে তোলা- যারা কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে সমাজকে পরিচালিত করতে পারবেন। ৬. মুসলিমদের ঐক্য, ধৈর্য ও আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করা- কারণ প্রকৃত বিজয় আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তা‘আলা বলেন,

قُلۡ ہٰذِہٖ سَبِیۡلِیۡۤ  اَدۡعُوۡۤا  اِلَی اللّٰہِ ۟ؔ عَلٰی بَصِیۡرَۃٍ  اَنَا  وَ مَنِ اتَّبَعَنِیۡ

‘(হে নবী!) আপনি বলুন, এটাই আমার পথ। আমি এবং আমার অনুসারীরা জেনে-বুঝে আল্লাহর দিকে আহ্বান করি’ (সূরা ইউসুফ : ১০৮)। অন্যত্র তিনি বলেন,

وَلۡتَکُنۡ مِّنۡکُمۡ اُمَّۃٌ یَّدۡعُوۡنَ اِلَی الۡخَیۡرِ وَ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ

‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে’ (সূরা আলে ইমরান: ১০৪)। তিনি আরও বলেন,

وَعَدَ  اللّٰہُ  الَّذِیۡنَ  اٰمَنُوۡا مِنۡکُمۡ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ کَمَا اسۡتَخۡلَفَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ

‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি অবশ্যই তাদেরকে যমীনে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে’ (সূরা আন-নূর: ৫৫)।

উক্ত আয়াত থেকে বোঝা যায়, ক্ষমতা (তামকীন) হলো ঈমান ও সৎকর্মের ফল, এর বিকল্প নয়। একজন খাঁটি-নিষ্ঠাবান মুমিনের জন্য বিকল্প পথ হলো নবী (ﷺ)-এর দাওয়াতি ও সংস্কারমূলক পদ্ধতি- তাওহীদের দাওয়াত, ইলম শিক্ষা, তাযকিয়া, সমাজ সংস্কার, সৎ নেতৃত্ব গঠন এবং আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। কারণ ইসলাম প্রতিষ্ঠা শুরু হয় মানুষের অন্তর থেকে; রাষ্ট্র প্রতিষ্ঠা তার পরবর্তী ধাপ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার মূল ভিত্তি হল বিশুদ্ধ আক্বীদা, ছহীহ ইলম, দাওয়াত, সমাজ সংস্কার এবং আল্লাহর সাহায্যের উপর ভরসা। ক্ষমতা ও রাষ্ট্র প্রতিষ্ঠান এগুলোরই ফল, এগুলোকে অতিক্রম করে শর্টকাট কোন পদ্ধতি কুরআন ও ছহীহ সুন্নাহ নির্দেশ করে না।


প্রশ্নকারী : মুহাম্মাদ মুতালিব, কুমিল্লা।





প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘চিরস্থায়ী জাহান্নামী’-এর অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আরাফার মাঠে অবস্থানের জন্য কি পবিত্রতা অর্জন করা শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন ব্যক্তি যদি রামাযানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারী খেয়ে ছিয়াম রাখে, তাহলে ছিয়াম শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তির পৈত্রিক কিছু সম্পদ আত্মীয়-স্বজন অবৈধভাবে ভোগ করছে। ফিরিয়ে নিতে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শরী‘আতে নিষিদ্ধ। এখন সে কোনটা প্রাধান্য দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমি এক ছাত্রকে মসজিদের ভিতর গণিত ও পদার্থ পড়ায়। প্রশ্ন হল, মসজিদের ভিতরে এই বিষয়গুলো পড়ানো কি মসজিদের আদবের খেলাপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একজন ছেলে এক মেয়েকে বিয়ের জন্য পসন্দ করেছেন। কিন্তু পরে জানতে পারেন যে মেয়েটির হেপাটাইটিস-বি। এই মুহূর্তে তাকে বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ছালাতে যদি ইমামের সাথে দুই রাক‘আত পায়, তবে বাকী দুই রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ই‘তিকাফে কোন্ তারিখে বসবে, আর কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআন হিফয করার পর ভুলে যাওয়ার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিক্বরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে (সূরা আন-নিসা : ১৪৫)। প্রশ্ন হল, এরা কোন্ ধরনের মুনাফিক্ব? যেমন ছহীহ বুখারী হা/৩৩ ও ৩৪ নম্বরে বলা হয়েছে, মুনাফিক্বদের লক্ষণ তিনটি ও চারটি। এই মুনাফিক্ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ