শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
উত্তর : কোন ব্যক্তি যদি কোন মুসলিম পুরুষ বা মুসলিম নারীকে তার ইসলামী শরী‘আতের অনুসরণের কারণে উপহাস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। তা হিজাব পালনের কারণে হোক বা শরী‘আতের অন্য কোন বিধান পালনের কারণে হোক। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, তাবুক অভিযানের সময় এক ব্যক্তি এক মজলিসে বলল, ‘আমাদের এই ক্বারীদের (অর্থাৎ ছাহাবীগণের) মত এত ভোজনপ্রিয়, এত মিথ্যাবাদী এবং যুদ্ধক্ষেত্রে এত ভীরু কাউকে আমি দেখিনি। তখন আরেক ব্যক্তি বললেন, তুমি মিথ্যা বলেছ; বরং তুমি একজন মুনাফিক। আমি অবশ্যই এ কথা রাসূলুল্লাহ (ﷺ)-কে জানাব। পরে বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছল এবং এ প্রসঙ্গে কুরআনের আয়াত নাযিল হল-

قُلۡ اَ بِاللّٰہِ وَ اٰیٰتِہٖ وَ رَسُوۡلِہٖ  کُنۡتُمۡ  تَسۡتَہۡزِءُوۡنَ-لَا تَعۡتَذِرُوۡا قَدۡ کَفَرۡتُمۡ  بَعۡدَ  اِیۡمَانِکُمۡ

‘(হে নবী!) আপনি বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা কোন ওজর পেশ কর না; তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছ’ (সূরা আত-তাওবাহ : ৬৫-৬৬)। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘আমি তাকে দেখেছি যে, সে রাসূলুল্লাহ (ﷺ)-এর উটের রশি ধরে ঝুলছিল, আর পাথর তার পায়ে আঘাত করছিল। সে বলছিল, ‘আমরা তো শুধু হাসি-ঠাট্টা ও কথাবার্তা বলছিলাম’ (তাফসীরে ইবনু কাছীর, ৪/১৪১ পৃ,)

আল্লাহ তা‘আলা মুমিনদের নিয়ে তাদের এই উপহাসকে আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূল (ﷺ)-কে নিয়ে উপহাস হিসাবে গণ্য করেছেন। সুতরাং যে ব্যক্তি কোন মুসলিম নারীকে তার শারঈ হিজাব, নিকাব বা শরী‘আতের কোন বিধান পালনের কারণে বিদ্রুপ করে, সে অত্যন্ত ভয়াবহ অপরাধে লিপ্ত হয়। যদি তার উপহাস সরাসরি শরী‘আতের বিধান, আল্লাহর হুকুম বা দ্বীনের নিদর্শনকে লক্ষ্য করে হয়, তবে তা কুফর পর্যন্ত পৌঁছে যেতে পারে (ফাতাওয়া সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩২৪৫)


প্রশ্নকারী : ইমরান, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (৩) : পবিত্র কুরআন ওযূ ছাড়া স্পর্শ যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কতিপয় আলেম থাকেন যে, প্রসিদ্ধ ৪ ইমামদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ব্যতীত বাকী ৩ জন ইমাম আহলেহাদীছ ছিলেন। আর ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) ছিলেন আহলুর রায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হারূত-মারূত’ এবং ‘যোহরা’ নামক মহিলার ব্যাপারে সমাজে প্রচলিত কাহিনী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়ে মুয়াজ্জালের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘চিরস্থায়ী জাহান্নামী’-এর অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন  (৮) : শা‘বান মাসের প্রতি বৃহস্পতিবার দুই রাক‘আত ছালাত আদায় করা যাবে কি? রাসূলুল্লাহ‌ (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি সেই দিন দুই রাক‘আত ছালাত পড়বে, প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহা ও সূরা ইখলাছ একশ’বার পড়বে, সালাম ফিরানোর পর একশ’বার নবী (ﷺ)-এর উপর দুরূদ পড়বে আল্লাহ‌ তার দ্বীন ও দুনিয়ার সকল প্রয়োজন পূরণ করে দিবেন’ মর্মে প্রচলিত হাদীছটি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): আব্দুল্লাহ ইবনু উমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে প্রশ্ন করা হয়, রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ কি হাসতেন? তিনি বলেন, ‘হ্যাঁ। তবে তাঁদের অন্তরে ঈমান ছিল পাহাড়ের চেয়ে বড়’ (আল-মাউসূ‘আতুল কুবরা, ৩১/১৯৩)। বর্ণনাটি কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ছালাত শেষে ইমাম যখন সালাম ফিরাবে, তখন মুছল্লীদেরকে কি উক্ত সালামের জবাব প্রদান করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : দীর্ঘ মেয়াদী ঋণী ব্যক্তি কি হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : গাছে, পাথর, পশুপাখির দেহে ইত্যাদি জায়গায় ‘আল্লাহ’ লেখা দেখতে পাওয়া যায়। এগুলো অনেকে ফেসবুকে প্রচার করে থাকে। এগুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ