শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
উত্তর : নির্দিষ্ট মুনাফার শর্তে ব্যাংকে অর্থ জমা রাখা জায়েয নয়। কারণ, এটি এমন একটি চুক্তি যার মধ্যে রিবা বা সূদ বিদ্যমান। অথচ আল্লাহ তা‘আলা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَ ذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সূদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাক’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৮)। এরপর আল্লাহ তা‘আলা বলেন,

فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰہِ وَ رَسُوۡلِہٖ ۚ وَ  اِنۡ تُبۡتُمۡ  فَلَکُمۡ رُءُوۡسُ اَمۡوَالِکُمۡ ۚ لَا تَظۡلِمُوۡنَ وَ لَا تُظۡلَمُوۡنَ

‘যদি তোমরা তা না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে; তোমরা কাউকে যুল্ম করবে না এবং তোমাদের প্রতিও যুল্ম করা হবে না’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৯)। আর জমাকারী ব্যক্তি যে অতিরিক্ত অর্থ মুনাফা বা সূদ হিসাবে গ্রহণ করে, তাতে কোন বরকত নেই। আল্লাহ তা‘আলা বলেন, یَمۡحَقُ اللّٰہُ الرِّبٰوا وَ یُرۡبِی الصَّدَقٰتِ ‘আল্লাহ সূদকে নিশ্চিহ্ন করে দেন এবং ছাদাক্বাহকে বৃদ্ধি করেন’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৬)। এ ধরনের সূদ রিবা আন-নাসীআহ (বিলম্বজনিত সূদ) এবং রিবা আল-ফাযল (অতিরিক্ত সূদ) উভয়ের অন্তর্ভুক্ত। কারণ, জমাকারী ব্যক্তি তার অর্থ ব্যাংকে এই শর্তে জমা দেয় যে, অর্থটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকের কাছে থাকবে এবং সে এর বিনিময়ে একটি নির্দিষ্ট ও পূর্বনির্ধারিত মুনাফা পাবে। সুতরাং, এই অতিরিক্ত অর্থ শরী‘আতের দৃষ্টিতে সূদ হিসাবে গণ্য হবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৩/৩৪২ পৃ.)


প্রশ্নকারী : শাহজাহান, রাজশাহী।





প্রশ্ন (৭) : যাকাতের টাকা দিয়ে গোরস্থানের জমি ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : তাহাজ্জুদ বা তারাবীহর মত নফল ছালাতে কুরআন দেখে দেখে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২): ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে যাকাত ও উশরের টাকা আদায় করা যাবে কী? অর্থাৎ যাকাত ও উশরের টাকা দিয়ে ইসলামী সম্মেলন করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : স্ত্রীর স্বর্ণালংকার আছে ৩ ভরি। যদি স্ত্রীর স্বর্ণালংকারের যাকাত স্ত্রীর উপর হয়, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো মহিলার নিছাব পূর্ণ হচ্ছে না। অন্যদিকে স্বামীর ৫০,০০০-৬০,০০০/- টাকা আছে, তাহলে কি স্বামীকে স্ত্রীর স্বর্ণালংকার সহ হিসাব করে যাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দস্তরখানের উপর ময়লা ফেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ছেলের বউ তার শ্বশুরের পা টিপে দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আদম এবং হাওয়া (আলাইহিমাস সালাম)-এর বিয়ে কে পড়িয়েছেন এবং তাদের বিয়ের মোহর কত ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : দুধ বোনের ভাই-বোন মাহরাম হবে কি? তাদের সাথে দেখা করার শারঈ পদ্ধতি কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নিম্নের দু‘আটি পড়া যাবে কি?-  يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِى لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন্ ছাহাবী তাঁর হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মহিলারা শাড়ী পরে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : নকশাযুক্ত টাইলস্ বা এ জাতীয় কিছু মসজিদের ফ্লোরে লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ