মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : এমনটি করা যাবে না। জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি নবী (ﷺ)-কে ক্ববরের উপর বসতে, তাতে চুনকাম করতে এবং তার উপর কিছু নির্মাণ করতে নিষেধ করতে শুনেছি (আবূ দাঊদ, হা/৩২২৫)। বর্ণনাকারী উছমানের বর্ণনায় রয়েছে, أَوْ يُزَادَ عَلَيْه এবং ক্ববরের উপরে অতিরিক্ত কিছু যোগ করতে নিষেধ করেছেন (আবূ দাঊদ, হা/৩২২৬)। আমর ইবনু হাযম (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাকে রাসূল (ﷺ) ক্ববরে হেলান দেয়া অবস্থায় দেখতে পেলেন এবং বললেন, لا تُؤذِ صاحِبَ القبرِ ‘ক্ববরবাসীকে কষ্ট দিয়ো না’ (আল-মুসতাদরাক ‘আলাছ ছহীহাইন, হা/৬৫০২; মিশকাত, হা/১৬৬২; সিলসিলা ছহীহাহ, হা/২৯৬০; ছহীহুত তারগীব, হা/৩৫৬৬)।

অন্যত্র তিনি বলেন, তোমরা কখনো ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না (ছহীহ মুসলিম, হা/৯৭২; আবূ দাঊদ, হা/৩২২৯; তিরমিযী, হা/১০৫০; নাসাঈ, হা/৭৬০; মুসনাদে আহমাদ, হা/১৭২১৫)। সুতরাং ক্ববরের উপরে হাঁটা, বসা, হেলান দেয়া, নির্মাণ করা, বসবাস করা, তার দিকে মুখ করে ছালাত আদায় করা সবই নিষিদ্ধ। কেননা এর ফলে ক্ববরবাসীর কষ্ট হয়। তাই একান্ত প্রয়োজন ব্যতীত পুরাতন ক্ববরে হস্তক্ষেপ করা যাবে না। যেমন পুরাতন ক্ববর থেকে মাটি সরে গেলে কিংবা পানি জমে গেলে সে ক্ষেত্রে অন্য জায়গা থেকে মাটি এনে অত্যন্ত যত্ন সহকারে তা ভরাট করে দেয়া দোষনীয় নয়। তখন এটি অবৈধ হবে না’ (আল-মাজমূঊ লিন নববী, ৫/২৭৩; আল-মুগনী, ২/১৯৪ পৃ.)।

লক্ষণীয় হল- মুসলিম ব্যক্তির ক্ববরের সম্মান বজায় রাখা অত্যন্ত যরূরী। কারণ মৃত ব্যক্তির ক্ববর মূলত তার জন্যই ওয়াক্বফকৃত স্থান। সুতরাং তাতে কারো হস্তক্ষেপ করা বৈধ নয়। কিন্তু একান্ত যরূরী প্রয়োজন হলে এবং বিকল্প কোন উপায় না থাকলে ক্ববর খনন করে তার লাশ বা অবশিষ্ট হাড়গোড় অন্য কোথাও ক্ববর খনন করে সেখানে স্থানান্তরিত করার পর তদস্থলে মসজিদ নির্মাণ বা মসজিদ সম্প্রসারণ অথবা বসত বাড়ি নির্মাণ বা অন্যান্য কাজে লাগানো জায়েয। কিন্তু লাশ বা লাশের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরিত না করে সে অবস্থায় শুধু ক্ববরের মাটি সমান করে তার উপর মসজিদ নির্মাণ করা জায়েয নয়। বরং এমনটি করা হলে উক্ত মসজিদে ছালাত আদায় করা বৈধ নয়, বরং তা ভেঙ্গে ফেলা আবশ্যক (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩১/২১৬-২১৭, ২১৪; আল-মুগনী, ২/১৯৪, ৪১৩; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৪১৮-৪১৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১২/৩৭৩; আহকামুল জানায়িয, পৃ. ৬৯ ও ৯১)।

প্রশ্নকারী : মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম।





প্রশ্ন (১৭) : একবার খালার দুধ পান করার কারণে কি তিনি আমার দুধ মা হিসাবে সাব্যস্ত হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : বর্তমানে শিশুদেরকে তাহনীক্ব করানো যাবে কি? কেউ কেউ বলেন, এটি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে খাছ ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কুরআন তেলাওয়াত করার সময় মসজিদে আযান শুরু হয়। সে ক্ষেত্রে কোনটি উত্তম হবে তেলাওয়াত চালিয়ে যাওয়া, না-কি আযানের জবাব দেয়া? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : হজ্জের সময় মক্কায় প্রবেশ করার পূর্বে যদি তার মাসিক শুরু হয়ে যায়, তাহলে তিনি কী করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি একজন যুবক মানুষ। ৫ ওয়াক্ত ছালাত পড়ি। এক ওয়াক্ত ছুটে গেলে প্রচণ্ড খারাপ লাগে, নিজেকে বড় গুনাহগার মনে হয়। কিন্তু গোপন পাপ করলে অনুশোচনা আসে না। আমি কিভাবে নিজেকে এই পাপ থেকে বিরত রাখব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের পূজা উপলক্ষে ফার্নিচার, মাইক, সিসি ক্যামেরা, গাড়ি ইত্যাদি ভাড়া দেয়া জায়েয আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রোগ মুক্তির লক্ষ্যে কড়ি, রিং ও বালা ইত্যাদি ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ছালাতে সিজদা থেকে দাঁড়িয়ে একটি সিজদা হয়েছে, না-কি দুটি সিজদা হয়েছে- এরূপ সন্দেহ হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুকিম অবস্থায় কোন্ কোন্ ছালাত (যোহর/আছর ও মাগরিব/এশা) জমা করে পড়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জুমু‘আর দিনে প্রচলিত দুই আযানের মধ্যে কোন্ আযানের জবাব দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ