মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : কুরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরে দশ-দশ করে ছাওয়াব পাওয়া যায়, কিন্তু তরজমা পাঠে কোন নির্ধারিত ছাওয়াব পাওয়া যায় না। তবে কুরআনের তরজমা (অনুবাদ) পড়া একটি গুরুত্বপূর্ণ ও উপকারী কাজ, এটি ঈমান বৃদ্ধি করে এবং আমলের পথ দেখায়। তিলাওয়াতের যে বিশেষ ফযীলত ও ছাওয়াব রয়েছে, তা শুধু আরবী ভাষায় কুরআন পাঠ করলেই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তা‘আলার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর ছাওয়াব আছে। আর ছাওয়াব হয় তার দশ গুণ হিসাবে। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ’ (তিরমিযী, হা/২৯১০; সিলসিলা ছহীহাহ, হা/৩৩২৭, ৬৬০)। এখানে ‘হরফ’ বলতে আরবী অক্ষরকে বোঝানো হয়েছে।

শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, উপরিউক্ত হাদীছে বর্ণিত ছাওয়াব শুধু সেই ব্যক্তিই পাবেন, যে কুরআনকে তার আরবী হরফে তিলাওয়াত করবে। অন্য কোন ভাষায় কুরআনের অর্থের অনুবাদ পাঠ করলে এই ছাওয়াব পাওয়া যায় না। তবে যদি কেউ কুরআনের অনুবাদ পড়ে অর্থ বুঝার চেষ্টা করে তাহলে অবশ্যই ছওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ (সূরা ছোয়াদ ২৯; সূরা নিসা ৮২)। তাই কুরআন বুঝে তেলাওয়াত করার আভ্যাস গড়ে তুলতে হবে। কিন্তু হাদীছে উল্লিখিত বিশেষ ছাওয়াব (প্রতিটি হরফের জন্য ১০ নেকি) শুধু আরবী কুরআন তিলাওয়াতের জন্যই প্রযোজ্য। আল্লাহর অনুগ্রহ বিশাল এবং তিনি সর্বজ্ঞ’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৫৮৯)


প্রশ্নকারী : আতীকুর রহমান, নারায়ণগঞ্জ।





প্রশ্ন (৪) : জনৈক লোক এক বাসায় বসবাস করছিল। যে বাসাতে থেকে সে বিভিন্ন রোগ ও অনেক বিপদ-মুছীবতে আক্রান্ত হচ্ছিল। যার ফলে সে ও তার পরিবার উক্ত বাসাকে কুলক্ষণ মনে করে। এ কারণে উক্ত বাসাটি ত্যাগ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন হাতে নিয়ে কোন কিছুর প্রতিজ্ঞা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যাকাতের নিসাবে মতভেদ দেখা যাচ্ছে, সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম/৮৭.৪৮ গ্রাম। রুপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম/৬১২.৩৬ গ্রাম। ১ তোলা সমান ১১.৬৬৪ গ্রাম হলে ৮৭.৪৮ গ্রাম সোনা এবং ৬১২.৩৬ গ্রাম রুপো সঠিক হয়। তাহলে ৮৫ গ্রাম এবং ৫৯৫ গ্রাম কিভাবে হিসাব করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): বাচ্চাদের কারণে সন্ধ্যাবেলা ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : টাকার নিছাব দুইভাবে হিসাব করা হয়। স্বর্ণ ও রৌপ্যের হিসাবে। কিন্তু বর্তমানে স্বর্ণ ও রৌপ্যের মূল্যে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। এমতাবস্থায় কোন্ হিসাবে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জিনে আক্রান্ত রোগীর কোন চিকিৎসা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মিসওয়াক মুখ পরিষ্কার ও পবিত্র করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ মুখের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য। তাহলে কিছু লোক কেন ছালাতের ঠিক আগে মিসওয়াক ব্যবহার করে, কিন্তু মুখ পরিষ্কার করার জন্য বাথরুমে যায় না, বরং মিসওয়াক করার পর লালা গিলে ফেলে? এই পদ্ধতি কি সঠিক? রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবেই মিসওয়াক করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যেকোন প্রয়োজনে যেকোন স্থানে দুই হাত তুলে দু‘আ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমাদের এলাকায় অনেকেই ফজর ছালাতের পর ১৯ বার ‘বিসমিল্লা-হ’ পাঠ করে থাকে। এটা কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যে নারী ক্বাযা ছিয়াম পালন করার আগেই গর্ভবতী হয়ে গেছেন এবং আগত রামাযানেও তার পক্ষে ছিয়াম রাখা সম্ভব নয়। এমতাবস্থায় পূর্বের ক্বাযা ছিয়াম ও আগত ছিয়ামের হুকুম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : দুনিয়াতে আপন ভাই-বোনের মাঝে সম্পর্কই নাকি শেষ। পরকালে পরস্পরের মাঝে আর নাকি কখনো দেখা হবে না। এটা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ