রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর :এটি উপমহাদেশে প্রচলিত একটি যুলুম প্রথা। এ নিয়ে সমাজপতি ও পাত্র পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়। যেখানে ইসলাম বিবাহকে অধিকতর সহজ ও হালকা করতে বলেছে, সেখানে সামাজিকভাবে অর্থের জন্য চাপ সৃষ্টি করা উচিত নয়। আসলে অধিকতর হালকা বিবাহ বলতে ‘মোহরানা এবং ভরণ পোষণের ব্যয় কম হওয়াকে’ বুঝানো হয়েছে। ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উত্তম হল, বাড়াবাড়ি করে মোহরানা প্রদান না করা। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, أَعْظَمُ النِّسَاءِ بَرَكَةً أَيْسَرُهُنَّ مَئُوْنَةً ‘বরকতের দিক থেকে সর্বোত্তম নারী হল তারা যাদের খরচা বা চাহিদা অধিকতর কম’ (আহমাদ, হা/২৫৮৬১; আল-মুগনী, ৭/২১২ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সুন্নাত হল, মোহরানা হালকা করা। নবী (ﷺ) তাঁর স্ত্রীদের জন্য এবং তাঁর মেয়েদের জন্য মোহরানা বৃদ্ধি করেননি (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩২/১৯২ পৃ.)। ইমাম মুনাবী (রাহিমাহুল্লাহ) ও ইমাম ছান‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, خَيْرُ النِّكَاحِ أيْسَرُهُ ‘সর্বোত্তম বিবাহ হল সেটি যা অধিকতর সহজ। অর্থাৎ যার মোহরানা এবং ভরণ-পোষণের ব্যয় কম এবং তাড়াতাড়ি রাজি হয়ে যায়’ (ফায়যুল ক্বাদীর, ৩/৪৮২; আত-তানবীর, ২/৫০৩ পৃ.)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূল (ﷺ) বলেন, إِنَّ مِنْ يُمْنِ الْمَرْأَةِ: تَيْسِيْرَ خِطْبَتِهَا وَتَيْسِيْرَ صَدَاقِهَا وَتَيْسِيْرَ رَحِمِهَا ‘একজন সৌভাগ্যবান মহিলার বৈশিষ্ট্য হল তার বাগদান সহজ করা, তার মোহরানা সহজ করা এবং তার গর্ভধারণ সহজ করা’ (ছহীহুল জামি‘, হা/২২৩৫; ইরওয়াউল গালীল, ৬/৩৫০ পৃ.; তাখরীজুল মুসনাদ, হা/২৪৪৭৮; মাক্বাসিদুল হাসানাহ, ২৪৪)। উক্ববাহ ইবনু আমীর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, خَيْرُ النِّكَاحِ أيْسَرُهُ ‘সর্বোত্তম বিবাহ হল সেটি যা অধিকতর সহজ বা সহজে সম্পন্ন হয়’ (আবূ দাঊদ, হা/২১১৭; সনদ ছহীহ)।


প্রশ্নকারী : আমিনুল মোল্লা, ইন্ডিয়া।





প্রশ্ন (১০) : ‘ইয়া মুহাম্মদ! শাফা‘আত (চাই)’। এ কথাটি কি শিরক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আলী (রাযিয়াল্লাহু আনহু) একবার দাবা খেলায় রত কিছু মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই মুর্তিগুলো কী, যাদের সামনে তোমরা বসে আছ? এগুলো স্পর্শ করার চেয়ে জলন্ত অঙ্গার নির্বাপিত হওয়া পর্যন্ত তাতে হাতে রেখে দেয়া ভাল (সুনানে কুবরা, বায়হাক্বী, ১০/২১২)। আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে দাবা খেলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, সেটা ‘নারদ’ (নামক খেলা) থেকে নিকৃষ্ট (সুনানে কুবরা, বায়হাক্বী, ১০/২১২)। ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ)-এর ছাত্র ইমাম মুহাম্মাদ ইবনু হাসান (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘দাবা খেলা, পাশা খেলা এবং এ জাতীয় খেলাগুলোতে কোন কল্যাণ নেই’। উপরিউক্ত দলীলের আলোকে লুডু, তাস, ক্যারাম ইত্যাদি খেলাকেও হারাম বলা হয়। প্রশ্ন হল, ছাহাবী বা তাবেঈ কি কোন জিনিস হারাম করতে পারেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : স্বাধীন মেয়েকে বিবাহ করলে না-কি আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করা যায়। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মসজিদের জমি দানকারীর সাথে কিছু মুছল্লী কলহ করে মসজিদটি ভেঙে মসজিদ সংলগ্ন পাশের জমিটি তাদের হওয়ায় সেখানে নতুন করে তৈরি করেন। পূর্বের মসজিদটির কোন চিহ্নই অবশিষ্ট নেই। যদিও পূর্বের মসজিদ থেকে বর্তমান মসজিদের দুরত্ব মাত্র দুই তিন হাত হবে। শরী‘আতের আলোকে এর সুষ্ঠু সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ওলী-আওলিয়া কারা? আব্দুল কাদির জিলানী (রাহিমাহুল্লাহ) কি আল্লাহর ওলী ছিলেন? তাঁর আক্বীদা কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রোম ও পারস্যের সম্রাটের নাম কী? রাসূল (ﷺ) ও খলীফাগণের যুগে তাদের অবস্থান কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সাবধান থাক। কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল, তা নারীদের মধ্য হতে ঘটেছিল’ (হা/২৭৪২)। বানী ইসরাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনা কী ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জনৈক আলেম বলেছেন, সিজদার জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন হয় সে পরিমাণ জায়গা বাদ দিয়ে মুছল্লীর সামনে হাঁটাচলা করা যায়। সঠিকটা জানিয়ে উপকৃত করবেন। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : একজন পুরুষ চারটি বিয়ে করতে পারবে। প্রশ্ন হল চারটি বিয়ে করার পর এদের মধ্যে একজন মারা গেলে বা ত্বালাক্ব হলে আবারও বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : একদিন মুহাম্মাদ (ﷺ)-কে তার নাতি হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি বড় না আপনি বড়? তখন নবী (ﷺ) বললেন যে, ‘তিনি বড়’। তখন হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) বলল, ‘না, আমি বড়’। তখন নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, কীভাবে? তিনি বললেন, ‘আপনার পিতার নাম কী?’ নবী (ﷺ) বললেন, আব্দুল্লাহ। হোসাইন (রাযিয়াল্লাহু আনহু) বলল, ‘আমার বাবা আলী, যাকে আল্লাহর সিংহ বলা হয়েছে’। ...পরিশেষে নবী (ﷺ) বলেন, ‘হোসাইন তুমিই বড়’। উক্ত ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ