শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
উত্তর : উৎপাদিত ফসলের খরচ বাদ দিয়ে নয়, বরং সমুদয় উৎপাদিত ফসলের মধ্য থেকে উশর দিতে হবে। নবী (ﷺ) বলেছেন, ‘যে ফসল বৃষ্টি বা ঝর্ণার পানিতে সিক্ত ভূমিতে উৎপাদিত হয় কিংবা স্বাভাবিক আর্দ্রতার কারণে বিনা সেচে উৎপাদিত হয়, তাতে দশ ভাগের এক ভাগ যাকাত (উশর) আবশ্যক হয়। আর সেচ দ্বারা উৎপাদিত হলের বিশ ভাগের একভাগ যাকাত (উশর) আবশ্যক হয়’ (ছহীহ বুখারী, হা/১৪৮৩)। এখানে সেচ দিতে গেলে উৎপাদন খরচ হয়। কিন্তু রাসূল (ﷺ) উৎপাদন খরচ বাদ দিতে বলেননি। বরং উশরের পরিমাণে কম-বেশি করেছেন। তা হলো বিনা খরচে হলে দশ ভাগের এক ভাগ (১/১০), আর খরচ করে হলে বিশ ভাগের এক ভাগ (১/২০) যাকাত দিতে হবে। সুতরাং ফসল উৎপাদনের ব্যয়সহ পুরো ফসলেরই যাকাত (উশর) দিতে হবে।

উল্লেখ্য যে, শস্য উৎপাদনের ক্ষেত্রে যদি কেউ ঋণ করে থাকে, তাহলে শস্য কর্তনের পরে প্রথমে শস্য উৎপাদনের জন্য যে ঋণ নিয়েছে তা পরিশোধ করে অবশিষ্ট শস্যের যাকাত আদায় করতে পারে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, يَقْضِيْ مَا أَنْفَقَ عَلَى الثَّمَرَةِ، ثُمَّ يُزَكِّى مَا بَقِىَ ‘প্রথমত ফল উৎপাদনে যা ব্যয় করেছে তা পরিশোধ করবে, অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে’ (সুনানুল কুবরা লিল বায়হাক্বী, হা/৭৮৫৮)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, يَبْدَأُ بِمَا اسْتَقْرَضَ، ثُمَّ يُزَكِّيْ مَا بَقِيَ ‘প্রথমে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করবে। অতঃপর অবশিষ্টাংশের যাকাত আদায় করবে’ (সুনানুল কুবরা লিল বায়হাক্বী, হা/৭৩৯৭, সদন ছহীহ; আহমাদ শাকের, কিতাবুল খারাজ, পৃ. ১৫৩)


প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, বিল শ্রীকলা, মান্দা, নওগাঁ।




প্রশ্ন (৭) : মাঝে মাঝে কেউ যদি ছালাতে রাফ‘ঊল ইয়াদায়েন না করে, তাহলে তার ছালাত বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘আহলেহাদীছ’ নামে কোন মসজিদের নামকরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মাযার পূজারী কোন আত্মীয়র সঙ্গে আত্মীয়তা রক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জনৈক খত্বীব বলেছেন, কেউ যদি ২১ বার বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ে ঘুমায়, তাহলে তার প্রতি নিশ্বাসে নেকি লিখা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘যে তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আছরের পরে না লেখে’ প্রচলিত ধারণা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নবী-রাসূলদেরকে মু‘জিযা দান করার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একজন সরকারি চাকরি করে প্রতি মাসে বেতন পায়। কিছু টাকা খরচ করে এবং কিছু জমায়। এখন সে কিভাবে যাকাত হিসাব করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কুরআন খতম দেয়াটা অতি আবশ্যক, না-কি বুঝে পড়ে প্রাত্যহিক জীবনে এর শিক্ষা কাজে লাগানো যরূরী। দেখা যায় মানুষ না বুঝে পড়ে খতম দেয়াটাতে বেশি জোর দেয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মাতৃভাষায় জুমু‘আর খুতবা দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরবানী করার সময় কি যিনি কুরবানী দিচ্ছেন তার নাম উল্লেখ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : ওযূ করার পর দু‘আ পড়তে হয়। কিন্তু তায়াম্মুম করলে কী দু‘আ পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কুরআনের আয়াত বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া বা লিখা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ