রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামে নাপাক হওয়ার সাধারণ নীতি হল- কোন বস্তুকে নাপাক বলার জন্য কুরআন, ছহীহ হাদীছ বা সালাফদের ইজমা থেকে প্রমাণ লাগবে। যে প্রাণী খাওয়া হালাল নয়, তার মূত্র, বিষ্ঠা, রক্ত সাধারণভাবে নাপাক ধরা হয়। কিন্তু লালা সম্পর্কে আলাদা বিধান রয়েছে। ইমাম ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে সব প্রাণীর গোশত খাওয়া হালাল নয়, তাদের মূত্র ও বিষ্ঠা নাপাক। তবে তাদের লালা সম্পর্কে শরী‘আতে কোন দলীল নেই যে এটি নাপাক। সুতরাং মূলনীতি হলÑ যতক্ষণ না নাপাক হওয়ার প্রমাণ পাওয়া যায়, ততক্ষণ তা পবিত্র’ (মাজমূঊ ফাতওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/১২০ পৃ.)। ইসলামী শরী‘আহর অন্যতম মূলনীতি হল, الأصل في الأشياء الطهارة حتى يثبت الدليل على النجاسة ‘মু‘আমালাতের ক্ষেত্রে সবকিছুই পবিত্র, যতক্ষণ না শরী‘আত প্রমাণ করে যে তা নাপাক’ (আল-মাজমূঊ, ১/১৬০ পৃ.)। মনে রাখা ভালো হবে, টিকটিকি একটি কষ্টদানকারী ও বিষাক্ত প্রাণী। রাসূল (ﷺ) একে হত্যা করার নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৩৩৫৯; মিশকাত, হা/৪১১৯)।

হারাম প্রাণীর মলমূত্র হারাম ও নাপাক। তা কাপড়ে লেগে গেলে, পরিষ্কার করে ছালাত আদায় করতে হবে। যেহেতু কোন ছহীহ প্রমাণ নেই যে, টিকটিকির লালা নাপাক, সুতরাং এটি পবিত্র ধরা হবে। কাপড়ে লেগে গেলে কাপড় নাপাক হবে না। ছালাতের জন্য সেই কাপড় পরে ইবাদত করা হলে তা বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। নাপাক কাপড় পরে অন্য কোনো নাপাক কাপড় ধরলে করণীয় হল- যদি শরীর বা কাপড়ে নাপাকির প্রভাব শুষ্ক অবস্থায় থাকে এবং তা অন্য কাপড়ের সঙ্গে শুধু স্পর্শ করে, তবে অন্য কাপড় নাপাক হবে না। কারণ, নাপাকি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হলে নাপাক বস্তুটির ভেজা বা তরল অবস্থা থাকা শর্ত। কিন্তু যদি নাপাক কাপড় ভিজা হয় এবং সেই ভেজাভাব বা আর্দ্রতা অন্য কাপড়ে স্থানান্তরিত হয়, তখন অন্য কাপড়ও নাপাক হয়ে যাবে।


প্রশ্নকারী : ইসরাত, ঢাকা।





প্রশ্ন (২০) : ঈদের দিনে কুরবানীর পশুর রক্ত ঝরানোর চেয়ে আল্লাহর নিকট অধিক পসন্দনীয় কোন আমল নেই। সে ক্বিয়ামত দিবসে উক্ত পশুর শিং, খুর, লোম প্রভৃতি নিয়ে উপস্থিত হবে এবং তার রক্ত যমীনে পড়ার পূর্বেই আল্লাহর নির্ধারিত মর্যাদার স্থানে পতিত হয়। অতএব তোমরা প্রফুল্লচিত্তে কুরবানী কর’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন বিধবা কিংবা ডিভোর্সি মহিলা কি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে? যদি বিয়ে করে ফেলে, তাহলে সে বিয়ে কি সঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছালাতে মাঝে মধ্যে রুকূতে সিজদার তাসবীহ অথবা সিজদাতে রুকূ-র তাসবীহ পড়ে ফেলি। রুকূ‘-সিজদাহ সম্পূর্ণ হওয়ার পর মনে পড়ে আমি ভুল করেছি। এই ক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : যে রুমে কুরআনের মাছহাফ রাখা আছে সে রুমে স্ত্রী সহবাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর নামে ‘খুতবায়ে ফাদাক’ বা ফাদাকের ভাষণ বলে যে ভাষণটি বর্ণিত আছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : হিজড়ারা জিনের সন্তান। এ দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘যে বিয়েতে খরচ কম ঐ বিয়েতে বরকত বেশি’। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামে হিল্লা বিয়ে কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ভুল তিলাওয়াতকারী ইমামের পিছনে জেনেশুনে নিয়মিত ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : বর্তমানে অনেক মহিলা শাড়ি পরে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শাড়ি পরে মহিলারা ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) :  একটি মসজিদের পশ্চিম দিকে পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি মসজিদের জমির আওতাবহির্ভূত। মসজিদের ক্বিবলার ওয়াল হতে আনুমানিক ১৫ থেকে ২০ ফিট দূরে বেশ কয়েকটি কবর আছে। মসজিদের ক্বিবলার ওয়াল ছাড়া সামনে আর আলাদা ভাবে কোন ওয়াল বা চলাচলের রাস্তা নেই। উক্ত মসজিদে ছালাত আদায় শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ