রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : জায়েয। কেননা এটা একটা অভ্যাসগত কাজ বা সামাজিকতা। এটা এমন বিষয় নয়, যার সম্পর্কে নিষেধাজ্ঞা আছে। আমরা বলব, ওলীমা তিন প্রকার ১. নিষিদ্ধ ওলীমা ২. নির্দেশিত ওলীমা ৩. জায়েয ওলীমা।  নিষিদ্ধ ওলীমা হল- ঐ অনুষ্ঠান যা মৃত ব্যক্তির জন্য আয়োজন করে মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়। এটা জায়েয নয়। জারীর ইবনু আব্দুল্লাহ আল-বাজালী (রাযিয়াল্লাহ আনহু) বলেন, كُنَّا نَرَى الْاِجْتِمَاعَ إِلَى أَهْلِ الْمَيِّتِ وَصَنْعَةَ الطَّعَامِ مِنَ النِّيَاحَةِ ‘আমরা মৃত ব্যক্তির বাড়িতে ভীড় জমানো ও খাদ্য প্রস্তুত করে পাঠানোকে বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম’ (ইবনু মাজাহ, হা/১৬১২; মুসনাদে আহমাদ, হা/৬৯০৫, সনদ ছহীহ)। জায়েয ওলীমা হল- বিবাহের ওলীমা। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুর রহমান বিন আওফ (রাযিয়াল্লাহ আনহু)-কে বলেন, أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ‘একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা কর’ (ছহীহ বুখারী, হা/২০৪৮; ছহীহ মুসলিম, হা/১৪২৭)। তাছাড়া বিবাহের ওলীমাতে বিবাহের সংবাদ মানুষকে জানানো ও প্রকাশ করার জন্য আয়োজন করা হয়। যার নির্দেশ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছেন। জায়েয ওলীমা তথা খাওয়ার আয়োজন আছে যাতে কোন শরী‘আতের লঙ্ঘন নেই তা জায়েয। তবে কোন অনুষ্ঠানেই খাবার অপচয় বা নষ্ট করা যাবে না (শায়খ ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব পৃ. ৩০-৩১)।

প্রশ্নকারী : আব্দুল হামীদ, ঢাকা।




প্রশ্ন (৩৯) : ‘সুবহানাল্ল-হি ওয়া বিহামদিহি’ বললে আল্লাহর পথে স্বর্ণ দান করার সমান ছওয়াব পাওয়া যায়। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : নবী নূরের তৈরি, আল্লাহ সব জায়গায় বিরাজমান, নবী হাজির নাজির, সবাই মিলে দাঁড়িয়ে তাঁকে সালাম দিতে হবে এবং মাযার সংক্রান্ত কার্যক্রমগুলো জায়েয বলে আক্বীদা পোষণ করে এমন ব্যক্তির পিছনে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জাহান্নামের স্তর কয়টি? কারা কোন্ স্তরে প্রবেশ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জনৈক আলেম বলেছেন, ছাগল জান্নাতের প্রাণী। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সমাজে প্রচলিত রয়েছে যে, ‘আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে ১০০০ বার হজ্জ করেছেন’। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): তাক্বলীদ করা কি সবার জন্য হারাম? এ ব্যাপারে সালাফদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : পরিবারের উপার্জিত হারাম টাকা দিয়ে যদি কোন ব্যবসা করি, তাহলে তা হারাম হবে কী? যদিও উক্ত ব্যবসা হালাল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে নবীদের (আলাইহিস সালাম) ছালাতের ইমামতি করছেন। নবীরা (আলাইহিস সালাম) পৃথিবীতে কি করছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫১) : ঋণগ্রস্ত ব্যক্তির বর্তমানে পরিশোধ করার ক্ষমতা নেই। কিন্তু পাওনাদারদের কাছে মিথ্যা কথা বলতে হয়। এমতাবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করে ব্যাংকের নিকট ঋণগ্রস্ত থাকা যাবে কি? যদিও এই লোন সূদ যা হারাম। আবার বান্দার হক্বও আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে কি ব্যাংক থেকে লোন নেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তিকে মসজিদের মুতাওয়াল্লী নির্বাচন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আমার মা আমার নানার একমাত্র মেয়ে। নানার আর কোন ছেলেমেয়ে নেই। তবে ভাতিজা, ভাগিনা আছে। নানা এখনো জীবিত। আমার নানা তাঁর সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছেন। এটা কি ঠিক হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আল্লাহর তা‘আলার গুণবাচক নাম কতটি এবং সেগুলো মুখস্থের ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ