রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর :  দাফনের পর মৃত ব্যক্তিকে দুইজন ফেরেশতা আক্বীদা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মূলত তিনটি প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে? মুমিন ব্যক্তি উত্তরে বলবে- আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি? মুমিন উত্তরে বলবে- ইসলাম, তৃতীয় প্রশ্ন করা হবে- তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? উত্তর বলবে- মুহাম্মাদ (ﷺ) (আবুদাঊদ হা/৪৭৫৩, সনদ ছহীহ)। অন্য হাদীছে এসেছে, ‘যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হয় এবং তার সাথীরা (দাফনকারীরা) ফিরে যায় সে তাদের জুতার আওয়াজও শুনতে পায়। তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে। তারা তাকে বসিয়ে জিজ্ঞেস করে, مَا كُنْتَ تَقُوْلُ فِىْ هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ ‘এই ব্যক্তি মুহাম্মদ (ﷺ) সম্পর্কে তুমি কী বলতে?’ মুমিন ব্যক্তি বলবে, أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহ্র বান্দা ও তাঁর রাসূল’। তখন তাকে বলা হবে, তুমি তোমার জাহান্নামের আসনটি দেখ, আল্লাহ তা পরিবর্তন করে তোমার জন্য জান্নাতের আসন করে দিয়েছেন। অতঃপর সে উভয়টিই দেখতে পায়’ (ছহীহ বুখারী, হা/১৩৩৮, ১৩৭৪; ছহীহ মুসলিম, হা/২৮৭০)।
ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) বলেন, আমাদের কাছে উল্লেখ করা হয়েছে যে, তার জন্য কবর প্রশস্ত করে দেয়া হয়। এরপর আনাস (রাযিয়াল্লাহু আনহু)-এর হাদীছে ফিরে এসে বলা হয়েছে, ‘আর মুনাফিক ও কাফিরকে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কী বলতে? সে বলবেম, আমি জানি না; লোকেরা যা বলত আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি কিছুই জাননি এবং কিছুই পড়নি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। ফলে সে এমন চিৎকার করবে যা তার আশেপাশের সবাই শুনবে, মানুষ ও জিন ব্যতীত (ছহীহ বুখারী, হা/১৩৩৮, ১৩৭৪; ছহীহ মুসলিম, হা/২৮৭০)। অন্যত্র বর্ণিত হয়েছে, বারা ইবনু আযিব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

الْمُسْلِمُ إِذَا سُئِلَ فِى الْقَبْرِ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ، فَذَلِكَ قَوْلُهُ (یُثَبِّتُ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِالۡقَوۡلِ الثَّابِتِ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ فِی الۡاٰخِرَۃِ) 

‘মুসলিম যখন কবরের মধ্যে জিজ্ঞাসিত হয়, তখন সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা‘বূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। এটাই আল্লাহর বাণী: یُثَبِّتُ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِالۡقَوۡلِ الثَّابِتِ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ فِی الۡاٰخِرَۃِ ‘যারা বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন শাশ্বত বাণী দ্বারা’ (সূরা ইবরাহীম : ২৭)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে’ (ছহীহ বুখারী, হা/৪৬৯৯)।


প্রশ্নকারী : যাকির, শরিয়তপুর।





প্রশ্ন (১১) : আমার স্ত্রী আমাকে রুপার দু’টি আংটি উপহার দিয়েছে। আমি আংটি দু’টি দুই হাতে পরিধান করি। প্রশ্ন হল- ছেলেরা কি দুই হাতে দু’টি আংটি পড়তে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : যেসব দেশে রাত বা দিন ২৪ ঘণ্টারও বেশি সময়ে প্রলম্বিত, সেসব দেশে কিভাবে ছিয়াম পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : পবিত্র কুরআনে কখন কিভাবে রুকূ‘ সংযোগ করা হয়? তাছাড়া উপমহাদেশীয় নুসখায় এটা দেখা যায়, কিন্তু আরব বিশ্বের নুসখায় দেখা যায় না কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যাদের মানহাজ-আক্বীদা সঠিক নয়, তাদের কুরআন তিলাওয়াত বা ইলমী আলোচনা শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আমি যদি আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করি, তাহলে কি জামা‘আতের নেকী থেকে বঞ্চিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামী শরী‘আতে মা দিবসের উৎসব পালন করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সাধারণ মানুষ কিভাবে আওয়াল ওয়াক্ত নির্ধারণ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ওযূর ফরযের ক্ষেত্রে কেউ বলে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি। মূলত ওযূর ফরয কয়টি ও কী কী?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শ্বশূর বাড়ির আত্মীয়রা আমাদের সাথে হিংসা করে। আমি তাদের অনেক উপকার করলেও তারা আমাদের ভালো চায় না। বিভিন্নভাবে কষ্ট দেয়। এই অবস্থায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি পাপ গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন বিধবা কিংবা ডিভোর্সপ্রাপ্ত মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া কোন পুরুষকে বিবাহ করতে পারবে কি? যদি বিবাহ করে, তাহলে শরী‘আতের দৃষ্টিতে এই বিয়ে কি সঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীর কানের দুল ও হাতের আংটি মিলে ৭ আনা স্বর্ণ আছে, যা তিনি সবসময় ব্যবহার করে থাকেন। প্রশ্ন হল- এর কি যাকাত দিতে হবে? যদি যাকাত ফরয হয়, তাহলে কত টাকা যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : কোন্ কোন্ সময় সালাম দেয়া নিষিদ্ধ এবং অপসন্দনীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ