বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
উত্তর : কর্মব্যস্ততার সময় রেডিও অথবা টেপ রেকর্ডার থেকে কুরআন তিলাওয়াত শ্রবণ করা দোষণীয় নয়। আর এটা আল্লাহ তা‘আলার নির্দেশের বিরোধীও নয় (সূরা আল-আ‘রাফ : ২০৪)। কর্মব্যস্ত ব্যক্তিকে যথাসাধ্য চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে (ছালেহ আল-ফাওযান, আল-মুনতাক্বা মিন ফাতাওয়া, প্রশ্ন নং-৪৩৭)।

এ প্রসঙ্গে শায়খ ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘অমনোযোগী ও উদাসীন অবস্থায় টেপ-রেকর্ডার বন্ধ রাখাই উচিত। কেননা এটা কাফিরদের বৈশিষ্ট্য। সুতরাং যখন তুমি লক্ষ্য করবে যে, লোকেরা তিলাওয়াতের প্রতি মনোযোগ দিচ্ছে না, বরং তারা নিজেদের মধ্যে বার্তালাপে ব্যতিব্যস্ত, তখন তুমি টেপ-রেকর্ডার বন্ধ রাখবে’। তিনি আরো বলেন, ‘টেপ-রেকর্ডারে হলেও কুরআনের তিলাওয়াত চলাকালীন  অমনোযোগী হওয়া বেয়াদবি। সেই জন্য আমরা বলব, যখন আপনি শুনার জন্য অবসর সময় পেয়েছেন, তখন শুনুন আর যখন আপনি ব্যস্ত তখন বন্ধ রাখুন’ (লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-১৪৬ এবং লিক্বা নং-১৯৭, প্রশ্ন নং-২৬)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘অনেক মানুষই কুরআনের মর্যাদা, সম্মান ও আদব সম্পর্কে উদাসীন। অতএব তিলাওয়াত চলাকালীন হাসি-ঠাট্টা, কথাবার্তা ও বিশৃঙ্খলা বর্জন করা যরূরী (আত-তিবয়ান ফী আদাবি হামলাতুল কুরআন, পৃ. ৯২)।


প্রশ্নকারী : উম্মে ফাহিম, রাজশাহী।





প্রশ্ন (১৭) : ছালাতের মধ্যে ক্বিরাআত ছুটে গেলে কিংবা ভুল হলে সহো সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : মসজিদ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ছালাত আদায় করে না। এমন ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছিয়াম পালনে অক্ষম ব্যক্তিকে ফিদইয়া দিতে বলা হয়েছে। এর পরিমাণ সম্পর্কে কেউ বলছে এক ছা‘ আবার কেউ আধা ছা‘। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছহীহ মুসলিম, হা/২৭০১ হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জুমু‘আহ মসজিদে প্রথম জামা‘আতের পর আর জামা‘আত করা যাবে কি? পরের জামা‘আতে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : কোর্টের মাধ্যমে বিবাহ করলে বৈধ হবে কি? বিবাহ হয়ে থাকলে আবার বিয়ে পড়াতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ঈলা কী? এটা কি রাসূল (ﷺ)-এর জন্য কী খাছ, না-কি সকলের জন্য ‘আম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): পশুদের বংশবৃদ্ধি করানোর লক্ষ্যে ব্যবসা করা কী জায়েয? যেমন গাভীকে টাকার বিনিময়ে এঁড়ে গরু দিয়ে যৌন মিলন ঘটানো হয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক ব্যক্তি চাকুরীরত অবস্থায় মালিককে না জানিয়ে উত্ত প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য নিয়েছিল। লজ্জার কারণে মালিককে বলতেও পারছে না। কী পরিমাণ জিনিস নিয়েছে সেটাও জানা নেই। আনুমানিক যতটুকু ধারণা আছে তার উপর ভিত্তি করে কি টাকা দিলে হবে না-কি? এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জামা‘আতে ছালাত আদায় করলে সালাম ফেরানোর সময় কাকে সালাম দেয়া হয়, আর একাকী ছালাত আদায় করলে কাকে সালাম দেয়া হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মজলিসের শেষের দু‘আ একাকী পড়া যাবে কি? না-কি একজন বলে দিবে আর সবাই তার সাথে সাথে বলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ