রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মসজিদে প্রবেশ করে যদি কেউ দেখে যে, মুছল্লীগণ ছালাত আদায় করে নিয়েছে এবং মাসবূক তার বাকী ছালাত পূরণ করছে, তখন সে জামা‘আতের নেকীর প্রত্যাশায় মাসবূককে ইমাম করতে পারে। অনুরূপ কাউকে একাকী ছালাত আদায় করতে দেখলে জামা‘আতের নেকীর আশায় তাকেও ইমাম হিসাবে গ্রহণ করা যায়। আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

جَاءَ رَجُلٌ وَّقَدْ صَلَّى رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلٰى هٰذَا فَيُصَلِّيْ مَعَهُ فَقَامَ رَجُلٌ فَيُصَلِّىْ مَعَهُ

‘একদা রাসূলুল্লাহ (ﷺ) ছালাত শেষ হওয়ার পর এক ব্যক্তিকে মসজিদে প্রবেশ করতে দেখে বললেন, কেউ আছে কি, যে এই লোকটিকে ছাদাক্বাহ করবে? অর্থাৎ তার সাথে ছালাত আদায় করবে। অতঃপর একজন দাঁড়াল এবং তার সাথে ছালাত আদায় করল’ (আবূ দাঊদ, হা/৫৭৪, সনদ ছহীহ; মিশকাত, হা/১১৪৬; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৭৮, ৩/৮২ পৃ.)। এখানে ছালাত আদায় করা ব্যক্তিকে রাসূলুল্লাহ (ﷺ) তার সাথী করে দিলেন এবং জামা‘আতের নেকীর উপর উদ্বুদ্ধ করলেন। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি মাসবূককে ইমাম করা যাবে বলে ফৎওয়া প্রদান করেন এবং দলীল হিসাবে উক্ত হাদীছ পেশ করেন (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১২/১৪৮ পৃ.)। তবে উক্ত অবস্থায় একাকীও ছালাত আদায় করতে পারে (ফাতাওয়া উছায়মীন, ১৫/৪৫ পৃ., প্রশ্ন নং-৯৫৬)। আর যদি একাধিক মুছল্লী হয়, তাহলে পৃথক জামা‘আত করে ছালাত আদায় করবে (ছহীহ বুখারী, হা/৬৪৫; মিশকাত, হা/১০৫২; বঙ্গানুবাদ মিশকাত, হা/৯৮৫, ৩/৪৪ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুর রাযযাক, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (২৯) : স্ত্রীর বোন বা শালীর সাথে অপকর্মে লিপ্ত হলে স্ত্রী কি ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : গোসলের ফরয কয়টি ও কী কী? অনেকে মনে করেন কুলি ও নাকে পানি না দিলে গোসল হবে না। এই বক্তব্য কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘মাযহাব’ শব্দটি কোন্ ভাষার, এর অর্থ কী? মাযহাব না মানলে কি কাফের হয়ে যাবে? মাযহাবের সংখ্যা কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : রিযিক বৃদ্ধির কোন আমল আছে কি? কী কী উপায়ে রিযিক বৃদ্ধিপ্রাপ্ত হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : শবে মি‘রাজ উপলক্ষে ছিয়াম পালন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : খিলাফাতে রাশিদার রাজনৈতিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : হস্তমৈথুনকে কেন ছিয়াম ভঙ্গের কারণ হিসাবে গণ্য করা হয়? অথচ বেপর্দা ও অন্যান্য গুনাহকে ছিয়াম ভঙ্গের কারণ হিসাবে গণ্য করা হয় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : পেশাব করে ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ৪০ কদম হাঁটা বা উঠাবসা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামী শরী‘আতের আলোকে সূদ কাকে বলে? কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : যেকোন মসজিদে ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কটুক্তি করার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি শহীদ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর সমস্ত সম্পদ কি তিনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ