রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : তাহাজ্জুদ বা অন্যান্য নফল ছালাত স্বামী-স্ত্রী একসাথে জামা‘আত করে আদায় করতে পারে। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) তাকে এবং তার মা অথবা খালাকে সাথে করে ছালাত আদায় করলেন। তিনি বলেছেন, রাসূল (ﷺ) আমাকে তাঁর ডানে দাঁড় করালেন এবং মেয়েদের পিছনে দাঁড় করালেন (ছহীহ বুখারী হা/৩৮০, ৮৬০)। উক্ত হাদীছের আলোকে ইবনু আব্দিল বার্র (রাহিমাহুল্লাহ) ও ইবনে রুশদ (রাহিমাহুল্লাহ) বলেন, আলেমদের ঐকমত্যানুযায়ী নারীরা সর্বদা পুরুষের পিছনে দাঁড়াবে। পাশাপাশি দাঁড়াবে না (আল-ইসতিযকার, ২/৩১৬; বিদায়াতুল মুজতাহিদ, ১/২৩০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫৬১৯৯)

তবে পুরুষদের জন্য ফরয ছালাত মসজিদে গিয়ে জামা‘আতের সাথে আদায় করা ওয়াজিব। বিনা কারণে জামা‘আত ত্যাগ করা কাবীরা‌ গুনাহ (কাশ্শাফুল ক্বিনা‘, ১/৪৫৪; আল-মুগনী, ২/১৩০; মাজমূঊ ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, ১১/৬১৫; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১২/১৩; মাজমূঊ ফাতাওয়া উছাইমীন, ১৫/১৮ পৃ.)। বরং ফরয ছালাত জামা‘আত সহকারে আদায় না করলে ছালাত ক্ববুল নাও হতে পারে (ইবনু মাজাহ, হা/৭৯১; আবূ দাঊদ, হা/৫৫১; সনদ ছহীহ)


প্রশ্নকারী : আব্দুল আযীয, নরসিংদী।





প্রশ্ন (১৬) : সুন্নাহ এবং হাদীছের মধ্যে কী কী পার্থক্য আছে?       - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : সুলায়মান (আলাইহিস সালাম)-এর স্ত্রী কতজন ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ছালাত আদায় করার সময় শুধু রুকূ‘ পেলেই কি পুরো রাকা‘আত পাওয়া হবে, না-কি পরবর্তীতে ঐ রাক‘আত আবার পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এক ভাই সূদের ব্যবসা করেন। তিনি প্রতিবেশি এক ভাইকে ব্যবসার জন্য কিছু টাকা ধার দিবেন এবং এই টাকার বিনিময়ে তিনি কোন প্রকার সূদ নিবেন না, শুধু আসল টাকাই নিবেন। এখন ওই টাকা নিয়ে ব্যবসা করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : খাদ্য ও পানীয় হারাম হলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : শরীরের অবয়ব প্রকাশ পায় এমন পাতলা কাপড় পরিধান করে নারী-পুরুষ ছালাত আদায় করলে ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আল্লাহ ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কটুক্তি করার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি শহীদ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ছালাতে সিজদা থেকে দাঁড়িয়ে একটি সিজদা হয়েছে, না-কি দুটি সিজদা হয়েছে- এরূপ সন্দেহ হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জুমু‘আর দিনে ইমাম মিম্বারে বসেছেন এবং মুওয়াযযিন আযান দিচ্ছেন; এমতাবস্থায় কোন মুছল্লী মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে দু’ রাকা‘আত ছালাত শুরু করবে নাকি আযানের জবাব দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : রান্নাবান্না ও বিভিন্ন কাজের মাঝে থেকে মহিলারা কিভাবে রামাযানকে কাজে লাগাতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : রাজমিস্ত্রি কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন, সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজের সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কারো স্বামী মারা গেলে তাকে গয়না খুলে রাখতে হয়, রঙিন কাপড় বাদ দিয়ে সাদা কাপড় পড়তে হয়। এ ব্যাপারে ইসলামের দিক-নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ