মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
উত্তর : বর্তমান বিশ্বকাপ খেলায় অনেক ক্ষতির দিক রয়েছে, যা শরী‘আতে হারাম। (ক) ফরয ছালাত ছুটে যায় বা বিলম্বিত হয়। (খ) আল্লাহর যিকির ও দ্বীনি দায়িত্ব থেকে বিরত রাখে। (গ) নারী-পুরুষের নগ্ন দৃশ্য দেখা। (ঘ) জুয়া, বাজি বা হারাম উপার্জনের সঙ্গে যুক্ত হয়। (ঙ) অন্ধ দলীয় পক্ষপাত, শত্রুতা ও ঝগড়া-বিবাদ সৃষ্টি হয় । (চ) সময়ের অপচয় ও গুনাহের কারণ হয়। আল্লাহ তা’আলা বলেন, یٰۤاَیُّہَا  الَّذِیۡنَ  اٰمَنُوۡا  لَا تُلۡہِکُمۡ اَمۡوَالُکُمۡ  وَ لَاۤ  اَوۡلَادُکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰہِ ‘হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে’ (সূরা আল-মুনাফিকূন : ৯)।

বিভিন্ন দলকে সমর্থন করা ও অন্ধ দলীয় পক্ষপাত (عصبية), বিদ্বেষ ও ঝগড়ার কারণ, এটা ইসলামে হারাম। রাসূল (ﷺ) বলেছেন, دَعُوْهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ‘এ ধরনের দলীয় পক্ষপাত পরিত্যাগ কর; কারণ এটি দুর্গন্ধময়’ (ছহীহ বুখারী, হা/৪৯০৫; ছহীহ মুসলিম, হা/২৫৮৪)। আরও বলেছেন, لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ ‘যে ব্যক্তি আছাবিয়্যাতের (অন্ধ দলীয় পক্ষপাতের) দিকে আহ্বান করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (আবূ দাউদ, হা/ ৫১২১, সনদ হাসান)।

এছাড়া বিভিন্ন দেশের বা দলের পতাকা বাড়ির ছাদে লাগানো। এটা অন্ধ ভালোবাসা, যা শরী‘আতের দৃষ্টিতে নিন্দনীয়। আল্লাহ তা‘আলা বলেন, لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَ النَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ‘তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ অভিভাবক (বন্ধু-সহায়ক) হিসাবে গ্রহণ কর না’ (সূরা আল-মায়িদাহ : ৫১)। বিভিন্ন দলের জার্সি পরা যেখানে ক্রুশচিহ্ন, ধর্মীয় প্রতীক বা হারাম বিষয় রয়েছে, যা পরা হারাম। রাসূল (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত’ (আবূ দাউদ, হা/৪০৩১, সনদ ছহীহ)।

পঞ্চমতঃ খেলা নিয়ে মিছিল, মিটিং ও উন্মাদনা ঝগড়া, বিদ্বেষ ছড়ায়, ফরয ইবাদতও নষ্টের কারণ হয়। এগুলো শরী‘আতে নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا  تَنَازَعُوۡا فَتَفۡشَلُوۡا  وَ تَذۡہَبَ رِیۡحُکُمۡ  ‘তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না; তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে’ (সূরা আল-আনফাল : ৪৬)। অন্যত্র তিনি বলেন, وَ لَا تُسۡرِفُوۡا ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ‘তোমরা অপচয় কর না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না’ (সূরা আল-আন‘আম : ১৪১)।


প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার, হারাগাছ, রংপুর।





প্রশ্ন (২৬) : মানুষ রাতে ঘুমালে শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিরা দেয়। শয়তানের এই তিনটি গিরা খোলার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হজ্জের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় কী কারণে? সেখানে কি শয়তানকে বেঁধে রাখা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বিপদে পরে শাশুড়ী জামাইয়ের নিকট থেকে কিছু ঋণ গ্রহণ করেছিলেন। এখন শাশুড়ী ঋণ পরিশোধ করতে সক্ষম। জামাই নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : স্বর্ণ ও রৌপ্যের নিছাব কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যে নারী ক্বাযা ছিয়াম পালন করার আগেই গর্ভবতী হয়ে গেছেন এবং আগত রামাযানেও তার পক্ষে ছিয়াম রাখা সম্ভব নয়। এমতাবস্থায় পূর্বের ক্বাযা ছিয়াম ও আগত ছিয়ামের হুকুম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮): হাদীছে শুধু সোনা ও রূপার নিছাব বর্ণিত হয়েছে। এমতাবস্থায় আমরা টাকার বা কাগুজে মুদ্রার নিছাব কিভাবে নির্ণয় করব, স্বর্ণের নিছাবের ভিত্তিতে, না-কি রৌপ্যের নিছাবের ভিত্তিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মৃত ব্যক্তিকে গালি-গালাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘আরাফার দিনের মত শুক্রবারের দিনও কি আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আমি যদি আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করি, তাহলে কি জামা‘আতের নেকী থেকে বঞ্চিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কেমন মেয়েকে বিয়ে করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): আমি একজন চাকুরিজীবী। আমার মাসিক বেতন ২০,০০০/- টাকা। আমার পরিবারে সবাই আমার উপর নির্ভর করে। আমি আমার বেতন থেকে সব খরচ প্রদান করি। আমার স্ত্রী, মেয়ে, বাবা, ভাই ও বোন আছে, যাদের খরচ আমি বহন করি। কিন্তু আমার প্রশ্ন হলো আমি আমার সম্পদের যাকাত কীভাবে দিব? আমার সম্পদের উৎস শুধু এই বেতন। কিন্তু আমার সমস্ত বেতন আমার পরিবারে ব্যয় হয়ে যায়। অতএব, আমি কখন যাকাত দিব? কিছু মানুষ বলে যে, বেতন কৃষি ফসলের মত। এতে বর্ষপূর্তির বিষয়টি বিবেচ্য নয়। সুতরাং যখন বেতন পাবেন তখনই যাকাত আবশ্যক হবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে। তার তাওবা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ