রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : টাকা, ডলার বা এ জাতীয় অন্য কাগুজে মুদ্রার নিছাবের পরিমাণ ২০ মিছক্বাল বা ৮৫ গ্রাম স্বর্ণের মূল্য কিংবা ১৪০ মিছক্বাল বা ৫৯৫ গ্রাম রৌপ্যের মূল্যের সমান। অতএব যখনই আপনার কাছে ঐ নিছাব পরিমাণ টাকা বা ডলার বা এ জাতীয় অন্য মুদ্রা একত্রিত হবে এবং তার উপর যখন এক বছর অতিবাহিত হবে, তখন যাকাত ফরয হবে। এ দু’টি নিছাবের মধ্যে যেটি গরীবদের অধিকারের অধিক অনুকূলে সেটিকে ভিত্তি ধরা হবে, যেহেতু সময় ও দেশভেদে স্বর্ণ বা রৌপ্যের মূল্য ভিন্ন ভিন্ন, তাই তুলনামূলকভাবে যার মূল্য কম সেটিকেই নিছাব ধরতে হবে। কেননা সেটি গরীবদের জন্য অধিক উপকারী (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/২৫৪-২৫৭ পৃ.)।

সুতরাং বর্তমানে যেহেতু রৌপ্যের নিছাবের মূল্য স্বর্ণের নিছাবের মূল্যের চেয়ে কম। তাই রৌপ্যের নিছাবের ভিত্তিতেই কাগুজে মুদ্রার নিছাব নির্ধারণ করা হবে। তাই কোন ব্যক্তির মালিকানাধীন মুদ্রা যদি বর্তমান বাজার দর হিসাবে ৫৯৫ গ্রাম রৌপ্যের নিছাবের মূল্যে পৌঁছে যায়, তাহলে তিনি ঐ সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ২.৫% যাকাত আদায় করবেন। ইন্টারনেটের মাধ্যমে স্বর্ণ ও রৌপ্যের মূল্য জানা যেতে পারে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৭৯৫)।


প্রশ্নকারী : সামিউল ইসলাম, কুলপাড়া, রাজশাহী।





প্রশ্ন (২১) : যে ব্যক্তি পূর্বে নিয়মিত ছালাত আদায় করত না, সে যদি শেষ জীবনে ছালাত আদায় করে এবং তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ঈদের ছালাতের খুত্ববাহ শেষে দানকৃত অর্থ দায়িত্বপ্রাপ্ত ইমামকে দেয়া কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘ক্বা‘বা ঘরের দিকে তাকানো ইবাদত’ এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘লা-ইলাহা ইল্লাল্লা-হু’ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমরা অনেকেই সরকারী চাকরী করি। অধিকাংশ মন্ত্রণালয় বিভিন্নভাবে সূদ ও ঘুষের সাথে জড়িত। উক্ত চাকরির বেতন হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যদি কারো ফজরের ছালাত ক্বাযা হয়ে যায় এমন অবস্থায় যোহরের ওয়াক্ত এসে যায়, তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক মুফতি বলেন, যে নিছাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কুরবানী ওয়াজিব। অন্যথা কুরবানী করা লাগবে না। এর অর্থ হল, তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ জমানো টাকা থাকা লাগবে। এই ফৎওয়া অনুযায়ী অনেকেই তো কুরবানী করা থেকে বঞ্চিত হবে। উক্ত ফৎওয়া কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : রামাযানের ছিয়াম যদি ক্বাযা থাকে, অসুস্থতার কারণে যদি পরবর্তী এক বছরে তা আদায় করা না যায়, তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার বাবার মাসিক আয় জানি না। অনেক রকম কাজ করে উপার্জন করেন। সরকার আমার ইনস্টিটিউটকে উপবৃত্তি প্রদান করে থাকে আর আমি যতদুর জানি যাদের বাবার মাসিক ইনকাম ২০ হাজার টাকার বেশি তাদের সরকার উপবৃত্তি দিবে না। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমার উপবৃত্তি গ্রহণ করা জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : আমার মা অসহায়। তাকে দেখার কেউ নেই। অন্যদিকে আমার স্বামী স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মাকে সহযোগিতা করতে চায় না। আমি কি স্বামীর সংসার থেকে গোপনে আমার মাকে সহযোগিতা করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলা এবং তার দিকে তাকানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০): রামাযানের দিনের বেলায় কোন্ আমলটি উত্তম- কুরআন তেলাওয়াত, না-কি নফল ছালাত আদায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ