রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহ তা‘আলা ব্যভিচারের ধারে-কাছে যেতেও নিষেধ করেছেন। তিনি বলেন, وَ لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ  سَبِیۡلًا ‘আর ব্যভিচারের কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ’ (সূরা বানী ইসরাঈল: ৩২)। কেউ যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ব্যভিচার করে এবং ব্যভিচার করাটাকে পেশা বানিয়ে নেয়, তাহলে তা অত্যন্ত ভয়াবহ পাপ। মুসলিমদের মধ্যে যারা অশ্লীলতার বিস্তার ঘটায় কুরআনে তাদের কঠোর শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহ বলেন,

اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ

‘নিশ্চয় যারা এটা পসন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’ (সূরা আন-নূর ১৯)। কিন্তু কোন মুসলিম যদি ইসলাম ত্যাগ না করে, তাহলে ব্যভিচারসহ অন্যান্য বড় পাপে লিপ্ত হলেও সে কাফের হয়ে যায় না। পতিতাবৃত্তিকে পেশা হিসাবে নেয়া মহাপাপ হলেও এ কারণে যৌনকর্মীরা কাফের হয়ে যায় না। তাই কোন মুসলিম দুর্ভাগ্যক্রমে এ রকম পেশা গ্রহণ করলেও মৃত্যুর পর তার জানাযা পড়তে হবে এবং মুসলিমদের মত দাফন করতে হবে। ইবনু তায়মিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুসলিম যৌনকর্মীদের জানাযা আদায় করা যাবে। তবে সে কাবীরা গুনাহগার বলে মুত্তাক্বীগণ অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। যাতে জীবিত পাপীরা শিক্ষা গ্রহণ করে যে, তাদের জানাযায় কোন মুত্তাক্বী মুসলিম অংশগ্রহণ করেন না’ (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াউল কুবরা, ৩/২০-২১; ইবনু কুদামা, আল-মুগনী, ২/৪১৭)। যেমন রাসূল (ﷺ) আত্মহত্যাকারীর জানাযা অন্যদের আদায় করতে বললেও নিজে জানাযায় অংশগ্রহণ করেননি (আস-সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/২১০২)।


প্রশ্নকারী : আব্দুল গফুর, সাভার, ঢাকা।





প্রশ্ন (২২) : শিশুর পেশাব কাপড়ে লেগে যদি শুকিয়ে যায়, তাহলে ঐ কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : মাগরিবের পূর্বে দু’রাক‘আত সুন্নাত ছালাত আদায় করার দলীল জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যাকাতের টাকা কি প্রতিষ্ঠানের শ্রমিকদের (যারা গরীব, বেতনের টাকা দিয়ে চলতে কষ্ট হয়) তাদের দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আমাদের ‘প্র্যাকটিক্যাল খাতা’ তৈরি করতে হয়, কিছু ছবি অঙ্কন করতে হয় এবং বিবরণ লিখতে হয়। বর্তমানে অনলাইনে এই ‘প্র্যাকটিক্যাল খাতা’ রেডিমেড পাওয়া যায়, তারা তৈরি করে দেয়। এখন আমি এই রেডিমেড খাতা টাকা দিয়ে নিয়ে জমা দেয়া জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাসবূককে ইমাম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামে চাঁদাবাজীর শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ অন্যের নামে মিথ্যা কথা প্রচার করে থাকলে ক্ষমা নেওয়ার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কেউ মিথ্যা কথা বললে, ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধে ১ মাইল দূরে চলে যায়। এই বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘সূরা ফাতেহা সকল রোগের ঔষধ’ কথাটি কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : শিরকের স্বরূপ ও এর প্রকারগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : তাবলীগ জামায়াতের ‘ফাযায়েলে হজ্জ’ বইয়ের ৯২ পৃষ্ঠায় উল্লেখ আছে যে, জামে মসজিদে বার হাজার পাঁচশ’ (১২,৫০০) ছালাতের ছওয়াব। মসজিদে আকছার ছওয়াব বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ (৬২,৫০০০০০০), মদীনার মসজিদের ছওয়াব তিন নিল বার খর্ব পঞ্চাশ আরব (৩১২৫০০০০০০০০০০) এবং হারাম শরীফের ছওয়াব একত্রিশ শঙ্ঘ পঁচিশ পদ্ম, (৩১২৫০০০০০০০০০০০০০০০)। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ