রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর :  প্রত্যেক স্বামীর জন্য আবশ্যক করণীয় হল, তার স্ত্রীর মোহরানা পরিশোধ করা। আল্লাহ তা‘আলা বলেন, وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِہِنَّ نِحۡلَۃً ‘আর তোমরা নারীদেরকে তাদের মোহর মনের সন্তষ্টচিত্তে সাথে প্রদান কর’ (সূরা আন-নিসা : ৪)। চাই সেটা তৎক্ষণাৎ আদায় করা অথবা বিলম্বে আদায় করা কিন্তু অবশ্যই সেটি আদায় করতে হবে। যদি স্বামী কারণবশত তার জীবদ্দশায় আদায় না করতে পারে, তাহলে তার মৃত্যুর পরে তার সম্পদ থেকে মোহরানা স্ত্রী নিয়ে নিবেন অথবা তার ওয়ারিছগণ তাদের মীরাছ থেকে আদায় করে নিবেন। আর যদি ওয়ারিছগণ কোন মৃত্যু স্বামীর অর্থ থাকার পরও তারা তার মোহরানা না দেন বা আদায় না করেন তাহলে তার ওয়ারিছগণ গোনাগার হবেন। কেননা অনাদায়কৃত এই মোহরানা স্বামীর উপরে ঋণ আর তা আদায় করা ওয়াজিব। আল্লাহ তা’আলা বলেন, مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ‘এ সবই সে যা ওছিয়াত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধের পর’ (সূরা আন-নিসা : ১১)।

এখানে শরী‘আতের নীতি হচ্ছে এই যে, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে শরী‘আত অনুযায়ী তার কাফন-দাফনের ব্যয় নির্বাহ করা হবে। এতে অপব্যয় ও কৃপণতা উভয়টি নিষিদ্ধ। এরপর তার ঋণ পরিশোধ করা হবে। যদি ঋণ সম্পত্তির সমপরিমাণ কিংবা তারও বেশী হয়, তবে কেউ ওয়ারিছী স্বত্ব পাবে না এবং কোন ওছিয়ত কার্যকর হবে না। পক্ষান্তরে যদি ঋণ পরিশোধের পর সম্পত্তি অবশিষ্ট থাকে কিংবা ঋণ একেবারেই না থাকে, তবে সে কোন ওছিয়ত করে থাকলে এবং তা গোনাহর ওছিয়ত না হলে অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ থেকে তা কার্যকর হবে। যদি সে তার সমস্ত সম্পত্তি ওছিয়ত করে যায় তবুও এক-তৃতীয়াংশের অধিক ওছিয়ত কার্যকর হবে না। মোটকথা ঋণ পরিশোধের পর এক-তৃতীয়াংশ সম্পত্তিতে ওছিয়ত কার্যকর করে অবশিষ্ট সম্পত্তি শরী‘আতসম্মত ওয়ারিছদের মধ্যে বণ্টন করতে হবে। ওছিয়ত না থাকলে ঋণ পরিশোধের পর সমস্ত সম্পত্তি ওয়ারিছদের মধ্যে বণ্টন করতে হবে (তাবারী, আত-তাফসীরুছ ছহীহ)। বন্টনের ব্যাপারে হাদীছে এসেছে, মিক্বদাম ইবনু মা‘দীকারব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আল্লাহ তোমাদেরকে সবচেয়ে নিকটতমের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, তারপর পরের নিকটতম ব্যক্তি’ (মুসনাদে আহমাদ, ৪/১৩১ পৃ.)।


প্রশ্নকারী : রাহিলা, মোমেনশাহী।





প্রশ্ন (২৩) : কোন গায়র মাহরাম ড্রাইভারের সাথে মহিলার একাকিনী কোথাও যাওয়া কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কোন ব্যক্তি তওবা করার পর পুনরায় সেই পাপে লিপ্ত হলে তাকে কি কাফফারা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
শ্ন (১২) : ‘যখন বান্দার গুনাহ অধিক হয়ে যায় এবং সেগুলোর কাফ্ফারার জন্য তার কোন নেক আমল থাকে না, আল্লাহ তা‘আলা তখন তাকে চিন্তায় ফেলে পরীক্ষা করেন, যাতে তা তার সকল গুনাহর কাফফারা হতে পারে’ (মুসনাদে আহমাদ, হা/২৫২৭৫) মর্মে হাদীছটি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বদলি হজ্জ যার পক্ষ থেকে করা হয় তিনি কী পরিমাণ নেকী পাবেন? অনুরূপ যিনি বদলি হজ্জ করে দেন তিনি কী পরিমাণ নেকী পাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে নববী যিয়রাত করা কি হজ্জের অন্তর্ভুক্ত কোন বিষয়? মসজিদে নববী যিয়ারত করার গুরুত্ব ও ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বাবার মৃত্যুর আগেই মাকে জমি লিখে দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাটির তৈরি, না-কি নূরের তৈরি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ব্যবসায়িক মালের যাকাত ফরয হওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমি এবং আমার স্ত্রী নিয়মিত ছালাত আদায় করতাম না। আমি শুধু জুমু‘আহর ছালাত আদায় করতাম। বর্তমানে আমি ৫ ওয়াক্ত ছালাত আদায় করছি এবং ছিয়াম রাখতেছি। কিন্তু আমার স্ত্রী ছালাত আদায় করে না। সেক্ষেত্রে কি স্ত্রী অটো ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : স্বামী ও স্ত্রী ত্বালাক্ব হয়ে গেছে ৪ বছর আগে। তাদের ঘরে সন্তানও ছিলো। তারা স্বামী ও স্ত্রী আলাদা আছে ৪ বছর যাবৎ। তারা কেউ আর বিয়ে করেনি। এই অবস্থায় এখন কি তারা আবার বিয়ে করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার ছেলে ঘরের ফ্লোরে বাথরুম করে কমোডে বসতে পারে না। তখন আমি বাচ্চাদের টিস্যু দিয়ে ফেলে দেই আর পরিষ্কার করে দেই। এখন সেই মেজেতে কি ছালাত পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ