রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর :  ‘মুযিল্লাতুল ফিতান’ তথা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে সেই সব ফিতনা বোঝায়, যা মানুষের উপর এসে তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এবং ছিরাতুল মুস্তাক্বীম থেকে দূরে সরিয়ে দেয়। যেমন: এমন সন্দেহ, যা মানুষকে সত্য থেকে বিভ্রান্ত করে এবং সঠিক পথ থেকে সরিয়ে দেয়। খারাপ দাওয়াতদাতা, যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে এবং দুর্বল মনের মানুষদের ধোঁকায় ফেলে; নিজেদের বাকপটুতা ও প্রভাবশালী বক্তব্য দিয়ে তাদেরকে প্রলুব্ধ করে। রোগ বা দারিদ্র্য, যার কারণে মানুষ বিরক্ত ও অস্থির হয়ে পড়ে এবং আল্লাহর তাক্বদীরের উপর অসন্তুষ্ট হয়ে যায়। ধন-সম্পদ, যার দ্বারা অনেক মানুষ প্রতারিত হয়; শয়তান তাদের মনে অহংকার সৃষ্টি করে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। এ ধরনের আরও যা কিছু রয়েছে, যা একজন মুসলিমকে তার দ্বীন থেকে বিচ্যুত করে বা একজন কাফিরকে হিদায়াত গ্রহণ থেকে বিরত রাখে, এগুলো সবই ‘মুযিল্লাতুল ফিতান’-এর অন্তর্ভুক্ত।

এছাড়া কোন কোন জিনিস বাহ্যিকভাবে ফিতনা ও কষ্টের মত মনে হতে পারে। যেমন দারিদ্র্য, অসুস্থতা, শত্রুর প্রাধান্য ইত্যাদি; কিন্তু বাস্তবে তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত ও অনুগ্রহ হতে পারে। কারণ এগুলো মানুষকে আল্লাহ্র দিকে ফিরে আসার কারণ হতে পারে। হিদায়াত ও তাওফীক লাভের মাধ্যম হতে পারে। সংকীর্ণতা ও অস্থিরতা থেকে মানুষকে প্রশস্ততা ও কল্যাণের দিকে নিয়ে যেতে পারে। অতএব, একজন মুসলিমের জন্য উচিত হল- ধৈর্যধারণ করা এবং বিপদ দূর করার জন্য আল্লাহ্র দিকে ফিরে যাওয়া (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৩/১৩০-১৩১, ফৎওয়া নং ৮৮৫৬)। সুতরাং কুরআন ও সুন্নাহর আলোকে ফিতনা কখনো গোমরাহির কারণ আবার কখনো হিদায়াতের পথও খুলে দেয়।


প্রশ্নকারী : ডা. আতীকুর রহমান, বাড্ডা, ঢাকা।





প্রশ্ন (২০) : কবরের কাছে গিয়ে কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সহশিক্ষা চালু আছে এমন কলেজে পড়া বা শিক্ষকতা করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
শ্ন (৯) : ছিয়ামের নিয়ত হিসাবে নিম্নের দু‘আটি পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : উটের মালিক সম্মান ও ইজ্জতের অধিকারী এবং ছাগল বরকতপূর্ণ প্রাণী। আর ঘোড়ার কপালে ক্বিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা থাকবে। উক্ত মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সাধারণ বিদ‘আত কিংবা কুফরী বিদ‘আত; যেকোনো বিদ‘আতে লিপ্ত থাকা ব্যক্তির তাওবা এবং অন্যান্য আমল কবুল হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি আমার উপর দরূদ পাঠ করতে ভুলে যাবে, সে জান্নাতের পথ ভুলে যাবে’ মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ঘুষ দিয়ে চাকরি নিলে পুরো চাকরির বেতন কি হারাম হবে? এভাবে মাধ্যম ধরে বিদেশ গেলে তাকে ৫-৭ লক্ষ টাকা দেয়া লাগে এই টাকাটা কি ঘুষ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রত্যেক পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় পরা আবশ্যক। কিন্তু ইদানিং বহু মুছল্লী জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে থাকে। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছিয়াম থাকা অবস্থায় ইনজেকশন নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক বক্তা বলেন, বাক্বী গোরস্থানে কবর দেয়া হয়েছে এমন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যাদের মুখমণ্ডল হবে পূর্ণিমা চাঁদের মত। উক্ত বক্তব্য সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ