রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : ইসলামে পোশাকের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন-

১. হারাম কিছু না থাকা: অশ্লীল ছবি, প্রাণীর প্রতিকৃতি ইত্যাদি না থাকে। ২. শিরক বা কুফরি প্রতীক না থাকা: যেমন- ক্রুশ, হিন্দু পূজার চিহ্ন, দেব-দেবীর প্রতীক। ৩. অন্য ধর্মের ইবাদতের পরিচয় প্রকাশ না পাওয়া।

কলকা (paisley) মূলত ফুল-পাতার মত একটি অলঙ্কারিক নকশা। ইতিহাসে এটি পারস্য থেকে ভারতবর্ষে এসেছে, পরে হিন্দু-মুসলিম উভয়ের পোশাকে সাধারণভাবে ব্যবহৃত হয়েছে। তাই এটি যদি শুধু শিল্পরূপে ব্যবহার হয়, তাহলে মুসলিমের জন্য পরা জায়েয। কিন্তু যদি এটি হিন্দু পূজার প্রতীক বা ধর্মীয় চিহ্ন হিসাবে ব্যবহার হয়, তবে তা মুসলিমের জন্য পরা হারাম। আল্লাহ বলেন, وَ الَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَ ‘আর তারা (আল্লাহর বান্দাগণ) মিথ্যা বা বাতিল অনুষ্ঠানে উপস্থিত হয় না’ (সূরা আল-ফুরক্বান : ৭২)। অর্থাৎ অন্য ধর্মের কুফরি-শিরকীয় প্রতীক, উৎসব বা ইবাদতের সাথে অংশগ্রহণ করা বা তাদের প্রতীক ধারণ করা জায়েয নয়। এ প্রসঙ্গে নবী (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে কোন জাতির সাথে সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১, সনদ হাসান ছহীহ)। তবে সাধারণ নকশা বা অলঙ্কারিক পোশাক ব্যবহার নবী (ﷺ) করেছেন। যেমন: كَانَ لِلنَّبِيِّ ﷺ جُبَّةٌ رُومِيَّةٌ ‘নবী (ﷺ)-এর একটি রোমান তৈরি জুব্বা ছিল’ (মুসনাদে আহমাদ, হা/১৮২৬৫ সনদ ছহীহ)। বোঝা গেল, অন্য জাতির তৈরি পোশাক ব্যবহার জায়েয, যদি তাতে ধর্মীয় প্রতীক না থাকে।


প্রশ্নকারী : আসমা আনোয়ার, চট্টগ্রাম।





প্রশ্ন (১২) : একজন ব্যক্তির মোট সম্পদ ৭৫ শতাংশ তার কোন ছেলে সন্তান নেই, দু’জন স্ত্রী রয়েছে এক স্ত্রীর ৩ জন মেয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তান নেই, তবে মেয়েদের ২ চাচা এবং ১ জন ফুফু রয়েছে প্রশ্ন হচ্ছে সম্পদ কে কতটুকু পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমাদের মসজিদে লক্ষ্য করা যায় যে, প্রতিদিনই অনেক লোক ফজরের ছালাত চলাকালীন সুন্নাত ছালাত আদায় করতে থাকে। তাদের ধারণা হল- ফরজের আগেই সুন্নাত ছালাত পড়তে হবে। পরে পড়া যাবে না। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যমযম কূপের পানিতে অন্য পানি মিশিয়ে পান করলে যমযমের ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার স্ত্রী ২০২২ এর মার্চ মাসে সন্তান প্রসব করেন, সে জন্য এপ্রিলে ছিয়াম রাখতে পারেননি। পরের বছর সন্তানের বয়স কম থাকায় এবং বাচ্চা যথেষ্ট বুকের দুধ পাবে না, এই জন্য ২০২৩ এর ছিয়াম ও রাখেননি বা রাখতে পারেননি। এমতাবস্থায় আবার সে কনসেপ করে এবং এই রামাযানের (২০২৪) পরেই ডেলিভারি সম্ভব্য সময়। সে জন্য এই বছরের (২০২৪) ছিয়াম রাখতেও পারবে না। তাহলে তার মোট ৩ বারের ছিয়াম ক্বাযা হচ্ছে। এই অবস্থায় শারঈ বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ফজরের পূর্বে দুই, যোহরের পূর্বে চার ও পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই রাক‘আত দিনে রাতে মোট বার রাক‘আত ছালাতের ফযীলতের কথা আমরা জানি। আমার প্রশ্ন হল- কেউ যদি যোহরের আগের চার রাক‘আত ছালাত পরে আদায় করে তবে কি তিনি সেই ফযীলত পাবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত সন্তান জন্ম নিলে জানাযা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সাতদিনের মধ্যে বাচ্চা মারা গেলে ‘আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন্ কোন্ শর্ত পূরণ করলে তওবাহ বিশুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবর ত্বাওয়াফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ