রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
উত্তর : যে ব্যক্তি কোন প্রতিষ্ঠানের (সরকারী, বেসরকারী বা অন্য কোন সংস্থা) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ বেতনে সম্মত হয়েছে, তার জন্য চুক্তির মেয়াদ চলাকালীন সেই চুক্তির শর্ত ভঙ্গ করা জায়েয নয়। কারণ আল্লাহ তা‘আলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা তোমাদের চুক্তিসমূহ পূর্ণ কর’ (সূরা আল-মায়িদা : ১)। আল্লাহ আরো বলেন, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, আমানতসমূহ তাদের প্রাপকদের কাছে পৌঁছে দিতে’ (সূরা আন-নিসা: ৫৮)। রাসূল (ﷺ) বলেছেন, ‘মুসলিমগণ তাদের শর্তসমূহের উপর অটল থাকবে, তবে এমন শর্ত নয় যা হারামকে হালাল করে বা হালালকে হারাম করে’ (তিরমিযী, হা/১৩৫২; ইবনু মাজাহ, হা/২৩৫৩; আবূ দাঊদ, হা/৩৫৯৪)।

অতএব, বেতন বৃদ্ধির জন্য কোম্পানির উপর চাপ সৃষ্টি করতে কাজ বন্ধ করা যাবে না। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও কর্মচারীকে এমন কিছু করতে বলা জায়েয নয় যা চুক্তি ভঙ্গের কারণ হয়, যেমন চুক্তির মেয়াদকালে ধর্মঘট করা। তবে হ্যাঁ, কর্মচারী বা ইউনিয়ন চুক্তি ভঙ্গ ছাড়া বেতন বৃদ্ধির জন্য দাবি করতে পারে। পক্ষান্তরে কোম্পানি সেই দাবি মানতে বাধ্য নয়, তারা চাইলে গ্রহণ করতে পারে, চাইলে প্রত্যাখ্যান করতে পারে। তাদের উপর কেবল সেই বিষয়গুলোই বাধ্যতামূলক যা চুক্তিতে নির্ধারিত হয়েছে। আল্লাহই সর্বাধিক অবগত (ইসলাম ওয়েবসাইট, ফৎওয়া নং-৫২২৮৮, ৩রা রজব ১৪২৫ হিজরী মোতাবেক ১৮/০৮/২০০৪ খ্রি.)।

উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, যে দিন কাজ করেনি, সে দিনের বেতন নেয়া নীতিগতভাবে জায়েয নয়। কারণ কাজ না করে সেই দিনের পারিশ্রমিক নেয়া হলে তা খিয়ানতের শামিল হতে পারে। কারণ পারিশ্রমিক কাজের বিনিময়ে। কিন্তু যদি সরকার/প্রতিষ্ঠানের নীতিমালায় বৈধ ধর্মঘটের অধিকার থাকে এবং স্পষ্টভাবে বলা থাকে যে, সে সময়ের বেতন কর্তন করা হবে না, তাহলে সেটি চুক্তির আওতায় পড়বে। এ ক্ষেত্রে বেতন নেয়া হারাম বলা যাবে না, কারণ মালিক পক্ষই তা অনুমোদন করেছে।


প্রশ্নকারী : কামরুল ইসলাম আশেক, কুতুবদিয়া, কক্সবাজার।





প্রশ্ন (২২) : শী‘আদের ভ্রান্ত আক্বীদাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআন হিফয করার পর ভুলে যাওয়ার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ‘ওশর’ শব্দের অর্থ কী? কৃষিপণ্যের যাকাতের নিছাব ও পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : তাসবীহ কি দু’হাতের আঙ্গুলেই গণনা করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : নিকটাত্মীয়দের উপস্থিত হওয়ার জন্য মৃত ব্যক্তিকে দাফন করতে দেরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের উপার্জিত হারাম অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আওয়াল ওয়াক্তে ছালাত আদায় না করলে ছালাত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : জনৈক ব্যক্তির জীবনে রাশি রাশি পাপে ভরপুর। বর্তমানে সে এক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা নেয়ার বহু চেষ্টা করেও কোন লাভ হয়নি। ডাক্তার বলেছেন, এই রোগের কোন চিকিৎসা নেই। এ পর্যায়ে এসে তিনি অত্যন্ত অনুতপ্ত এবং গুনাহ থেকে তওবা করতে ইচ্ছুক। এমন ব্যক্তির তওবা শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি বিবাহ করার পর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে, ঐ ব্যক্তির স্ত্রী তার দুধ বোন। এখন তাদের দু’জনের ব্যাপারে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : একই রাতে দুইবার বিতর পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীর সংখ্যা অধিক হবে। এর কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ