শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
উত্তর : ছালাতে নিয়মিত না হলে অন্যান্য কোন আমল কবুল হবে না। কারণ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোন ব্যক্তি যদি অলসতাবশত অনিয়মিত ছালাত আদায় করে (অর্থাৎ কখনো পড়ে, কখনো ছাড়ে), তবে তার দান-ছাদাক্বাহর ছাওয়াব কবুল হওয়ার সম্ভাবনা নেই। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ‘ক্বিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম তার ছালাতের হিসাব নেয়া হবে। যদি ছালাত ঠিক থাকে, তবে সে সফলকাম হবে ও মুক্তি পাবে। আর যদি ছালাত নষ্ট হয়, তবে সে ক্ষতিগ্রস্ত ও বিফল হবে’ (তিরমিযী, হা/৪১৩; নাসাঈ, হা/৪৬৫, সনদ ছহীহ)।

শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) এবং শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ)-সহ অনেক আরব আলেম মনে করেন যে, যারা ইচ্ছা করে ছালাত ছেড়ে দেয়, তাদের অন্যান্য নেক আমল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ছালাত হল ইসলামের খুঁটি। যে ব্যক্তি তা নষ্ট করল, সে অন্যান্য আমলকে আরও বেশি নষ্টকারী। আলেমদের বিশুদ্ধ মত অনুযায়ী ছালাত ত্যাগ করা ‘কুফরে আকবার’ বা বড় কুফরী’ (মাজমূঊ ফাতাওয়া, ১০/২৩৩ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন, لَئِنۡ  اَشۡرَکۡتَ لَیَحۡبَطَنَّ عَمَلُکَ ‘যদি তুমি শিরক করো, তবে তোমার আমলসমূহ অবশ্যই বিফলে যাবে’ (সূরা আয-যুমার : ৬৫)।


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।





প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির নামে, মসজিদে হালাকা করা অর্থাৎ দু‘আ বা যিকিরের আয়োজন করা, কোন দু‘আর মাহফিল করা বা কোন হুজুর ডেকে কুরআন খতম পড়ানো ও খাওয়ানো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মাহরাম ছাড়া নারীর সফর করা হারাম। প্রশ্ন হল- শরী‘আতের দৃষ্টিতে মাহরামের শর্তাবলী কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বর্তমানে ছোট বাচ্চাদের খেলনা হিসাবে বিভিন্ন প্রাণীর আকৃতির পুতুল বানানো হচ্ছে। বাচ্চাদের এগুলো ক্রয় করে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি একটি হিমাগারে চাকরি করি। আমি যদি আমার বন্ধুর আলু বিক্রয় করে দেই। ক্রেতা যদি ক্রয় মূল্য পরিশোধ করার পর আমাকে অতিরিক্ত টাকা দেন তাহলে তা নেওয়া আমার জন্য জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ইসলামী শূরার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের রিংটোন হিসাবে দু‘আ বা কুরআনের আয়াত ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হিবা কী ও কিভাবে সংঘটিত হয়? কোন্ ধরনের বস্তুতে হিবা শুদ্ধ হয়? হিবা এবং ছাদাক্বার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : গোসলের ফরয কয়টি ও কী কী? অনেকে মনে করেন কুলি ও নাকে পানি না দিলে গোসল হবে না। এই বক্তব্য কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : জানাজা ছালাতের ছুটে যাওয়া অংশ আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ফজরের ছালাতে ২য় রাক‘আতে ইমাম ৩টা সিজদা দেন। মুছল্লীদের কেউ লোকমা দেননি। এভাবে ছালাত শেষ হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ