রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সাহু সিজদা হল- ভুল সংশোধনী। ছালাতে ভুলক্রমে কোন ‘ওয়াজিব’ তরক হলে শেষ বৈঠকের তাশাহ্হুদ শেষে সালাম ফিরানোর পূর্বে সিজদায়ে সাহু দিতে হয়। রাক‘আতের গণনায় ভুল হলে বা সন্দেহ হলে বা কম বেশী হয়ে গেলে বা ১ম বৈঠকে না বসে সোজা দাঁড়িয়ে গেলে ইত্যাদি কারণে এবং মুক্তাদীগণের মাধ্যমে ভুল সংশোধিত হলে ‘সিজদায়ে সাহু’ আবশ্যক হয়। ছালাতের ওয়াজিব তরক হলে ‘সিজদায়ে সাহু’ ওয়াজিব হবে এবং সুন্নাত তরক হলে ‘সিজদায়ে সাহু’ সুন্নাত হবে (শাওকানী, আ-সায়লুল জাররার, ১ম খণ্ড, পৃ. ২৭৪)। যদি ইমাম ছালাত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন কিংবা সরবে ‘সুবহানাল্লাহ’ বলার মাধ্যমে লোকমা দিয়ে মুক্তাদীগণ ভুল ধরিয়ে দেন, তাহলে তিনি শেষ বৈঠকের তাশাহ্হুদ, দরূদে ইবরাহীম ও অন্যান্য দু‘আ পড়ার শেষে তাকবীর দিয়ে পরপর দু’টি ‘সিজদায়ে সাহু’ দিবেন অতঃপর সালাম ফিরাবেন (ছহীহ মুসলিম, হা/৫৭১; মুসনাদে আহমাদ, হা/১১৭৯৯; মিশকাত, হা/১০১৫)। আবার ইমাম যদি রাক‘আত বেশী পড়ে সালাম ফিরিয়ে দেন, অতঃপর ভুল ধরা পড়ে, তাহলে (পূর্বের ন্যায় বসে) তাকবীর দিয়ে ‘সিজদায়ে সাহু’ দিয়ে সালাম ফিরাতে হবে (ছহীহ বুখারী, হা/৪০৪, ১২২৬, ৭২৪৯; ছহীহ মুসলিম, হা/৫৭২; আবূ দাঊদ, হা/১০১৯; তিরমিযী, হা/৩৯২; নাসাঈ, হা/১২৫৪, ১২৫৬, ১২৫৯; মিশকাত, হা/১০১৬)।

এছাড়া ইমাম যদি রাক‘আত কম করে সালাম ফিরিয়ে দেন, তখন তাকবীর দিয়ে উঠে দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবেন ও সালাম ফিরাবেন। অতঃপর তাকবীর সহ দু’টি ‘সিজদাহে সাহু’ দিয়ে পুনরায় সালাম ফিরাবেন (ছহীহ বুখারী, হা/৪৮২; ছহীহ মুসলিম, হা/৫৭৩; আবূ দাঊদ, হা/১০০৮; নাসাঈ, হা/১২২৪; মিশকাত, হা/১০১৭)। অন্যদিকে যদি ছালাতের কমবেশী যাই-ই হোক সালামের আগে বা পরে দু’টি ‘সিজদায়ে সাহু’ দিবেন (ছহীহ মুসলিম, হা/৫৭২)। তবে ছালাতে ভুল করলে প্রায় মুছল্লী তাশাহ্হুদ পড়ে ডান দিকে একবার সালাম ফিরায় অতঃপর ‘সিজদায়ে সাহু’ দিয়ে আবার তাশাহ্হুদ পড়ে। এই আমল ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে একদিকে সালাম ফিরানোর কোন দলীলই নেই। একেবারেই ভিত্তিহীন। আর ‘সিজদায়ে সাহু’র পর তাশাহ্হুদ পড়া সম্পর্কে মাত্র একটি বর্ণনা এসেছে। কিন্তু সেটাও যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/১০৩৯, পৃঃ ৮৩; বিস্তারিত দ্র. তানক্বীহ, পৃ. ৩৩২-৩৫)। উক্ত হাদীছ ছহীহ হাদীছেরও বিরোধী। কারণ একই রাবী থেকে ছহীহ বুখারীতে হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু সেখানে তাশাহ্হুদ পড়ার কথা নেই (ছহীহ বুখারী, হা/৪৮২ (ইফাবা হা/৪৬৬); মিশকাত হা/১০১৭)।


প্রশ্নকারী : ওমর ফারুক, দিনাজপুর।




প্রশ্ন (২১) : অনেক আগের তৈরি করা মসজিদ। কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি সেই মসজিদের ক্বিবলা ভুল প্রমাণিত হয়, তাহলে সেই মসজিদে ছালাত আদায় করলে ছালাত আদায় হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিধর্মীদের দোকান থেকে বিশেষ করে হিন্দুদের দোকান থেকে মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় পণ্য ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ছালাতে হাত বাঁধার বিশুদ্ধ নিয়ম কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : অনেকেই হাতের আঙ্গুলে চুমু দিয়ে বা ফুঁ দিয়ে চোখ স্পর্শ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছালাতে মাঝে মধ্যে রুকূতে সিজদার তাসবীহ অথবা সিজদাতে রুকূ-র তাসবীহ পড়ে ফেলি। রুকূ‘-সিজদাহ সম্পূর্ণ হওয়ার পর মনে পড়ে আমি ভুল করেছি। এই ক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : প্রচলিত চার মাযহাব কি স্ব স্ব ইমাম সৃষ্টি করেছেন, না-কি তাঁদের মৃত্যুর পরে তৈরি হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : দুর্নামের ভয়ে ভালো কাজ করলে রিয়া হয় কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হেজবুত তাওহীদ কী? তাদের আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : পেশাব করে ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ৪০ কদম হাঁটা বা উঠাবসা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ‘রাহে বেলায়েত’ নামক বইয়ের ৮৯ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুল্লাহ, আল্লাহু আকবার পড়লে মুনাফিক হতে মুক্তি পাওয়া যায় (নাসাঈ ৬/২১০)। উক্ত বর্ণনা ছহীহ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ছালাত শেষে ইমাম যখন সালাম ফিরাবে, তখন মুছল্লীদেরকে কি উক্ত সালামের জবাব প্রদান করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : বাকপ্রতিবন্ধী কেউ পশু যব্হ করলে তার গোশত খাওয়া যাবে কি? তিনি ‘বিসমিল্লাহ’ বা ‘আল্লাহু আকবার’ বলছেন কি-না তা বুঝা যায় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ