রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মধ্যস্থতাকারী হিসাবে হেডমিস্ত্রী লেবারদের নিকট থেকে কমিশন নিতে পারেন। এটা দোষনীয় নয়। কিন্তু প্রতারণা বা যুলম করা যাবে না। প্রকৃতপক্ষে মধ্যস্থতাকারী বলতে বুঝায়, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে মধ্যস্থতা করা। দালাল সেই ব্যক্তি যে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে মধ্যস্থতা করে বিক্রয় সম্পাদন করে। সে ক্রেতাকে পণ্যের দিকে নির্দেশ করে এবং বিক্রেতাকে দামের দিকে নির্দেশ করে (আল-মাউসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ১০/১৫১ পৃ.)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মধ্যস্থতাকারী হিসাবে চুক্তিকৃত কমিশন নেয়ার বিধান কী? এতে তার কোন পাপ হবে কি? উত্তরে তাঁরা বলেন, ‘যদি বর্ণিত অবস্থা সত্য হয়, তবে আপনার জন্য সেই কমিশন নেয়া জায়েয এবং তাতে কোন পাপ হবে না’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৩/১২৫-১৩১ পৃ.)। তবে তা হতে হবে নির্ধারিত এবং ইনছাফ ভিত্তিক (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ২৬/৬০ পৃ.)।

শাইখ ইবনে বায (রাযিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দোকান বা ফ্ল্যাট খুঁজে দেয় এমন ব্যক্তিকে কি দালালী হিসাবে বিনিময় প্রদান করা যাবে? উত্তরে তিনি বলেন, ‘এতে কোন সমস্যা নেই, কারণ এটি একটি পারিশ্রমিক। তবে শর্ত হল- এতে কোন ধরনের বিশ্বাসঘাতকতা বা প্রতারণা থাকবে না, বরং আমানতদারিতা ও সততার ভিত্তিতে কাজ করতে হবে। যদি তুমি সত্যবাদী হও এবং প্রার্থিত বস্তু খুঁজে দিতে আমানতদারীতা প্রদর্শন কর, যাতে কোন প্রতারণা বা যুলম না থাকে, না ভাড়াটিয়ার প্রতি না বাড়ির মালিকের প্রতি, তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো কাজ করছ’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৯/৩৫৮ পৃ.)।


প্রশ্নকারী : নূরুল ইসলাম, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (৪) : আখেরী চাহার শোম্বা কী? শরী‘আতে এর কোন ভিত্তি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নবী করীম (ﷺ)-এর ই‘তিকাফ কেমন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কেউ যদি বলে আমি হস্তমৈথুন করলে আমি ঈমান হারাবো সে হস্তমৈথুন করলে তার কি ঈমান চলে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাতের মধ্যে হাসির শব্দ যদি নিজের কানে শুনি কিন্তু অন্য কেউ না শুনে, তাহলে কি উক্ত ছালাত নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আরাফার মাঠে অবস্থানের জন্য কি পবিত্রতা অর্জন করা শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : একজন পুরুষ চারটি বিয়ে করতে পারবে। প্রশ্ন হল চারটি বিয়ে করার পর এদের মধ্যে একজন মারা গেলে বা ত্বালাক্ব হলে আবারও বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : তাবলীগ জামায়াতের ‘ফাযায়েলে হজ্জ’ বইয়ের ৯২ পৃষ্ঠায় উল্লেখ আছে যে, জামে মসজিদে বার হাজার পাঁচশ’ (১২,৫০০) ছালাতের ছওয়াব। মসজিদে আকছার ছওয়াব বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ (৬২,৫০০০০০০), মদীনার মসজিদের ছওয়াব তিন নিল বার খর্ব পঞ্চাশ আরব (৩১২৫০০০০০০০০০০) এবং হারাম শরীফের ছওয়াব একত্রিশ শঙ্ঘ পঁচিশ পদ্ম, (৩১২৫০০০০০০০০০০০০০০০)। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : দাজ্জাল যখন বের হবে তখন কি মৃতদেরকেও জীবিত করা হবে, না শুধু জীবিতদের ওপরই প্রকাশিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘রিযিক’ এবং ‘বিবাহ’ কি লাওহে মাহফূযে লিখিত আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : খুলা ত্বালাক্বের কোন ইদ্দত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ