রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : একজন সৎ মহিলা যদি সাক্ষ্য দেয় যে, শিশুর দুই বছরের মধ্যে নির্দিষ্টভাবে পাঁচবার দুধপান করিয়েছেন, তাহলে বিবাহ বিচ্ছিন্ন করতে হবে। কারণ সে মহিলা যদি সৎ হয় এবং দুই বছরের মধ্যে পান করানোর কথা স্বীকার করে, তবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। কিন্তু পাঁচবার দুধপান করানো ও দুই বছরের মধ্যে সংঘটিত হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়া অপরিহার্য (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২১/৫৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২২/২৪০; আশ-শারহুল মুমতি‘, ১৩/৪৫৬ পৃ.)। উক্ববা ইবনুল হারিছ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, তিনি আবূ ইহাব ইবনু আযীয (রাযিয়াল্লাহু আনহু)-এর কন্যাকে বিয়ে করলে তাঁর নিকট জনৈকা স্ত্রীলোক এসে বললেন, আমি ‘উক্ববাহ (রাযিয়াল্লাহু আনহু) এবং সে যাকে বিয়ে করেছে তাকে (আবূ ইহাবের কন্যাকে) স্তন্যপান করিয়েছি। উক্ববাহ (রাযিয়াল্লাহু আনহু) তাকে বললেন, আমি জানি না আপনি আমাকে স্তন্যপান করিয়েছেন, আর (ইতোপূর্বে) আপনি আমাকে একথা জানানওনি।
অতঃপর তিনি মদীনায় আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট গেলেন এবং তাঁকে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এ কথার পর তুমি কীভাবে তার সঙ্গে সংসার করবে? অতঃপর উকবাহ তাঁর স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন (ছহীহ বুখারী, হা/৮৮, ২০৫২; নাসাঈ, হা/৩৩৩০)। ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) ও ছানা‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, উপরিউক্ত হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, একজন মহিলার সাক্ষ্য গ্রহণ করা জায়েয (তুরুকুল হুকমিয়্যাহ, পৃ. ৭০; সুবুলুস সালাম, ২/৩১৭; নাইলুল আওত্বার, ৬/৩৭৯; আশ-শারহুল মুমতি‘, ১৩/৪৫৬; মাত্বালিবু আওলান নূহা, ৫/৬১২ পৃ.)।

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন বাচ্চা দু’বছর বয়সের মধ্যে কোন মহিলার স্তন থেকে পাঁচবার স্তন্যপান করে, তবেই ঐ মহিলা তার দুধমাতা হিসাবে সাব্যস্ত হবে’ (ফাতাওয়া আল-কুবরা, ৩/১৫৯-১৬৩; মাজমূূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৪/৫৭ পৃ.)। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ছহীহ বুখারী, মুয়াত্তা মালিক ও আহমাদ এ পাঁচবারের কথাই বর্ণিত হয়েছে। অতএব পাঁচবারের কমে দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না (নাইলুল আওত্বার, ৬/৩৬৭-৩৭৩; আস-সাইলুল জার্রার, পৃ. ৪৭১)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, কুরআনে এ আয়াতটি নাযিল হয়েছিল عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ অর্থাৎ ‘দশবার স্তন্যপানে হারাম সাব্যস্ত হয়’। অতঃপর তা মানসূখ বা রহিত হয়ে যায় ‘خَمْسٍ مَعْلُومَاتٍ’ এর দ্বারা অর্থাৎ ‘পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয়’। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন অথচ ঐ আয়াতটি কুরআনের আয়াত হিসাবে তিলাওয়াত করা হত’ (ছহীহ মুসলিম, হা/১৪৫২; নাসাঈ, হা/৩৩০৭)।


প্রশ্নকারী : আসাদুযযামান, যশোর।





প্রশ্ন (৩২) : মাছ মরে পানির উপরে ভেসে উঠলে তা খাওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরী‘আতে কী কী শর্ত উল্লেখ করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি হালাল ব্যবসা করে। উক্ত ব্যবসার সাথে একজন হারাম উপার্জনকারী অংশগ্রহণ করতে চায়। এ অবস্থায় তার সাথে এ ব্যবসা করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মূর্তি পূজার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহিলাদের দ্বারা একটি ইয়াতীম বালিকা মাদরাাসা পরিচালিত হয়। যেখানে ৪৫/৫০ জন বাচ্চা আছে। যাদের বয়স ৭ বৎসর থেকে ১৫/১৬ বৎসর পর্যন্ত। তাদের ঘরের বাইরে খেলাধূলা করার কোনো সুযোগ নেই।  এমতাবস্থায়  তারা কি ঘরের মধ্যে লুডু, ক্যারাম বোর্ড ও দাবা, খেলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যাদুবিদ্যা শেখার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : যিলহজ্জ মাসে আইয়ামে বীযের নফল ছিয়াম কিভাবে রাখবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জানাযার ছালাতের সময় লাশ সামনে রেখে মৃতের ঋণ ও অছিয়ত সংক্রান্ত কথা বলা ছাড়াও সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার সুযোগ দেয়া হয়। এরূপ করা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে। তার তাওবা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমরা দুই ভাই এক বোন। বড় ভাই এক ছেলে সন্তান রেখে বাবার আগেই মারা গেছেন। পরে বাবাও মারা যান। বাবার মারা যাওয়ার পর বাবার অছিয়ত অনুযায়ী ভাতিজাকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার সমপরিমাণ অংশ দিয়েছি। আমার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে। এখন আমার ভাতিজা কি আমার মৃত্যুর পর আমার সম্পদের অংশ পাবে? পেলে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সন্তানের খাৎনা করার সময় মুখে ক্ষীর দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় চারপাশে পান রাখা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৫) : বর্তমানে অধিকাংশ মসজিদে কাতারের মধ্যে পরস্পরের পায়ের মাঝে ‘চার আঙ্গুল’ পরিমাণ ফাঁক রেখে ছালাত আদায় করা হয় এবং পায়ে পা মিলালে অন্যকে অপমান করা হয় মর্মে ধারণা প্রচলিত আছে। উক্ত ধারণ কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ