বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
উত্তর : সুগন্ধি ও আতর দুনিয়ার ভোগ্যসামগ্রী ও শোভা। নবী (ﷺ) বলেন, দুনিয়ার ভোগ্য জিনিসের মধ্যে আতর তাঁর কাছে খুবই প্রিয় (নাসাঈ, হা/৩৯৩৯)। নিঃসন্দেহে বাস্তবতা হচ্ছে নিম্ন দামের সুগন্ধির চেয়ে উচ্চমূল্যের সুগন্ধির ঘ্রাণ হৃদয়গ্রাহী ও দীর্ঘমেয়াদি। এ কারণে দামী সুগন্ধি ক্রয় করা অপচয় হিসাবে গণ্য হবে না। তবে দামী সুগন্ধি ক্রয় করার মত অর্থ তার কাছে না থাকলে এর জন্য ঋণ করা উচিত নয়। এতে গর্ব, অহংকার ও বড়াই করা যাবে না (আল-লিক্বা আশ-শাহরি, পৃ. ৩৭, প্রশ্ন নং-১৬)।

শায়খ উছায়মীন বলেন, সুগন্ধির ব্যাপারে বক্তব্য হল, কোন মানুষ যদি বিত্তবান হয় এবং তিনি যদি ভালমানের দামী সুগন্ধি ক্রয় করেন তাহলে সেটি অপচয় হিসাবে গণ্য হবে না। বিশেষতঃ ভালোমানের সুগন্ধির ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকে এবং ঘ্রাণ হৃদয়গ্রাহী হয়। আর যদি মধ্যবিত্ত শ্রেণী ও গরীব শ্রেণীর মানুষ হয়, তাহলে এমন ব্যক্তির জন্য এ ধরণের সুগন্ধি ক্রয় করা অপচয় হিসাবে গণ্য হবে। আল্লাহই সর্বজ্ঞ’ (লিক্ব আল-বাব আল-মাফতূহ, প্রশ্ন নং-২৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭০১১)।


প্রশ্নকারী : তানভীর আহমাদ, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (২১) : পড়ার জন্য আমার সংগ্রহে অনেক বইয়ের পিডিএফ আছে। আমি জানি না যে, প্রকাশনী বা লেখক থেকে এগুলোর অনুমোদন আছে কি নেই। যদি না থাকে তাহলে সেগুলো পড়া বা সংগ্রহে রাখা কি গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন ব্যক্তি জ্বিনের আছর বা বদনযরে আক্রান্ত কি-না সেটা কিভাবে জানা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সন্তান জন্ম হওয়ার ৩০ মিনিট পরে মারা গেলে তার আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন সূদী ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি করা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আশূরার দিনে সংঘটিত হওয়া কোন্ কোন্ ঘটনা ছহীহ ও প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : শয়তানের ওয়াসওয়াসা কি বান্দার ঈমানকে নষ্ট করে দেয়? শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সুস্থ সক্ষম পিতা-মাতার জন্য বদলি ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূর্যাস্তের সময় ‘দুখূলুল মসজিদ’ আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ফাতাওয়া গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে শারঈ মানদণ্ড কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জনৈক বক্তা বলেন, পাঁচটি বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত- কুরআনের মুছহাফের দিকে দৃষ্টি দেয়া, কা‘বা, মাতা-পিতা, যমযম এবং আলেমের চেহারার দিকে দৃষ্টি দেয়া। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : নিম্নের দু‘আটি পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ