রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : সত্যের আলোকে হাসি-খুশি ও বৈধ বিনোদন ইসলামের একটি অনুপম নিদর্শন। আল্লাহ তা‘আলা এর বৈধতা দিয়ে বলেন, فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا  ‘কাজেই এতে তাদের আনন্দিত হওয়া উচিত’ (সূরা ইউনুস: ৫৮)। নবী (ﷺ) মৃদু হাসতেন। কখনোই অট্টহাসি দিতেন না। তাঁর মুখমণ্ডলের উজ্জ্বল হাসির আভা ছড়িয়ে পড়ত সর্ব কোণে। তিনি সদা প্রফুল্ল থাকতেন। কখনোই গোমড়ামুখো থাকতেন না। তবে দুশ্চিন্তায় পড়লে তার ছাপ চেহারায় পড়ত এবং তখন তিনি ছালাতে রত হতেন (আবূ দাঊদ, হা/১৩১৯; ছহীহুল জামি‘, হা/৪৭০৩)। তিনি সত্যের আলোকে হালকা রসিকতা করতেন। যেমন:

একদিন স্ত্রী আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর নিকটে এসে তার এক বৃদ্ধা খালা রাসূল (ﷺ)-কে বললেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার জন্য আল্লাহর নিকটে দু‘আ করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। জবাবে রাসূল (ﷺ) বললেন, হে অমুকের মা! কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। একথা শুনে উক্ত মহিলা কান্না শুরু করল। তখন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বললেন, তাদের কী দোষ? জবাবে রাসূল (ﷺ) তাকে সান্ত¦না দিলেন এবং স্বীয় উক্তির অর্থ এই বর্ণনা করলেন যে, বৃদ্ধারা যখন জান্নাতে যাবে, তখন বৃদ্ধা থাকবে না, বরং যুবতী হয়ে প্রবেশ করবে। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করে শোনালেন।

اِنَّاۤ  اَنۡشَاۡنٰہُنَّ  اِنۡشَآءً- فَجَعَلۡنٰہُنَّ  اَبۡکَارًا- عُرُبًا  اَتۡرَابًا- لِّاَصۡحٰبِ الۡیَمِیۡنِ

আমরা জান্নাতী নারীদের বিশেষরূপে সৃষ্টি করেছি। অতঃপর তাদের চিরকুমারী করেছি। সদা সোহাগিনী, সমবয়স্কা। ডান সারির লোকদের জন্য’ (সূরা আল-ওয়াক্বি‘আহ: ৩৫-৩৮; ইবনু কাছীর উক্ত আয়াতের ব্যাখ্যা দ্র.)। অন্য বর্ণনায় এসেছে, ‘জান্নাতবাসী নারী-পুরুষ সবাই ৩০ থেকে ৩৩ বছর বয়সী হবে’ (তিরমিযী, হা/২৫৪৫; মুসনাদে আহমাদ, হা/২২১৫৯; সিলসিলা ছহীহাহ, হা/২৯৮৭)।

আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) আমাদের সাথে উৎফুল্ল মেজাজ ও সম্প্রীতি প্রদর্শন করতেন। এমনকি আমার ছোট ভাই আবূ উমায়ের একটি ‘নুগায়ের’ অর্থাৎ লাল ঠোট ওয়ালা চড়ুই জাতীয় পাখি পুষত। যা নিয়ে সে খেলা করত। রাসূল (ﷺ) যখন এসে তাকে খেলতে দেখতেন, তখন বলতেন, يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ‘হে আবূ উমায়ের! কী করছে তোমার নুগায়ের?  ‘উমায়র-এর একটি ছোট্ট বুলবুল পাখি ছিল। সে সেটা নিয়ে খেলা করত। পাখিটি মরে গিয়েছিল’ (ছহীহ বুখারী, হা/৬১২৯, ৬২০৩)।


প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।





প্রশ্ন (২৭) : বিবাহের পূর্বে বাগদানের আংটি পড়ানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে কি সরাসরি মুশরিক হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : পাঁচটি রাত জেগে ইবাদত করলে তার জন্য জান্নাত যরূরী হয়ে যাবে। (১) তারবিয়ার রাত বা যিলহজ্জের ৮ তারিখের রাত, (২) আরাফার রাত, (৩) কুরবানীর রাত ,(৪) ঈদুল ফিতরের রাত ও (৫) ১৫ শা‘বানের রাত। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একজন ছেলে এক মেয়েকে বিয়ের জন্য পসন্দ করেছেন। কিন্তু পরে জানতে পারেন যে মেয়েটির হেপাটাইটিস-বি। এই মুহূর্তে তাকে বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কুরবানীর গোশত কয় ভাগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সমাজের একশ্রেণীর মানুষ বিশ্বাস করে যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর থেকে সালামের উত্তর দেন। এমনকি কখনো হাত বের করে দেন। উক্ত বিশ্বাস কতটুকু শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ভিসা প্রসেসিং ব্যবসা কি জায়েয? এ বিষয়ে আলেমদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বিদ‘আতী প্রতিষ্ঠানে দান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে শরী‘আতের নামে একটি কথা চালু আছে যে, মুহাররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ছিয়াম পালন করলে ৫০ বছরের নফল ছিয়ামের নেকী লেখা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মহান আল্লাহ বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত্য করা, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের উলিল আমরের আনুগত্য কর’ (সূরা আন-নিসা : ৫৯)। উক্ত আয়াতে وَ اُولِی الۡاَمۡرِ দ্বারা কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ