মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : জিন হচ্ছে একধরনের অদৃশ্য সৃষ্টি- যারা মানুষের দৃষ্টিসীমার বাইরে বসবাস করে। তবে হাদীছের ভাষ্যমতে সাপ জিন রূপে এসে থাকতে পারে। আবার সব সাপ-ই জিন নয়। তাই বাসায় দেখা সাপ যদি জিন মনে হয়, তা নির্ধারণে কিছু ইসলামী নিদর্শন রয়েছে। আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদীনায় কিছু জিন ইসলাম গ্রহণ করেছে। যদি তোমরা তাদের (রূপধারী) কিছু দেখো, তাহলে তিনবার সতর্ক করো। এরপরও যদি না সরে, তবে মেরে ফেলো; কারণ তা শয়তান’ (ছহীহ মুসলিম হা/২২৩৬)। শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, السُّنة أن يُنذر الحيَّة ثلاثًا، فإن لم تذهب تُقتل، لاحتمال أن تكون من الجنّ ‘সুন্নাহ হল- সাপকে তিনবার সতর্ক করা। যদি না সরে, তাহলে মেরে ফেলা, কারণ এটি জিন হওয়ার সম্ভাবনা থাকতে পারে’ (ফাতওয়া নূরুন আলাদ দারব)

সাপ জিন না সাধারণ, তা চেনার কিছু আলামত অস্বাভাবিকভাবে আচরণ করা। যেমন একবার দেখলেন, আবার হঠাৎ গায়েব হয়ে গেল; গন্ধ, আওয়াজ, কিছুর চলাফেরা- কিন্তু কিছু দেখা যায় না; এগুলো অনেক সময় জিনের উপস্থিতির লক্ষণ হতে পারে। একই সাপ বারবার ফিরে আসে তাড়ানোর পরও জায়গা ছাড়ে না, সাপের রঙ ও আকৃতি খুবই অস্বাভাবিক। যেমন একদম কালি রঙের, চোখ জ্বলজ্বলে ইত্যাদি।


প্রশ্নকারী : শাহীদুল ইসলাম, কালিহাতী, টাংগাইল।





প্রশ্ন (১০) : ছিয়াম শুরু করা ও শেষ করার জন্য জ্যোর্তিবিদ্যার উপর নির্ভর করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সক্ষম বাবা-মায়ের উপর সাবালক ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের দায় আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক বক্তা বলেন, কুরবানীর মাংস তিনদিনের বেশি খাওয়া যাবে না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আল্লাহর পথে দাওয়াতের হুকুম ও ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ছালাতের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই আযান দিলে আযান শুদ্ধ হবে কি? এক্ষেত্রে করণীয় কী?. - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : প্রয়োজনে কথা বলার সময় বেগানা নারী চেহারা দিকে তাকানো যাবে? তাকানো না গেলে অনেক সময় পিছন দিক থেকে ডাক দিলে কে ডাকছে দেখার জন্য তাকাতে হয়Ñ এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ ধরণের ইমামের পিছনে ছালাত হবে না? পাড়ার ইমাম আমলগত বিদ‘আত করে এমন ইমামের বেতন ভাতার জন্য দান করা করা যাবে কি? আবার বাইরে কোথাও গেলে আমি ইমামের আক্বীদা সম্পর্কে জানি না, তখন কী করব? একাই ছালাত আদায় করব, না-কি জামা‘আতে ঐ ইমামের সাথে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছোট বাচ্চাদের প্রাণীর খেলনা বা প্রাণীর ছবিযুক্ত খেলনা দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মহিলারা কি ঠোটে লিপিস্টিক লাগাতে পারবে, বিশেষ করে ছালাত আদায়কারী মহিলা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : একজন স্বামী রাগের মাথায় বলে- ‘তোমাকে ডিভোর্স, তোমার ১৪ গুষ্টিকে ডিভোর্স’। কিন্তু স্বামীর ত্বালাক্ব দেয়ার কোন নিয়ত (ইচ্ছা) ছিল না। সে কথাগুলো শুধু রাগ ও গালির ভাষায়, ত্বালাক্বের উদ্দেশ্য ছাড়া উচ্চারণ করেছে। স্বামী জানে যে, ‘তোমাকে ত্বালাক্ব দিলাম’- এই কথা নিয়তসহ বললে তবেই ত্বালাক্ব হয়। ইংরেজিতে ডিভোর্স, বললে হয় না। এখন প্রশ্ন হলো- এই অবস্থায় স্বামীর উক্তি ‘তোমাকে ডিভোর্স, তোমার ১৪ গুষ্টিকে ডিভোর্স’। বলার মাধ্যমে তাদের মধ্যে ত্বালাক্ব সংঘটিত হয়েছে কি না? যদি হয়, তাহলে কয়টা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইমামের কুরআন তেলওয়াত শুদ্ধ না হলে, মুক্তাদির ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ