রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : হজ্জ বা ওমরাহর মত ইবাদতের স্থানে গিয়ে নিজেদের প্রদর্শনের জন্য ছবি তোলা ও প্রচার করা শরী‘আত সম্মত নয়। ইসলামে যেকোন ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হল ‘ইখলাছ’। এর অর্থ, কাজটি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা; সেখানে মানুষের প্রশংসা বা সমাজে খ্যাতি অর্জনের সামান্যতম উদ্দেশ্যও থাকতে পারবে না। যখন কেউ ইবাদত করে তা অন্যদের দেখানোর জন্য বা প্রশংসা কুড়ানোর জন্য করে, তখন তা রিয়া হিসাবে গণ্য হয়। রিয়া বা লোক দেখানো কাজকে রাসূলুল্লাহ (ﷺ) ছোট শিরক বলে অভিহিত করেছেন। রিয়া ইবাদতের ছাওয়াবকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ ‘নিশ্চয় সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল’ (ছহীহ বুখারী, হা/১)। 

রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي، تَرَكْتُهُ وَشِرْكَهُ  ‘আমি অংশীদারিত্ব (শিরক) থেকে অংশীদারদের মধ্যে সবচেয়ে অমুখাপেক্ষী। অতএব যে ব্যক্তি এমন কোন কাজ করল, যাতে সে আমার সাথে অন্য কাউকে শরীক (অংশীদার) করেছে, আমি তাকে এবং তার সেই শিরকের কাজকে প্রত্যাখ্যান করি’ (ছহীহ মুসলিম, হা/২৯৮৫)। অতএব, ইবাদতের পবিত্র ভূমিতে মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ না করে ক্যামেরায় নিবদ্ধ করা এবং তা প্রচার করে নিজের ধার্মিকতা জাহির করা ইখলাছের পরিপন্থী এবং রিয়া নামক বড় পাপের অন্তর্ভুক্ত।


প্রশ্নকারী : খন্দকার আতিকুর রহমান, উত্তরা ঢাকা।





প্রশ্ন (১২) : নারীদেরকে পড়িয়ে প্রাপ্ত বেতনের অর্থ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘ছালাতুল ইশরাক্ব’, ‘ছালাতুয যুহা’ এবং ‘ছালাতুল আউওয়াবীন’ বলতে কোন্ কোন্ ছালাতকে বুঝানো হয় এবং এই সকল ছালাতের ফযীলত কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক ছাহাবী রাসূল (ﷺ)-এর নিকট এসে বিনীতভাবে বললেন, দুনিয়া আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ তিনি দারিদ্র্যের কথা বলেন। তখন রাসূল (ﷺ) বললেন, ‘তুমি কি সেই তাসবীহ মুখস্থ করনি, যা ফেরেশতাদের তাসবীহ এবং এর বরকতে রিযিক প্রদান করা হয়? এই দুনিয়ার চাহিদা তোমার কাছে প্রচুর পরিমাণে আসবে। প্রতিদিন ভোরবেলা তথা সুবহে ছাদিকের পর এই তাসবীহটি প্রতিদিন ১০০ বার পড়ুন। তাসবীহটি হল- ‘সুবহা-নাল্ল-হি ওয়া বিহামদিহি, সুবহা-নালল্ল-হিল আযীম ওয়াবিহামদিহি এবং আস্তাগফিরুল্লাহ’। অতঃপর সাতদিন পর, সেই একই ছাহাবী আবার এলেন এবং বিনীতভাবে বললেন, হে আল্লাহ রাসূল (ﷺ)! দুনিয়া (সম্পদ) আমার কাছে এত বেশি পরিমাণে আসছে যে আমি জানি না কিভাবে বহন করতে হবে বা কোথায় রাখব। আমি একেবারে বিস্মিত যে, এটা দিয়ে কী করা যায়’ (লিসানুল মীযান, ৪/৩০৪ পৃ., হা/৫১০০)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নিচ থেকে শরীরের অংশ বা উরুর অংশ দেখা যায় এমন সাদা রঙের পাতলা ও স্বচ্ছ কাপড় পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : তিরমিযীতে একটি হাদীছ বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি কোন সন্তানহারা স্ত্রীলোককে সান্ত¡না দান করবে, তাকে জান্নাতে একটি ডোরা-কাটা কাপড় পরিধান করানো হবে’ (তিরমিযী, হা/১০৭৬)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : লাল ও হলুদ পোশাক পরিধানের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ঈদের মাঠ আলোকসজ্জা করা, আগরবাতী জ্বালানো এবং ঈদের দিন পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইয়া’জূজ-মা’জূজ মানুষ জাতি। তারা কি সবাই পথভ্রষ্ট? ইয়া’জূজ-মা’জূজ কি কোন নবীর অনুসরণ করতে পেরেছে? তাদেরকে কেন সুযোগ দেয়া হল না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি আল্লাহ কিংবা নবী অথবা কুরআনকে গালমন্দ করে ইসলামের দৃষ্টিতে তার বিধান কী? একজন মুসলিম হিসাবে তার প্রতি আমার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): সেবামূলক হাসপাতালে অথবা শিশু ক্যান্সার হাসপাতালে যাকাতের অর্থ প্রদান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘আখলাকুন নবী’ বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক আলেম বলেন, অতিরিক্ত কথা বলা মুনাফিকের লক্ষণ। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ