বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তর : ইসলামে কুরবানী একটি মহান ইবাদত ও আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহ তা‘আলা বলেন, فَصَلِّ  لِرَبِّکَ وَ انۡحَرۡ ‘অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ছালাত আদায় কর এবং কুরবানী কর’ (সূরা আল-কাউছার : ২)। তিনি আরও বলেন, لَنۡ یَّنَالَ اللّٰہَ  لُحُوۡمُہَا وَ لَا دِمَآؤُہَا وَ لٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত; বরং পৌঁছে তোমাদের তাক্বওয়া’ (সূরা আল-হজ্জ : ৩৭)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ وَجَدَ سَعَةً وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে’ (ইবনু মাজাহ, হা/৩১২৩)। এটি সুন্নাতে মুয়াক্কাদা। সঊদী আরবের অনেক আলেম ও স্থায়ী ফাতাওয়া বোর্ডও বলেছেন যে, কুরবানী অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। (কুরবানী) সামর্থ্যবান ব্যক্তির জন্য সুন্নাতে মুয়াক্কাদা; নবী (ﷺ) নিজে কুরবানী করেছেন এবং মুসলিমদের উৎসাহিত করেছেন’ (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ১১/৪২৩ পৃ.)। ‘যার সামর্থ্য আছে, তার জন্য কুরবানী করা শরী‘আসম্মত ও গুরুত্বপূর্ণ সুন্নাহ। পরিবারপ্রধান একজনের কুরবানী পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৮/৩৬ পৃ.)। ‘কুরবানী আল্লাহর নৈকট্য লাভের অন্যতম বড় ইবাদত; সামর্থ্যবান ব্যক্তির জন্য তা ত্যাগ করা উচিত নয়’ (আশ-শারহুল মুমতি‘, ৭/৪২২ পৃ.)।

টাকা দিয়ে কুরবানী করলে তা জায়েয হবে কি? যদি ‘টাকা দিয়ে কুরবানী’ বলতে বোঝানো হয় যে, কেউ নিজের পক্ষ থেকে অন্য কাউকে অর্থ দিয়ে পশু কিনে যব্হ করতে দায়িত্ব দিল, তাহলে এটি সম্পূর্ণ জায়েয। কারণ ইসলামে ওয়াকিল বা প্রতিনিধি নিয়োগ বৈধ। অনেক মানুষ বর্তমানে বিভিন্ন ইসলামিক সংস্থা বা বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে কুরবানী করিয়ে থাকেন। এতে কোন সমস্যা নেই, যদি শরী‘আতসম্মতভাবে নির্ধারিত সময়ে পশু যব্হ করা হয়। কিন্তু যদি ‘পশু যব্হ না করে শুধু টাকা গরীবকে দান করে দেয়া’ বোঝানো হয়, তাহলে তা কুরবানীর বিকল্প হবে না। কারণ কুরবানী একটি স্বতন্ত্র ইবাদত, যার মূল উদ্দেশ্য পশু যব্হ করা। শুধু টাকা ছাদাক্বাহ করলে ছাদাক্বাহ ছাওয়াব হবে, কিন্তু কুরবানীর ছাওয়াব আদায় হবে না। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কুরবানীর স্থলে পশুর মূল্য ছাদাক্বাহ করলে কুরবানী আদায় হবে না; কারণ উদ্দেশ্য হল রক্ত প্রবাহিত করা (যব্হ করা)’ (আল-মাজমূ‘, ৮/৪২৫ পৃ.)। ‘কুরবানীর পরিবর্তে টাকা দান করা যথেষ্ট নয়। কারণ কুরবানী একটি নির্দিষ্ট ইবাদত, যা পশু যব্হ ছাড়া আদায় হয় না’ (আল-মুনতাকা মিন ফাতাওয়া আল-ফাওযান, ১/৪৩৩ পৃ.)।


প্রশ্নকারী : তৌহীদুল ইসলাম, আরব আমিরাত।





প্রশ্ন (৩০) : ২৭ শে রামাযানের রাত্রিকে সারা বিশ্বে ক্বদরের রাত্রি হিসাবে পালন করা হয়। এ ব্যাপারে ইসলামের পরিষ্কার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জুম‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহ-এর জামা‘আতে বিতরের ছালাতে ইমামের সশব্দে দু‘আ কূনূত পাঠ করা এবং মুক্তাদীগণের আমীন বলার কি কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা : - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কুরআন মাজীদ খতম করে পুনরায় সূরা ফাহিতা ও সূরা বাক্বারার শুরু থেকে ‘মুফলিহূন’ পর্যন্ত পড়ার কোন বিধান আছে কী? জনৈক ব্যক্তি বলেন, তিরমিযীর ২৯৪৮ নং হাদীছে এ নির্দেশ রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : শরী‘আতের আইন মোতাবেক পিতা-মাতার সম্পত্তিতে মেয়ে যতটুকু অংশ প্রাপ্য তা কি বিয়ের ৮/১০ বছর পরে বাবা-মা জীবিত থাকতে নিতে পারবে? আর যদি পিতা-মাতা না দিতে চায়, তাহলে কি তারা গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : দাঁত সাজানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ইবাদতের নেকি কি পিতা-মাতা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : শ্বশুরকে ‘আব্বা’ ও শাশুড়িকে ‘মা’ বলে ডাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭): আমি বসবাসের জন্য একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছি এবং সেই সুবাদে ব্যাংকে কিছু অর্থ সঞ্চয় করে রেখেছি। এই সঞ্চিত সম্পদে কি যাকাত আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ