বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
উত্তর :  সকাল ও সন্ধ্যার যিকিরের সময় নির্ধারণকে কেন্দ্র করে কিছুটা মতভেদ পরিলক্ষিত হয়। কেননা এ বিষয়ে বর্ণিত আয়াতসমূহের ভাষা ভিন্ন ভিন্ন। এখানে প্রসিদ্ধ  মতামত উল্লেখ করা হল। যথা : প্রথম উক্তি : শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়িম, শায়খ মুহাম্মাদ আস-সাফ্ফারিনী, শায়খ উছাইমীন, শায়খ বাকর আবূ যায়দ ও শায়খ ছিদ্দীক্ব হাসান খান (রাহিমাহুমুল্লাহ) বলেন, ‘সকালের সময় হল, ফজর উদিত হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত। আর সন্ধ্যার সময় হল, আছরের পর থেকে মাগরিব পর্যন্ত’ (আল-কালিমুত্ব-ত্বাইয়িব, পৃ. ৩০ পৃ.; আল-ওয়াবিলুছ ছাইয়িব, পৃ. ১২০; গিযাউল আলবাব, ২/৩৬৮ পৃ.; ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব লিইবনি উছাইমীন, ১২/২০৪-২০৫ পৃ.; তাছহীহুদ দু‘আ, পৃ. ৩৩৭; নুযলুল আবরার, পৃ. ১০৩-১১৩)। তাঁরা আল্লাহ তা‘আলার নিম্নোক্ত বাণীকে দলীল হিসাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, وَ اذۡکُرۡ رَّبَّکَ کَثِیۡرًا وَّ سَبِّحۡ بِالۡعَشِیِّ وَ الۡاِبۡکَارِ ‘আর আপনি আপনার প্রতিপালককে অত্যধিক স্মরণ করুন এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন’ (সূরা আলে ইমরান : ৪১; এছাড়া সূরা আল-গাফির : ৫৫; সূরা আল-আন‘আম : ৫২; সূরা আল-কাহ্ফ : ২৮)। উক্ত আয়াতের الۡاِبۡکَارِ বলতে বুঝায় দিনের প্রারম্ভকে। আর الۡعَشِیِّ বলতে বুঝায় সূর্য মধ্যাকাশ থেকে হেলে পড়া থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কালকে। সুতরাং দু‘আ করার সময় হল, ফজরের ও আছরের ছালাতের পর (তাফরীরুত্ব ত্বাবারী, ৬/৩৯২ পৃ.; আল-আযকার, পৃ. ১০৬; আল-ওয়াবিলুছ ছাইয়িব, পৃ. ১২১; গিযাউল আলবাব, ২/৩৬৮ পৃ.; আত-তাহরীর ওয়াত-তানবীর, ৭/২৪৭ পৃ.)। উল্লেখ্য, এই পক্ষের কিছু আলেম বলেছেন, প্রয়োজনে সময় বাড়ানো যাবে। অর্থাৎ প্রয়োজনে সূর্যোদয় ও মাগরিবের পরও দু‘আ পাঠ করা যাবে (ফাতাওয়া নূরুন আলাদ দ্রাব লিইবনি উছাইমীন, ১২/২০৫ পৃ.)।

দ্বিতীয় উক্তি : শাফিঈ মাযহাবের আলিমগণ বলেন, ‘সকালের সময় হল, ফজর উদিত হওয়া থেকে সূর্য পশ্চিমাকাশে ঢুলে পড়া পর্যন্ত। আর সন্ধ্যার সময় হল, সূর্য ঢুলে পড়ার পর থেকে মাগরিব পর্যন্ত। আর এই মতটিকেই শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) গ্রহণ করেছেন (আল-আযকার, পৃ. ১০৬; রিয়াযুছ ছালিহীন, পৃ. ৩৭৫; আল-মাজমূঊ, ৪/৬৪৭-৬৪৯ পৃ.; দালীলুল ফালিহীন, পৃ.৩৬৪)।

উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, মতপার্থক্যের মূল কারণ হল সকাল ও সন্ধ্যার শুরু ও শেষ সময়কে কেন্দ্র করে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী সকাল বলতে বুঝায়, ফজর উদিত হওয়ার পর থেকে ছালাতুয যোহা আদায়ের শেষ সময়কালকে। আর সন্ধ্যা বলতে বুঝায় আছরের পর থেকে রাত্রীর অন্ধকার অবতরণ করা পর্যন্ত সময়কালকে (আল-ফাতুহাতুর রাব্বানিয়্যাহ, ৩/৭৪ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘সূর্যের রশ্মী প্রখর হওয়ার সময় থেকে নিয়ে সূর্য পশ্চিমাকাশে ঢলার পূর্ব পর্যন্ত ছালাতুয যোহা পড়া হয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/১৫৪ পৃ.)। পরিশেষে প্রথম ও দ্বিতীয় উক্তির সমন্বয়ে আমরা বলব যে, সকাল-সন্ধ্যার যিকিরের সর্বোত্তম সময় হল, ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আছরের পর থেকে মাগরিব পর্যন্ত। তবে প্রয়োজনে সূর্যোদয়ের পর থেকে সূর্য পশ্চিমাকাশে ঢুলে পড়া পর্যন্ত এবং মাগরিবের ছালাতের পর থেকে অন্ধকার নেমে আসা পর্যন্ত দু‘আ পাঠ করা জায়েয।


প্রশ্নকারী : আরাফাত ইসলাম, ঢাকা।





প্রশ্ন (১৪) : যে ব্যক্তি হিজাব পরিধানকারী এবং মুখমণ্ডল ও হাত ঢেকে রাখা কোন মুসলিম নারীকে উপহাস করে, তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেকে কুরবানী করার সময়, যব্হ করার পরে ছুরির আগা দিয়ে পশুর গলার মাঝখানে খোঁচা দিতে থাকে, যার ফলে পশুটি ২ মিনিটের ভিতরে হার্টএটাক করে মারা যায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ করা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মক্কা বা মদীনায় কেউ মারা গেলে ক্বিয়ামতের দিন নিরাপদ অবস্থায় উঠবে এবং আমার শাফা‘আত তার জন্য ওয়াজিব হবে যাবে (ত্বাবারাণী কাবীর হা/৬১০৪)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জনৈক বক্তা বলেন, ক্বদরের রাতে মানুষের বার্ষিক রিযিক, হায়াত, মউত ইত্যাদি নির্ধারণ করা হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : পীর ছাড়া না-কি আল্লাহর দেখা পাওয়া যাবে না। জীবনে একবার হলেও না-কি পীরের কাছে যেতে হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইচ্ছা করে দীর্ঘদিন ছালাত আদায় না করলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : ঈদ মাঠে মিম্বার নিয়ে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পিতা-মাতার দিকে রহমতের নযরে তাকালে একটি কবুল হজ্জের ছওয়াব পাওয়া যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ