রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতের মূলনীতি হল- لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ ‘কোন মুসলিমের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া হালাল নয়’ (ছহীহুল জামে, হা/৭৬৬২, সনদ ছহীহ)। এ মূলনীতির আলোকে পাইরেটেড বা ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহারের বিধান বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়গুলো প্রাসঙ্গিক হয়:
১. চুক্তি ও অধিকারের লঙ্ঘন: বাণিজ্যিক সফটওয়্যারগুলোর ক্ষেত্রে নির্মাতা কোম্পানি সাধারণত ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট লাইসেন্স বা চুক্তির আওতায় সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয়। পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ঐ চুক্তি লঙ্ঘন করা হয়, যা প্রতারণা ও অন্যের অধিকার হরণ করার শামিল। ইসলাম অন্যের অধিকার লঙ্ঘনকে হারাম করেছে।

২. হাক্কুল ইবাদ বা মানুষের অধিকারের বিষয়: পাইরেটেড সফটওয়্যার সাধারণত সফটওয়্যার কোম্পানির মালিকানা হয় এবং এটি তাদের মেহনত ও বিনিয়োগের ফল। ইসলামে মানুষের মালিকানাধীন সম্পদ অন্যের জন্য হালাল নয়, যদি না মালিক স্বেচ্ছায় তা দান বা হেবা করে দেয়। যেহেতু সফটওয়্যার নির্মাতারা তাদের পণ্যের বিনিময়ে মূল্য নির্ধারণ করেছেন, তাই বিনা অনুমতিতে তা ব্যবহার করা তাদের হক লঙ্ঘনের শামিল।

৩. হারাম উপায়ে সম্পদ উপার্জন: যারা পাইরেটেড সফটওয়্যার বিক্রি করে, তারা মূলত অন্যের মালের উপর অন্যায়ভাবে হাত দিচ্ছে এবং তা দিয়ে ব্যবসা করছে। ইসলামে হারাম পদ্ধতিতে উপার্জিত সম্পদ গ্রহণ ও উপার্জন করা নিষিদ্ধ। রাসূল (ﷺ) বলেছেন, كلُّ جَسَدٍ نبتَ مِنْ سُحْتٍ فالنارُ أولَى بِهِ ‘যে গোশত হারাম উপার্জন থেকে গঠিত হয়েছে, তার জন্য জান্নাত উপযুক্ত নয়’ (ছহীহুল জামে‘, হা/৪৫১৯, সনদ ছহীহ)।

৪. আইনি এবং সামাজিক পরিণতি: কিছু দেশে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে আইনগত শাস্তি রয়েছে, যা একজন মুসলিমের জন্য দুর্নাম ও সমস্যা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এটি সফটওয়্যার নির্মাতাদের ক্ষতির কারণ হয়, যা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়। তবে যদি সফটওয়্যার নির্মাতা অনুমতি দেয় অর্থাৎ কিছু সফটওয়্যার নির্মাতা ব্যক্তিগত বা শিক্ষামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয়। যদি তারা স্পষ্টভাবে অনুমতি দিয়ে থাকে, তবে তা ব্যবহার করা বৈধ হবে।


প্রশ্নকারী: তাহসিন আল-মাহী, রাজশাহী।





প্রশ্ন (১৭) : কুরআন তিলাওয়াতে ভুল হলে নেকী পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জানাযার আগে এলাকার নেতা ও আলেমরা কথা বলে থাকেন। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাফসীর ইবনু আব্বাস কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জিন এবং মানুষের ইবাদতের পার্থক্য কী? জিন জাতির উপরও কি ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো মানুষের মতই ফরয? তাদের ইবাদতের ধরণ কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মসজিদ বা অন্য কোথাও দান-ছাদাক্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) শস্যের যাকাত কখন ফরয হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আহলে কুরআনদের দাবী হল, আল্লাহ কেবল কুরআন হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের হেফাযতের দায়িত্ব নেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে এবং সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ট হলে ঐ মহিলাদ্বয়ের ইদ্দতকাল কতদিন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : অনেকে দাবী করে, তারাবীহ ও তাহাজ্জুদ পৃথক ছালাত। তাহাজ্জুদ ৮ রাক‘আত, আর তারাবীহ ২০ রাক‘আত। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : রামাযান মাসের প্রথম দশদিন রহমত, দ্বিতীয় দশদিন মাগফিরাত এবং তৃতীয় দশদিন নাজাত- এ মর্মে পুরা মাসকে তিনভাগে ভাগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কেউ যদি দুনিয়াবী স্বার্থের কারণে নিজ পিতা-মাতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা-মা বলে স্বীকার করে তাহলে তার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : একজন সদ্য ইসলাম গ্রহণ করেছে। তিনি কি তার পিতার সম্পদের ওয়ারিছ হতে পারবে? অসহায় হলে তিনি কি তার ভাইদের কাছে চাইতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ