রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর :  যদি জানা যায় যে, উপার্জন স্পষ্ট হারাম তাহলে তার বাড়ীতে দাওয়াত খাওয়া ও তার উপঢৌকন গ্রহণ করা যাবে না। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু কবুল করেন না। আল্লাহ তা‘আলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন মুমিনগণকেও সে আদেশ দিয়েছেন। যেমন রাসূলগণকে বলেছেন, ‘হে রাসূলগণ! আপনারা পবিত্র হালাল রূযী খান এবং নেক আমল করুন’ (সূরা আল-মুমিনূন : ১২)। মুমিনগণকে আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ! তোমরা আমার দেয়া পবিত্র রিযিক হতে খাও’ (সূরা আল-বাক্বারাহ : ১৭২)। অতঃপর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উল্লেখ করলেন, ‘এক ব্যক্তি দূর-দূরান্তে সফর করছে। তার মাথার চুল এলোমেলো, শরীরে ধূলা-বালি, এমন অবস্থায় সে উভয় হাত আসমানের দিকে উঠিয়ে কাতর স্বরে হে প্রভু! হে প্রভু!! বলে ডাকছে। কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং হারাম দ্বারাই বেষ্টিত। এই ব্যক্তির দু‘আ কিভাবে কবুল হতে পারে? (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। তবে উপার্জিত সম্পদ হারাম হলেও খাদ্যটি হারাম না হলে তার বাড়িতে খাওয়া যাবে। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইহুদীর দেয়া খাদ্য খেয়েছেন যাদের উপার্জন হারাম পন্থাতেও হয়ে থাকে (ছহীহ বুখারী, হা/২৬১৭; ছহীহ মুসলিম, হা/২১৯০; মুসনাদে আহমাদ, হা/১২৭৮৯, ১৩৪৪৮)।


প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম, মুর্শিদাবাদ, ভারত।





প্রশ্ন (১৭) : ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘আগামী কালের রিয্ক (رِزْق) নিয়ে চিন্তিত হওয়া গুনাহের কাজ’ (আয-যুহদ লি ইমাম আহমাদ)। এই বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : মসজিদের জমি ওয়াক্ফ হতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জনৈক বক্তা বলেন, হাদীছে এসেছে, যে ব্যক্তি ১০ মুহাররম আশূরার দিন গোসল করবে, সারা বছর তার কোন রোগ হবে না। উক্ত বক্তব্য সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ﷺ) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছালাতে ক্বিরা‘আতের সময় মাইক ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ক্যামেরা বা মোবাইলে ছবি উঠালে এবং সেই ছবি মোবাইলে সেভ করে রাখলে কোন গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : দাড়ি চেছে সাইজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আলেম বা সম্মানী ব্যক্তিদের হাতে চুম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ছালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে মসজিদে আযান দেয়নি। এমতাবস্থায় বলা হয় যে, আযান শুনে ছালাত পড়তে হবে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : খারেজী, শী‘আ ও কাদিয়ানীরা কি কালেমা পড়া মুসলিম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : সিজদার সময় মুসল্লীর চোখ কি খোলা থাকবে, না-0কি বন্ধ থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কেউ কি ইসলামিক রাজনৈতিক দল গঠন এবং গণতান্ত্রিক নীতিতে নির্বাচন করতে পারবে? ইসলাম কি এটা অনুমোদন করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ